Chapter 15
আমাদের সংবিধান
(ক) সংবিধান কাকে বলে?
উত্তর: সংবিধান হল একটি দেশের সর্বোচ্চ আইন যা সেই দেশের শাসনব্যবস্থা, নাগরিকদের অধিকার ও দায়িত্ব এবং সরকারের কাঠামো নির্ধারণ করে।
(খ) ভারতের সংবিধান কবে কার্যকর হয়?
উত্তর: ভারতের সংবিধান ১৯৫০ সালের ২৬ জানুয়ারি কার্যকর হয়।
(গ) ভারতের সংবিধান কে প্রস্তুত করেছিল?
উত্তর: ভারতের সংবিধান ভারতীয় সংবিধান সভা তৈরি করেছিল, যার নেতৃত্ব দেন ড. ভীমরাও আম্বেদকর।
(ঘ) সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী?
উত্তর: ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সার্বভৌম, সমাজতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক। এটি নাগরিকদের মৌলিক অধিকার প্রদান করে।
(ঙ) সংবিধান মানা কেন দরকার?
উত্তর: সংবিধান মানলে দেশে শৃঙ্খলা বজায় থাকে, নাগরিকদের অধিকার রক্ষা হয় এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হয়।
প্রশ্ন ২: শূন্যস্থান পূরণ করো
১. ভারতের সংবিধান ২৬ জানুয়ারি ১৯৫০ সালে কার্যকর হয়।
২. সংবিধান হল দেশের সর্বোচ্চ আইন।
৩. ভারতের সংবিধান রচনার নেতৃত্ব দেন ড. ভীমরাও আম্বেদকর।
৪. সংবিধান আমাদের মৌলিক অধিকার প্রদান করে।
প্রশ্ন ৩: সঠিক উত্তর বেছে নাও
১. ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল?
উত্তৰ: ২৬ জানুয়ারি ১৯৫০
২. সংবিধানের রচয়িতা কে ছিলেন?
উত্তৰ: ড. ভীমরাও আম্বেদকর
৩. সংবিধান আমাদের কী দেয়?
উত্তৰ: মৌলিক অধিকার
প্রশ্ন ৪: তুমি কীভাবে সংবিধান মান্য করো?
উত্তর: আমি সংবিধান মান্য করে অন্যদের প্রতি সম্মান দেখাই, আইনের নিয়ম অনুসরণ করি এবং সকল ধর্ম ও জাতিকে সমানভাবে দেখি।
এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?
ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।
Update This Post