West Bengal Class 11 1st Sem Bangla Chapter 4 Solution | পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণির বাংলা চ্যাপ্টার 4 সমাধান | WBCHSE Class 11 Bangla Books Chapter 4 Solution | WBCHSE Class 11 Bangla সাম্যবাদী -কাজী নজরুল ইসলাম Question Answer | 2026 -2027

Chapter 4 – 

সাম্যবাদী -কাজী নজরুল ইসলাম

১। ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের মোট কবিতার সংখ্যা-

(ক) এগারোটি            (খ) তেরোটি

(গ) সতেরোটি            (ঘ) উনিশটি

উত্তরঃ এগারোটি

২। ‘সাম্যবাদী’ কবিতাটি প্রথম প্রকাশিত হয়-

(ক) মোসলেম ভারত পত্রিকায়                (খ) ধূমকেতু পত্রিকায়

(গ) দৈনিক নবযুগ পত্রিকায়                    (ঘ) লাঙল পত্রিকায়

উত্তরঃ লাঙল পত্রিকায়

৩। ‘সাম্যবাদী’ কবিতাটি ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থ ছাড়া আরও যে যে কাব্যগ্রন্থে স্থান পেয়েছে-

(ক) ‘বিষের বাঁশি’ ও ‘অগ্নিবীণা’                   (খ) ‘সর্বহারা’ ও ‘সঞ্চিতা’

(গ) ‘ফণীমনসা’ ও ‘ভাঙার গান’                  (ঘ) ‘অগ্নিবীণা’ ও ‘সঞ্চিতা’

উত্তরঃ ‘সর্বহারা’ ও ‘সঞ্চিতা’

৪। ‘সাম্যবাদী’ কবিতাটি প্রথম সংকলিত হয়-

(ক) ‘অগ্নিবীণা’ কাব্যে          (খ) ‘সাম্যবাদী’ কাব্যে

(গ) ‘বিষের বাঁশী’ কাব্যে       (ঘ) ‘সর্বহারা’ কাব্যে

উত্তরঃ ‘সাম্যবাদী’ কাব্যে

৫। “তোমাতে রয়েছে সকল…”

(ক) “গ্রন্থ সকল যুগের জ্ঞান”             (খ) “কেতাব সকল প্রাণের বোধ”

(গ) “কেতাব সকল কালের জ্ঞান”        (ঘ) “বিদ্যা শাস্ত্র অগাধ জ্ঞান”

উত্তরঃ “কেতাব সকল কালের জ্ঞান”

৬। ‘সাম্যের গান’-এ এক হয়ে গেছে

(ক) সাম্প্রদায়িকতার ব্যবধান            (খ) রাজনৈতিক ব্যবধান

(গ) সব বাধা-ব্যবধান                        (ঘ) আর্থসামাজিক ব্যবধান

উত্তরঃ সব বাধা-ব্যবধান

৭। “কে তুমি? পার্সী? জৈন?” তারপরের শব্দটি-

(ক) চার্বাক-চেলা            (খ) ইহুদি

(গ) কনফুসিয়াস            (ঘ) সাঁওতাল, ভীল, গারো

উত্তরঃ ইহুদি

৮। ‘কনফুসিয়াস্’ হলেন-

(ক) ফরাসি দার্শনিক ও ধর্মবেত্তা             (খ) পারসিক দার্শনিক ও চিন্তাবিদ

(গ) চৈনিক দার্শনিক ও ধর্মবেত্তা             (ঘ) আমেরিকার দার্শনিক ও ধর্মযাজক

উত্তরঃ চৈনিক দার্শনিক ও ধর্মবেত্তা

৯। ‘চার্বাক-চেলা’ শব্দবন্ধের ‘চার্বাক’ হলেন-

(ক) ধর্মপ্রচারক                 (খ) বস্তুবাদী দার্শনিক

(গ) ভাববাদী দার্শনিক        (ঘ) আদর্শনিষ্ঠ ধর্মযাজক

উত্তরঃ বস্তুবাদী দার্শনিক

১০। “তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার,” – ‘তোমাতে’ বলতে কবি বোঝাতে চান-

(ক) ঈশ্বর ও তাঁর অবতারকে                (খ) সমস্ত মানুষকে

(গ) জগতের ধর্মশাস্ত্রকে                       (ঘ) আল্লা ও তাঁর রসুল নবীকে

উত্তরঃ সমস্ত মানুষকে

১১। “খুলে দেখ নিজ প্রাণ।” কথায় কবি বোঝাতে চান-

(ক) শাস্ত্রের মধ্যে সত্যের সন্ধান                (খ) তীর্থভ্রমণ ও শাস্ত্রানুসন্ধান

(গ) শাস্ত্রবচন উপলব্ধি                             (ঘ) মানুষের মধ্যে সত্যের খোঁজ

উত্তরঃ মানুষের মধ্যে সত্যের খোঁজ

১২। ‘সাম্যবাদী’ কবিতায় কবি সবার দেবতার ‘বিশ্ব-দেউল’ বলতে চিহ্নিত করেছেন-

(ক) কাবা-ভবনকে                (খ) জেরুজালেমকে

(গ) মানবহৃদয়কে                 (ঘ) ধর্মগ্রন্থসমূহকে

উত্তরঃ মানবহৃদয়কে

১৩। ‘সাম্যবাদী’ কবিতার কবির অভিমত অনুসারে আমরা ‘দেবতা ঠাকুর’কে খুঁজি-

(ক) অমৃত-হিয়ার অন্তরালে           (খ) মৃত পুথি-কঙ্কালে

(গ) কাশী, মথুরা, বৃন্দাবনে             (ঘ) পৃথিবীর সমস্ত তীর্থক্ষেত্রে

উত্তরঃ মৃত পুথি-কঙ্কালে

১৪। “হাসিছেন তিনি”-

(ক) তোমার হৃদয় বিশ্ব-দেউলে                 (খ) কাশী, মথুরা, বৃন্দাবনে

(গ) মৃত পুথি-কঙ্কালে                               (ঘ) অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে

উত্তরঃ অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে

১৫। “অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে।”-‘অমৃত-হিয়া’ বলতে বুঝব-

(ক) ধার্মিক হৃদয়                   (খ) মানবতা-মনুষ্যত্ব বোধের প্রাধান্য।

(গ) শাস্ত্রীয় জ্ঞানে মহাপণ্ডিত   (ঘ) ধার্মিক দার্শনিক ও পণ্ডিত

উত্তরঃ মানবতা-মনুষ্যত্ব বোধের প্রাধান্য

১৬। ‘সকল রাজমুকুট’ কোথায় লুটিয়ে পড়ে?

(ক) নিজের সত্যস্বরূপের কাছে          (খ) ঈশ্বর-দেবতার মন্দিরে

(গ) বিশ্বের সমস্ত পুণ্যভূমিতে             (ঘ) শাস্ত্র ও ধর্মগ্রন্থের কাছে

উত্তরঃ নিজের সত্যস্বরূপের কাছে

১৭। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পুণ্যভূমি হল-

(ক) মদিনা, কাবা-ভবন                        (খ) মসজিদ, গির্জা

(গ) জেরুজালেম, প্যালেস্টাইন             (ঘ) নীলাচল, বৃন্দাবন

উত্তরঃ নীলাচল, বৃন্দাবন

১৮। ‘নীলাচল’ কোথায় অবস্থিত-

(ক) পশ্চিমবঙ্গে             (খ) ওড়িশায়

(গ) উত্তরপ্রদেশে            (ঘ) কেরলে

উত্তরঃ ওড়িশায়

১৯। ‘বুদ্ধ-গয়া’ একটি পবিত্র ও বিখ্যাত স্থান, কারণ-

(ক) এখানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন         (খ) গৌতম বুদ্ধ এখানে বোধি লাভ করেন

(গ) এখানে একটি বিশাল বোধিবৃক্ষ আছে         (ঘ) এখানে মহাবোধি মন্দির অবস্থিত

উত্তরঃ গৌতম বুদ্ধ এখানে বোধি লাভ করেন

২০। ‘সাম্যবাদী’ কবিতায় কবি কাজী নজরুল ইসলাম মানবহৃদয়কে বলেছেন-

(ক) হিন্দুদের মন্দির          (খ) মুসলিমদের মসজিদ

(গ) খ্রিস্টানদের গির্জা        (ঘ) বিশ্বের সমস্ত পুণ্যভূমি

উত্তরঃ বিশ্বের সমস্ত পুণ্যভূমি

✏️

এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?

ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।

Update This Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top