AHSEC Class 12 Political Science Chapter 6 Solution Bengali Medium 2026 – 2027 | AHSEC দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান অধ্যায় ৬ বাংলা মাধ্যমের সমাধান ২০২৬ – ২০২৭

Chapter 6 –

আন্তর্জাতিক সংস্থাসমূহ

পাঠ্যপুস্তক ভিত্তিক প্ৰশ্নোত্তর (Textbook Questions & Answers)

1. প্রশ্ন: “যুদ্ধ অপেক্ষা বিজ্ঞ বক্তৃতা অনেক ভালো।” এই মন্তব্যটি কে করেছিলেন?
উত্তর:
 উইনস্টন চার্চিল এই মন্তব্যটি করেছিলেন।

2. প্রশ্ন: রাষ্ট্রসংঘের সনদ স্বাক্ষরকালে কয়টি রাষ্ট্র এতে স্বাক্ষর করেছিল?
উত্তর: রাষ্ট্রসংঘের সনদ স্বাক্ষরকালে ৫১টি রাষ্ট্র এতে স্বাক্ষর করেছিল।

3. প্রশ্ন: রাষ্ট্রসংঘের প্রধান উদ্দেশ্য কি?
উত্তর: রাষ্ট্রসংঘের প্রধান উদ্দেশ্য হলো বিশ্বশান্তি রক্ষা করা।

4. প্রশ্ন: বর্তমানে রাষ্ট্রসংঘের সদস্য সংখ্যা কত?
উত্তর: বর্তমানে রাষ্ট্রসংঘের সদস্য সংখ্যা ১৯৩টি রাষ্ট্র।

5. প্রশ্ন: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত?
উত্তর: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা ৫টি।

6. প্রশ্ন: রাষ্ট্রসংঘের বর্তমান সচিব-প্রধান কে?
উত্তর: রাষ্ট্রসংঘের বর্তমান সচিব-প্রধান হলেন অ্যান্টোনিও গুতেরেস।

7. প্রশ্ন: IAEA-এর সম্পূর্ণ নাম কি?
উত্তর:
 IAEA-এর সম্পূর্ণ নাম হলো International Atomic Energy Agency।

8. প্রশ্ন: ‘ভেটো’ প্রয়োগ বলতে কি বোঝায়?
উত্তর: কোনো একটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাধাদান প্রক্রিয়াকে ‘ভেটো’ প্রয়োগ বলে।

9. প্রশ্ন: রাষ্ট্রসংঘের প্রথম সচিব-প্রধান কে ছিলেন?
উত্তর: রাষ্ট্রসংঘের প্রথম সচিব-প্রধান ছিলেন ট্রাইগভী লাই।

10. প্রশ্ন: কোন্ দেশ রাষ্ট্রসংঘের সর্বাধিক খরচের যোগান দেয়?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রসংঘের সর্বাধিক খরচের যোগান দেয় (২২%)।

11. প্রশ্ন: কোন্ তারিখটিকে রাষ্ট্রসংঘ দিবস হিসাবে পালন করা হয়?
উত্তর:
 ২৪শে অক্টোবর তারিখটিকে রাষ্ট্রসংঘ দিবস হিসাবে পালন করা হয়।

12. প্রশ্ন: রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা অধ্যক্ষা কে ছিলেন?
উত্তর: শ্রীমতি বিজয় লক্ষ্মী পণ্ডিত রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা অধ্যক্ষা ছিলেন।

13. প্রশ্ন: শান্তি রক্ষা আয়োগ কখন গঠন করা হয়েছিল?
উত্তর: শান্তি রক্ষা আয়োগ ২০০৫ সালে গঠন করা হয়েছিল।

14. প্রশ্ন: রাষ্ট্রসংঘের সহস্রাব্দ ঘোষণাপত্র কখন অনুমোদিত হয়েছিল?
উত্তর: রাষ্ট্রসংঘের সহস্রাব্দ ঘোষণাপত্র ২০০০ সালের সেপ্টেম্বর মাসে অনুমোদিত হয়েছিল।

15. প্রশ্ন: রাষ্ট্রসংঘের মহাসচিবের কার্যকাল কত বছরের জন্য হয়?
উত্তর: রাষ্ট্রসংঘের মহাসচিবের কার্যকাল পাঁচ বছরের জন্য হয়।

✏️

এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?

ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।

Update This Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top