West Bengal Class 11 H.S 2nd Semester Geography Chapter 15 Answer | পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণী (H.S.) দ্বিতীয় সেমিস্টার ভূগোল ১৫ অধ্যায়ের উত্তর | WBCHSE Class 11 H.S 2nd Semester Geography Chapter 15 Answer | WBCHSE Class H.S 2nd Semester Geography Chapter 15 ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যাখ্যা Question Answer |

 Chapter 15

ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যাখ্যা

অতি সংক্ষিপ্ত ও মৌখিক প্রশ্নাবলি

1. বেঞ্চ মার্ক কাকে বলে? এটি কী কাজে লাগে?

উত্তরঃ সমুদ্রপৃষ্ঠ থেকে নিখুঁতভাবে মাপা ভূপৃষ্ঠের কোনো বিন্দুর জ্ঞাত উচ্চতাকে বেঞ্চ মার্ক (Bench Mark) বলে। সমুদ্রপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠের কোনো স্থানের উচ্চতা সঠিকভাবে পরিমাপ করতে বেঞ্চ মার্ক ব্যবহৃত হয়।

2. স্পট হাইট (Spot Height) কী? স্পট হাইটের সাহায্যে কী করা হয়?

উত্তরঃ মানচিত্রে বিন্দু বা ডট দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে কোনো স্থানের উচ্চতাকে দেখানো হলে তাকে স্পট হাইট (Spot Height) বলে।

স্পট হাইটের সাহায্যে পাহাড় বা পর্বতের শিখরের উচ্চতা ও বিশেষ কতকগুলি স্থানের উচ্চতা দেখানো হয়।

3. আপেক্ষিক উচ্চতা (Relative Relief) ও চরম উচ্চতা (Absolute Relief) বলতে কী বোঝ?

উত্তরঃ কোনো অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন উচ্চতার পার্থক্যকে আপেক্ষিক উচ্চতা বলে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে কোনো স্থানের উচ্চতাকে চরম উচ্চতা বলা হয়।

4. সমুদ্রপৃষ্ঠ থেকে সমউচ্চতাবিশিষ্ট স্থানগুলিকে যোগ করলে কোন্ রেখা পাওয়া যায়?

উত্তরঃ সমুদ্রপৃষ্ঠ থেকে সমউচ্চতাবিশিষ্ট স্থানগুলিকে যোগ করলে সমোন্নতি রেখা পাওয়া যায়।

5. সমোচ্চরেখার ধরন বা বিন্যাস দেখে কী বোঝা যায়?

উত্তরঃ সমোচ্চরেখার ধরন বা বিন্যাস দেখে ভূমিরূপ ও ভূমিরূপের প্রকৃতি বোঝা যায়।

6. ভারতে কোন্ সংস্থা টোপোশিট (Toposheet) প্রকাশ করে?

উত্তরঃ ভারতীয় জরিপ বিভাগ (Survey of India) টোপোশিট প্রকাশ করে।

7. মিলিটারিরা যুদ্ধের সময় কোন্ Topo মানচিত্র ব্যবহার করে?

উত্তরঃ  মিলিটারিরা যুদ্ধের সময় Grid টানা Topo মানচিত্র ব্যবহার করে।

৪. তোমাদের দেওয়া Toposheet-এর স্কেল কত?

উত্তরঃ Toposheet-এর স্কেল 1:50,000 বা 2 সেমিতে 1 কিমি।

9. Topographical Map-এ কী কী বিষয় দেখানো হয়?

উত্তরঃ প্রাকৃতিক (যেমন-ভূপ্রকৃতি, নদনদী, উদ্ভিদের বণ্টন) ও সাংস্কৃতিক (যেমন-কৃষিজমি, যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থা এবং জনবসতির বণ্টন) বিষয় দেখানো হয়।

10. 73 M/14 Toposheet-এর স্কেল কত হবে?

উত্তরঃ 73 M/14 Toposheet-এর স্কেল 1:50,000 বা 2 সেমিতে 1 কিমি হবে।

✏️

এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?

ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।

Update This Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top