West Bengal Class 11 H.S 2nd Semester Geography Chapter 8 Answer | পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণী (H.S.) দ্বিতীয় সেমিস্টার ভূগোল ৮ অধ্যায়ের উত্তর | WBCHSE Class 11 H.S 2nd Semester Geography Chapter 8 Answer | WBCHSE Class H.S 2nd Semester Geography Chapter 8 পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ Question Answer |

 Chapter 8

পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর [TYPE-I]

1. অর্থনৈতিক ক্রিয়াকলাপের সর্বোচ্চ স্তর কোন্টি? কুইনারি ক্রিয়াকলাপের উৎপত্তি ঘটে কোন্ সময় থেকে?

উত্তরঃ অর্থনৈতিক ক্রিয়াকলাপের সর্বোচ্চ স্তর হল পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ বা কুইনারি ক্রিয়াকলাপ।

কুইনারি ক্রিয়াকলাপের উৎপত্তি ঘটে বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে।

2. পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ কী?

উত্তরঃ বিশেষজ্ঞ চিকিৎসা, বিশেষজ্ঞ পরিসেবা প্রদান, শাসন প্রণালীর নীতি নির্ধারণ, পেশাদারি উপদেশ প্রদান, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদির ওপর ভিত্তি করে যেসব কর্মকাণ্ড গড়ে ওঠে তাদের পঞ্চম স্তরের বা কুইনারি স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলা হয়।

3. অতি নব্যস্তরের অর্থনৈতিক কার্যাবলির প্রধান বৈশিষ্ট্য কী?

উত্তরঃ অতি নব্যস্তরের অর্থনৈতিক কার্যাবলির প্রধান বৈশিষ্ট্য হল-এটি সর্বোচ্চ বা সর্বশেষ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ।

4. পঞ্চম স্তরের ক্রিয়াকলাপে নিযুক্ত কর্মপন্থা নির্ধারকের উদাহরণ দাও।

উত্তরঃ পঞ্চম স্তরের ক্রিয়াকলাপে নিযুক্ত কর্মপন্থা নির্ধারকের উদাহরণ হল-পরিচলন পর্ষদের সদস্য, পরিকল্পনা কমিশনের সদস্য প্রভৃতি।

5. পঞ্চম স্তরের ক্রিয়াকলাপে নিযুক্ত পেশাদার উপদেষ্টার উদাহরণ দাও।

উত্তরঃ পঞ্চম স্তরের ক্রিয়াকলাপে নিযুক্ত পেশাদার উপদেষ্টার উদাহরণ হল-পরিকল্পনা উপদেষ্টা, মানবসম্পদ উপদেষ্টা, আর্থিক উপদেষ্টা, আইনি উপদেষ্টা, আয়কর উপদেষ্টা, তথ্যপ্রযুক্তি উপদেষ্টা প্রভৃতি।

6. সিদ্ধান্ত গ্রহণকারী পঞ্চম স্তরের কর্মীর উদাহরণ দাও।

উত্তরঃ সিদ্ধান্ত গ্রহণকারী পঞ্চম স্তরের কর্মীর উদাহরণ হল- কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরিচালক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তা, নিরাপত্তা সংস্থার অধিকর্তা, বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের পরিচালন কর্মকর্তা প্রভৃতি।

7. পঞ্চম স্তরের ক্রিয়াকলাপে নিযুক্ত বিশেষজ্ঞের উদাহরণ দাও।

উত্তরঃ পঞ্চম স্তরের ক্রিয়াকলাপে নিযুক্ত বিশেষজ্ঞের উদাহরণ হল-বিশেষজ্ঞ ডাক্তার (স্ত্রীরোগ বিশেষজ্ঞ, শিশুরোগ বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ), বিশেষজ্ঞ ভৌগোলিক (ভূমিরূপবিদ, ভূতত্ত্ববিদ, মৃত্তিকাবিদ) প্রভৃতি।

৪. কুইনারি ক্রিয়াকলাপের সাথে যুক্ত মানুষদের ‘বুদ্ধিভান্ডার’ (Think Tank) বলা হয় কেন? কুইনারি কার্যাবলিতে কোন্ কোন্ বিষয়কে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়?

উত্তরঃ কুইনারি ক্রিয়াকলাপের সাথে যুক্ত মানুষদের মেধা ও বুদ্ধিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় বলে তাদের ‘বুদ্ধিভান্ডার’ (Think Tank) বলে।

কুইনারি কার্যাবলিতে মেধা ও বুদ্ধিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়।

9. রবার্ট কেলির মতে কুইনারি ক্রিয়াকলাপের সাথে যুক্ত কর্মীদের সোনালি কলার কর্মী কেন বলা হয়?

উত্তরঃ কুইনারি ক্রিয়াকলাপের সাথে যুক্ত কর্মীদের আয় ও জীবনযাত্রার মান উন্নত ধরনের হওয়ায় তাদের সোনালি কলার কর্মী বলা হয়।

10. বিশেষজ্ঞ কাদের বলে?

উত্তরঃ যিনি কোনো একটি বিষয়ে সর্বাধিক দক্ষতা অর্জন করেন তাঁকে সেই বিষয়ের বিশেষজ্ঞ বলে।

11. সিদ্ধান্ত গ্রহণকারী কাদের বলে?

উত্তরঃ সরকারি এবং বেসরকারি নানা ক্ষেত্রে যাদের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে ধরা হয়, তাদের সিদ্ধান্ত গ্রহণকারী বলে।

12. পেশাদার উপদেষ্টা কাকে বলে?

উত্তরঃ কোনো একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষ ব্যক্তি যখন সেই বিষয়ে পরামর্শ দেওয়াকে তার জীবিকা হিসেবে গ্রহণ করে, তখন তাকে পেশাদার উপদেষ্টা বলে।

13. কর্মনীতি বা কর্মপন্থা নির্ধারক কাদের বলে?

উত্তরঃ কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের হয়ে কর্মনীতি নির্ধারণ করার অধিকার ও ক্ষমতা যাদের আছে তাদেরকে কর্মনীতি নির্ধারক বলে।

14. চতুর্থ ও পঞ্চম স্তরের ক্রিয়াকলাপের মধ্যে একটি পার্থক্য লেখো।

উত্তরঃ চতুর্থ ও পঞ্চম স্তরের ক্রিয়াকলাপের মধ্যে একটি পার্থক্য হল-চতুর্থ স্তরের ক্রিয়াকলাপে নিযুক্ত কর্মীদের সাদা কলার কর্মী বলা হয়। অন্যদিকে, পঞ্চম স্তরের ক্রিয়াকলাপে নিযুক্ত কর্মীদের সোনালি কলার কর্মী বলা হয়।

15. কুইনারি স্তরের অন্তর্ভুক্ত কার্যাবলির নাম করো।

উত্তরঃ কুইনারি স্তরের অন্তর্ভুক্ত কার্যাবলিগুলি হল-বিশেষজ্ঞ চিকিৎসা, শাসন প্রণালীর নীতি নির্ধারণ, বিশেষজ্ঞ আইনজীবী, পেশাদারি উপদেশ প্রদান, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ প্রভৃতি।

✏️

এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?

ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।

Update This Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top