1. Very Short Question Answer
1. গোলীয় দর্পণ কাকে বলে?
উত্তর কোনো প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশবিশেষ হয় তবে তাকে গোলীয় দর্পণ বলা হয়।
2. গোলীয় দর্পণ কয় প্রকার ও কী কী?
উত্তর গোলীয় দর্পণ দু-ধরনের① অবতল দর্পণ ও② উত্তল দর্পণ।
3. কোনো গোলীয় দর্পণের পরিসীমার ব্যাসকে কী বলে?
উত্তর কোনো গোলীয় দর্পণের পরিসীমা বৃত্তাকার। এই বৃত্তের ব্যাসকে গোলীয় দর্পণের রৈখিক উন্মেষ বলা হয়।
4. অবতল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের সামনে না পিছনে অবস্থিত?
উত্তর অবতল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের সামনে অবস্থিত।
5. উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের সামনে না পিছনে অবস্থিত?
উত্তর উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের পিছনে অবস্থিত।
6. অবতল দর্পণের মুখ্য ফোকাস প্রতিফলক তলের সামনে না পিছনে অবস্থিত?
উত্তর অবতল দর্পণের মুখ্য ফোকাস প্রতিফলক তলের সামনে অবস্থিত।
7. উত্তল দর্পণের মুখ্য ফোকাস প্রতিফলক তলের সামনে না পিছনে অবস্থিত?
উত্তর উত্তল দর্পণের মুখ্য ফোকাস প্রতিফলক তলের পিছনে অবস্থিত।
৪. গোলীয় দর্পণে গৌণ ফোকাস বিন্দুর সংখ্যা কতগুলি?
উত্তর গোলীয় দর্পণে গৌণ ফোকাস বিন্দু অসংখ্য।
9. গোলীয় দর্পণে আপতিত রশ্মি বক্রতা কেন্দ্র অভিমুখী হলে প্রতিফলিত রশ্মির গতিপথ কীরূপ হবে?
উত্তর গোলীয় দর্পণে আপতিত রশ্মি বক্রতা কেন্দ্র অভিমুখী হলে প্রতিফলিত রশ্মি একই পথ ধরে ফিরে যায়।
10. একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 10cm। জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্য কত হবে?
উত্তর জলে নিমজ্জিত করলেও ফোকাস দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে, তাই এক্ষেত্রে অবতল দর্পণটির ফোকাস দৈর্ঘ্য 10 cm -ই থাকবে।
11. গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব কাকে বলে?
উত্তর গোলীয় দর্পণের মেরু থেকে মুখ্য ফোকাসের দূরত্বই হল ফোকাস দূরত্ব।
12. গোলীয় দর্পণের ফোকাস তল কী?
উত্তর গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে লম্ব ও মুখ্য ফোকাস বিন্দুগামী সমতলকে ফোকাস তল বলা হয়।
13. একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? [Bidhannagar Govt. High School
উত্তর একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ অসীম।
14. একটি অবতল দর্পণের সামনে কোনো বস্তুকে কোথায় রাখলে সমান সাইজের সদ্বিম্ব গঠিত হবে?
উত্তর একটি অবতল দর্পণের সামনে কোনো বস্তুকে বক্রতা কেন্দ্রে রাখলে সমান সাইজের সদ্বিম্ব গঠিত হবে।
15. ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণে বক্রতা ব্যাসার্ধ 40 cm হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত?
উত্তর ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণে বক্রতা ব্যাসার্ধ 40 cm হলে দর্পণটির
ফোকাস দৈর্ঘ্য 40 40 বা 20 cm।
16. ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী ব্যবধান 20 cm হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত?
উত্তর ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী ব্যবধান 20 cm হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য 20 cm-ই হবে।
17. কোনো অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 15 cm হলে বক্রতা ব্যাসার্ধ কত?
উত্তর দর্পণটির বক্রতা ব্যসার্ধ = 2 × 15 cm = 30 cm |
18. বক্রতা কেন্দ্রগামী কোনো রশ্মি উত্তল দর্পণে আপতিত হলে আপতন ও প্রতিফলন কোণের মান কত হবে?
উত্তর এক্ষেত্রে আপতন কোণ প্রতিফলন কোণ = 0°।
19. অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোনো রশ্মি অবতল দর্পণের দ্বারা প্রতিফলনের পর কোন্ পথে যায়?
উত্তর অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কোনো রশ্মি অবতল দর্পণের দ্বারা প্রতিফলনের পর মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায়।
20. একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে?
উত্তর একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ হবে ০°।
21. একটি উত্তল দর্পণের ফোকাস দূরত্ব 3 cm হলে বক্রতা ব্যাসার্ধ কত হবে?
উত্তর বক্রতা ব্যাসার্ধ হবে = 2 x 3 cm = 6 cm |
22. অবতল দর্পণে কখন প্রতিবিম্বের বিবর্ধন 1 হয়?
উত্তর অবতল দর্পণের সামনে যখন বস্তু 2f দূরত্বে বা বক্রতা কেন্দ্রে থাকে
তখন প্রতিবিম্বের বিবর্ধন 1 হয়।
23. অবতল দর্পণে কখন প্রতিবিম্বের বিবর্ধন 1 -এর কম হয়?
উত্তর অবতল দর্পণের সামনে যখন বস্তু ২/-এর বেশি দূরত্বে থাকে তখন বিবর্ধন। -এর কম হয়।
24. উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের আকার ও প্রকৃতি লেখো।
উত্তর উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের আকার খর্বকায় ও প্রকৃতি অসৎ।
25. কোনো অবতল দর্পণের ফোকাস থেকে একটি বস্তুকে প্রধান অক্ষ বরাবর দূরের দিকে সরালে প্রতিবিম্বের সাইজ বাড়বে না কমবে?
উত্তর এক্ষেত্রে প্রতিবিম্বের সাইজ কমবে।
28. অবতল দর্পণের ফোকাসে কোনো বস্তু অবস্থিত হলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে?
উত্তর অবতল দর্পণের ফোকাসে কোনো বস্তু অবস্থিত হলে প্রতিবিম্ব অসীমে গঠিত হবে।
27. অবতল দর্পণ যখন কোনো বস্তুর অসদ্বিম্ব গঠন করে তা বিবর্ধিত না খর্বকায় হয়?
উত্তর অবতল দর্পণ যখন কোনো বস্তুর অসদ্বিম্ব গঠন করে তা বিবর্ধিত হয়।
28. অবতল দর্পণ কখন একটি বস্তুর সদ্বিম্ব গঠন করে?
উত্তর কোনো বস্তু অবতল দর্পণের ফোকাস দূরত্ব থেকে বেশি দূরত্বে থাকলে বা ফোকাস দূরত্বে থাকলে সদ্বিম্ব গঠিত হয়।
29. অবতল দর্পণ কখন একটি বস্তুর অসদ্বিম্ব গঠন করে?
উত্তর কোনো বস্তু অবতল দর্পণের মেরু ও ফোকাসের মধ্যে থাকলে বস্তুর অসদ্বিম্ব গঠন করে।
30. কোনো অবতল দর্পণের সামনে একটি বস্তু 2f অপেক্ষা বেশি দূরত্বে থাকলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে?
উত্তর প্রতিবিম্ব অবতল দর্পণের সামনে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে গঠিত হবে।
31. কোনো অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে?
উত্তর প্রতিবিম্ব দর্পণের সামনে বক্রতা কেন্দ্র থেকে দূরে বা ২-এর বেশি দূরত্বে গঠিত হবে।
32. গোলীয় দর্পণের প্রতিফলন ক্ষমতার সঙ্গে ফোকাস দৈর্ঘ্যের সম্পর্ক কী?
উত্তর গোলীয় দর্পণের প্রতিফলন ক্ষমতা, D = 1 f = 3; যেখানে ও r
হল যথাক্রমে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য ও বক্রতা ব্যাসার্ধ।
33. কোন্ দর্পণের জন্য দৃষ্টিক্ষেত্র সর্বাধিক?
উত্তর উত্তল দর্পণের জন্য দৃষ্টিক্ষেত্র সর্বাধিক।
34. কোনো দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোটো দৈর্ঘ্যের অসৎ প্রতিবিম্ব গঠিত হতে পারে কি?
উত্তর হ্যাঁ পারে, উত্তল দর্পণের, সামনে থাকা কোনো বস্তুর প্রতিবিম্ব সর্বদা বস্তুর দৈর্ঘ্যের তুলনায় সর্বদা ছোটো দৈর্ঘ্যের অসৎ প্রকৃতির হয়।
35. একটি গোলীয় দর্পণে বস্তুর একটি বিশেষ অবস্থানে বস্তুর সমান সাইজের প্রতিবিম্ব গঠিত হল। দর্পণটির প্রকৃতি কীরূপ?
উত্তর এক্ষেত্রে গোলীয় দর্পণটি অবশ্যই অবতল দর্পণ।
36. সমতল দর্পণের প্রতিফলন ক্ষমতা কত?
উত্তর সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ অসীম তাই এর প্রতিফলন ক্ষমতা শূন্য।
37. কোনো অবতল দর্পণে সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হলে, প্রতিফলিত রশ্মিগুচ্ছ কীরূপ হয়?
উত্তর কোনো অবতল দর্পণে সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছ অভিসারী হয়।
38. একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে রাখা বস্তুর প্রতিবিম্বের বিবর্ধনের মান কত?
উত্তর বস্তুর প্রতিবিম্বের বিবর্ধনের মান ।।
39. কোনো গোলীয় দর্পণে বস্তু ও দর্পণের অবস্থান অপরিবর্তিত রেখে সমগ্র ব্যবস্থাটিকে জলে নিমজ্জিত করলে প্রতিবিম্বের অবস্থানের পরিবর্তন হবে কি?
উত্তর না, প্রতিবিম্বের অবস্থান অপরিবর্তিত থাকবে।
40. একটি সমতল দর্পণের ক্ষমতা কত?
উত্তর একটি সমতল দর্পণের ক্ষমতা শূন্য।
41. মোটর গাড়ির হেডলাইটে কোন্ ধরনের গোলীয় দর্পণ ব্যবহার করা হয়?
উত্তর গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়।
42. মোটরগাড়ির ভিউফাইন্ডারে কোন্ ধরনের দর্পণ ব্যবহৃত হয়?
উত্তর মোটরগাড়ির ভিউফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহৃত হয়।
43. দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করেন? [Madhyamik 2019]
উত্তর দন্ত চিকিৎসকরা অবতল দর্পণ ব্যবহার করেন।
44. সমতল, অবতল ও উত্তল দর্পণের মধ্যে কোন্টির দৃষ্টিক্ষেত্র সবচেয়ে বেশি?
উত্তর উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র সবচেয়ে বেশি।
45. প্রতিফলক টেলিস্কোপে কোন্ ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
উত্তর প্রতিফলক টেলিস্কোপে অবতল দর্পণ ব্যবহৃত হয়।
46. স্ট্রিট ল্যাম্পে প্রতিফলক হিসেবে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
উত্তর স্ট্রিট ল্যাম্পে প্রতিফলক হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়।
47. সোলার কুকারে কোন্ ধরনের দর্পণ ব্যবহৃত হয়?
উত্তর সোলার কুকারে অবতল দর্পণ ব্যবহৃত হয়।
2. Short Question Answer
1. কোনো গোলীয় দর্পণকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে কি?
উত্তর গোলীয় দর্পণে আলোর প্রতিফলন হয় এবং আলোর প্রতিফলন সংক্রান্ত সূত্রগুলি মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভর করে না। তাই কোনো গোলীয় দর্পণকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে।
2. গোলীয় দর্পণ দ্বারা গঠিত সদবিম্বের বৈশিষ্ট্য লেখো।
উত্তর কে গোলীয় দর্পণ দ্বারা গঠিত সদবিম্বের বৈশিষ্ট্য-① সদদিদ্বম্ব বস্তু সাপেক্ষে অবশীর্ষ হয়। ② বস্তু ও প্রতিবিম্ব দর্পণের একই পার্শ্বে গঠিত হয়। ③ প্রতিবিম্বের আকার বস্তুর তুলনায় ছোটো, সমান ও বড়ো হতে পারে।
3. গোলীয় দর্পণ দ্বারা গঠিত অসবিম্বের বৈশিষ্ট্য লেখো।
উত্তর ( গোলীয় দর্পণ দ্বারা গঠিত অসবিম্বের বৈশিষ্ট্য-① অসদ্বিম্ব বস্তু সাপেক্ষে সমশীর্ষ হয়। ② বস্তু ও প্রতিবিম্ব বিপরীত পার্শ্বে গঠিত হয়। ③ প্রতিবিম্বের আকার বস্তুর তুলনায় ছোটো বা বড়ো হতে পারে।
4. সূর্যালোকে একটি অবতল দর্পণকে রেখে ফোকাসে একটুকরো কাগজ রাখলে কী হবে?
উত্তর সূর্য থেকে আগত আলোকরশ্মিগুচ্ছকে সমান্তরাল রশ্মিগুচ্ছ ধরে নিলে অবতল দর্পণ দ্বারা প্রতিফলনের পর রশ্মিগুচ্ছ ফোকাসে মিলিত হয়। দর্পণের ফোকাসে একটুকরো কাগজ রাখলে কাগজে রশ্মিগুচ্ছ মিলিত হয় এবং কাগজের উন্নতা বাড়তে থাকে এবং একসময় কাগজটি পুড়ে যায়।
3. Long Question Answer
1. উত্তল দর্পণের ব্যবহার লেখো।
উত্তর। উত্তল দর্পণের ব্যবহার হল-① মোটর সাইকেল, বাস, লরি ইত্যাদি গাড়িতে ভিউফাইন্ডার হিসেবে উত্তল দর্পণ ব্যবহৃত হয়। উত্তল দর্পণ তার সামনে থাকা কোনো বস্তুর সর্বদা খর্বকায় অসদ্বিম্ব গঠন করে। ফলে কোনো গাড়ির চালক তাঁর পিছনে অনেক দূরের কোনো গাড়ি বা বস্তু বা ব্যক্তির খর্বকায় অসদ্বিম্ব উত্তল দর্পণে দেখতে পান এবং দুর্ঘটনা না ঘটিয়ে গাড়ি চালাতে সুবিধা হয়। ② স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে উত্তল দর্পণ ব্যবহৃত হয়। এই দর্পণ, স্ট্রিট ল্যাম্পের আলোকে অনেকটা এলাকা জুড়ে ছড়িয়ে দেয়।
চিত্র 46
2. অবতল দর্পণের ব্যবহার লেখো।
উত্তর অবতল দর্পণের কয়েকটি ব্যবহার হল-① টর্চ, সার্চলাইট বা গাড়ির হেডলাইটে পালিশ করা ধাতব অবতল তল ব্যবহার করা হয় যা অবতল দর্পণ হিসেবে কাজ করে। এইসব লাইটের বাতি দর্পণের ফোকাসে রাখা হয় ফলে বাতি থেকে নির্গত আলোকরশ্মি অবতল প্রতিফলকে প্রতিফলিত হয়ে সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়। এইজন্য অনেক দূর পর্যন্ত দেখা যায় এবং গাড়ির চালকের খুব সুবিধা হয়। ② দন্ত চিকিৎসকেরা (dentists) দাঁত পরীক্ষার সময় অবতল দর্পণ ব্যবহার করেন। এই দর্পণ দাঁতের বড়ো এবং সোজা প্রতিবিম্ব গঠন করে, ফলে দাঁতে কোনো গর্ত বা ফাটল থাকলে তা স্পষ্টভাবে দেখা যায়। ও অবতল দর্পণের ফোকাসের মধ্যে কোনো বস্তু থাকলে তার বিবর্ধিত অসদ্বিম্ব গঠিত হয়, এই ধর্মকে কাজে লাগিয়ে দাড়ি কামানোর কাজে বা বিউটি পার্লারে অবতল দর্পণ ব্যবহৃত হয়।
চিত্র 47
জেনে রাখো
বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে মোটরগাড়ির হেডলাইট এবং সার্চলাইটে অবতল দর্পণ ব্যবহার না করে অধিবৃত্তাকার দর্পণ ব্যবহার করা হয়।
3. তোমাকে তিনটি দর্পণ দেওয়া হল-একটি সমতল, একটি উত্তলও একটি অবতল। স্পর্শ না করে কীভাবে দর্পণগুলিকে শনাক্ত করবে?
উত্তর সমতল দর্পণ কোনো বস্তুর সমান সাইজের অসদ্বিম্ব গঠন করে।। উত্তল দর্পণ সর্বদা কোনো বস্তুর খর্বকায় অসদ্বিম্ব গঠন করে এবং অবতল। দর্পণের ফোকাস দূরত্বের কম দূরত্বে একটি বস্তু রাখলে বস্তুটির বিবর্ষিত অসদ্বিম্ব গঠিত হয়।
একটি পেনসিলকে কোনো দর্পণের খুব কাছে ধরলে যদি সমান সাইজের অসদ্বিম্ব গঠিত হয় তাহলে দর্পণটি সমতল, যদি খর্বকায় অসদ্বিম্ব গঠিত হয় তাহলে দর্পণটি উত্তল এবং যদি বিবর্ধিত অসদ্বিম্ব গঠিত হয় তাহলে দর্পণটি অবতল।