West Bengal Class 11 1st Sem Bangla Chapter 10 Solution | পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণির বাংলা চ্যাপ্টার 10 সমাধান | WBCHSE Class 11 Bangla Books Chapter 10 Solution | WBCHSE Class 11 Bangla বাংলা ভাষার বৈচিত্র্য Question Answer | 2026 -2027

Chapter 10 – 

বাংলা ভাষার বৈচিত্র্য

১। “A Group of people who use the same system of speech signals is a speech community”-র ভাষ্যকার হলেন-

(ক) ব্লুমফিল্ড            (খ) নোয়াম চমস্কি

(গ) জন বীমস্             (ঘ) জর্জ গিয়ার্সন

উত্তরঃ ব্লুমফিল্ড

২। ভাষার আঞ্চলিক রূপকে বলা হয়-

(ক) উপভাষা           (খ) আঞ্চলিকতা

(গ) বিভাষা               (ঘ) মান্যভাষা

উত্তরঃ উপভাষা

 ৩। একই ভাষার আঞ্চলিক রূপকে বলা হয়-

(ক) ভাষা         (খ) উপভাষা

(গ) বিভাষা       (ঘ) চলিত ভাষা

উত্তরঃ উপভাষা

৪। বর্তমান পশ্চিমবঙ্গের প্রধান উপভাষা-

(ক) ঝাড়খণ্ডি           (খ) কামরূপী 

(গ) রাঢ়ি                   (ঘ) বরেন্দ্রী

উত্তরঃ রাঢ়ি

৫। একটি উপভাষার অভ্যন্তরের আঞ্চলিক পার্থক্যকে বলে-

(ক) নিভাষা           (খ) বিশিষ্ট উপভাষা

(গ) উপভাষা         (ঘ) বিভাষা

উত্তরঃ বিভাষা

৬। তৎসম সংস্কৃত শব্দের প্রাধান্য রয়েছে যে ভাষায়-

(ক) সাধুভাষায়                (খ) চলিত ভাষায়

(গ) সাধু-চলিত ভাষায়      (ঘ) উপভাষায়

উত্তরঃ সাধুভাষায়

৭। ভাষাবিজ্ঞান সম্পর্কিত সুকুমার সেন রচিত গ্রন্থের নাম-

(ক) ‘ভাষার ইতিবৃত্ত’           (খ) ‘বাংলা ভাষার রূপরেখা’

(গ) ‘বাংলা ভাষা জিজ্ঞাসা’   (ঘ) ‘ভাষা ভাণ্ডার’

উত্তরঃ ভাষার ইতিবৃত্ত

৮। ঢাকা, খুলনা ও ফরিদপুরের উপভাষা হল-

(ক) কামরূপী          (খ) বরেন্দ্রী

(গ) রাঢ়ি                  (ঘ) বঙ্গালি

উত্তরঃ বঙ্গালি

৯। মালদা, দিনাজপুরের উপভাষা হল-

(ক) কামরূপী           (খ) বরেন্দ্রী

(গ) রাঢ়ি                   (ঘ) ঝাড়খন্ডি

উত্তরঃ বরেন্দ্রী

১০। দক্ষিণ-পশ্চিম বাঁকুড়া, দক্ষিণ-পশ্চিম মেদিনীপুর অঞ্চলে যে উপভাষা প্রচলিত তা হল-

(ক) রাঢ়ি               (খ) ঝাড়খণ্ডি

(গ) কামরূপী         (ঘ) বঙ্গালি

উত্তরঃ ঝাড়খন্ডি

১১। ‘লু’ কোথায় ‘ন’ রূপে উচ্চারিত হতে দেখা যায়?

(ক) রাঢ়িতে             (খ) বরেন্দ্রীতে

(গ) কামরূপীতে       (ঘ) ঝাড়খণ্ডিতে

উত্তরঃ রাঢ়িতে

১২। উনিশ শতকের পূর্বে লিখিত ভাষা ছিল-

(ক) চলিত ভাষা              (খ) সাধুভাষা

(গ) সাহিত্যিক উপভাষা   (ঘ) কথ্যভাষা

উত্তরঃ সাধুভাষা

১৩। অনুনাসিক স্বরধ্বনি রাঢ়ি ভাষার মতো রক্ষিত আছে-

(ক) বঙ্গালিতে             (খ) কামরূপীতে

(গ) বরেন্দ্রীতে              (ঘ) ঝাড়খন্ডিতে

উত্তরঃ বরেন্দ্রীতে

১৪। যেসব কারণে কোনো ভাষা ‘মান্য’ হওয়ার যোগ্যতা পায়, তার একটি হল-

(ক) ধর্মীয়             (খ) ঐতিহাসিক

(গ) সামাজিক       (ঘ) রাজনৈতিক 

উত্তরঃ ঐতিহাসিক

১৫। ‘অ’ এর ‘ও’ কার প্রবণতা লক্ষ করা যায়-

(ক) রাঢ়ি উপভাষায়            (খ) বঙ্গালি উপভাষায়

(গ) কামরূপী উপভাষায়      (ঘ) বরেন্দ্রী উপভাষায়

উত্তরঃ রাঢ়ি উপভাষায়

১৬। বঙ্গালি উপভাষায় বহুল ব্যবহার আছে-

(ক) অভিশ্রুতির           (খ) সমীভবনের

(গ) অপিনিহিতির         (ঘ)  স্বরসংগতির

উত্তরঃ অপিনিহিতির

১৭। চলিত গদ্যের ধারা প্রথম যাঁর হাত ধরে সূচিত হয়-

(ক) রামরাম বসু                (খ) উইলিয়াম কেরি

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর    (ঘ) ভূদেব মুখোপাধ্য়ায়

উত্তরঃ উইলিয়াম কেরি

১৮। মূলত উত্তরবঙ্গের উপভাষা বলতে বোঝায়-

(ক) রাঢ়িকে              (খ) বরেন্দ্রীকে  

(গ) কামরূপীকে        (ঘ) বঙ্গালিকে

উত্তরঃ বরেন্দ্রীকে

১৯। হাওড়া, বর্ধমান ও হুগলি জেলার উপভাবা হল-

(ক) ঝাড়খণ্ডি         (খ) বরেন্দ্রী

(গ) কামরূপী          (ঘ) রাঢ়ি

উত্তরঃ রাঢ়ি

২০। যে উপভাষার আঞ্চলিক বিভেদ থেকে অসমিয়া ভাষার উৎপত্তি-

(ক) বরেন্দ্রী           (খ) কামরূপী

(গ) ঝাড়খণ্ডি         (ঘ) বঙ্গালি

উত্তরঃ কামরূপী

✏️

এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?

ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।

Update This Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top