West Bengal Class 11 1st Sem Geography Chapter 6 Solution | পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণির ভূগোল চ্যাপ্টার ৬ সমাধান | WBCHSE Class 11 Geography Books Chapter 6 Solution | WBCHSE Class 11 Geography Chapter 6 মানব ভূগোলের পরিধি ও বিষয়বস্তু Question Answer 2026

 Chapter 6 – 

মানব ভূগোলের পরিধি ও বিষয়বস্তু

1. ‘নব্য নিয়ন্ত্রণবাদ’ কথাটি কে ব্যবহার করেছিলেন?

(a) ব্লাশ

(b) র‍্যাটজেল

(c) গ্রিফিথ টেলর

(d) ত্রিস্টেলার

উত্তরঃ গ্রিফিথ টেলর

2. “ভূত্বক ও মানবসমাজের সম্পর্কের সাংশ্লেষিক অধ্যয়নই হল মানব ভূগোল”-মানব ভূগোলের এই সংজ্ঞাটি কোন্ ভৌগোলিক প্রদত্ত?

(a) র‍্যাটজেল

(b) ভিদাল দি-লা-ব্লাশ

(c) এলেন সি সেম্পল

(d) আল ইদ্রিসি

উত্তরঃ র‍্যাটজেল

3. এদের কোন্টি সমাজ বিজ্ঞানের শাখা নয়?

(a) চিকিৎসা ভূগোল

(b) ঐতিহাসিক ভূগোল

(c) সাংস্কৃতিক ভূগোল

(d) সামরিক ভূগোল

উত্তরঃ সামরিক ভূগোল

4. ভূগোলে পরিসংখ্যান পদ্ধতির অন্তর্ভুক্তি ঘটে যে সময়ে-

(a) 1850-এর দশকের শেষ ভাগে

(b) 1920-এর দশকের শেষ ভাগে

(c) 1900-এর দশকের শেষ ভাগে

(d) 1950-এর দশকের শেষ ভাগে

উত্তরঃ  1950-এর দশকের শেষ ভাগে

5. নিম্নলিখিত কোনটি ভৌগোলিক তথ্যের উৎস নয়।

(a) ভ্রমণকারীদের বিবরণ

(b) চাঁদ থেকে নিয়ে আসা শিলাবস্তুর নমুনা

(c) প্রাচীন মানচিত্র

(d) প্রাচীন মহাকাব্যসমূহ

উত্তরঃ চাঁদ থেকে নিয়ে আসা শিলাবস্তুর নমুনা

6. নীচের কোটি মানব ভূগোলের দৃষ্টিভঙ্গি নয়।

(a) আঞ্চলিক পৃথকীকরণ

(b) মাত্রিক বিপ্লব

(c) স্থানিক সংগঠন

(d) অন্বেষণ ও বিবরণ

উত্তরঃ  মাত্রিক বিপ্লব

7. সেফোলোজি (Psephology) থেকে মানব ভূগোলের কোন্ উপক্ষেত্র সংযুক্ত হয়েছে।

(a) নির্বাচনি ভূগোল

(b) শিল্প ভূগোল

(c) সামরিক ভূগোল

(d) কৃষি ভূগোল

উত্তরঃ নির্বাচনি ভূগোল

8. সামাজিক অসাম্য, দারিদ্র্য, বঞ্চনা ইত্যাদি কোন প্রকার ভৌগোলিক চিন্তাধারার কারণে ভূগোলে স্থান পাচ্ছে?

(a) কল্যাণমূলক ভূগোল

(b) আচরণবাদী ভূগোল

(c) মূলক ভূগোল

(d) এগুলির কোনোটিই নয়

উত্তরঃ মূলক ভূগোল

9. যার প্রভাব থেকে মূলক ভুগোলের উৎপত্তি-

(a) র‍্যাটজেল

(b) রাশ

(c) কার্ল মার্কস

(d) বুশো

উত্তরঃ কার্ল মার্কস

10. ভূগোলবিদ এলেন সি সেম্পল কোন্ দেশের নাগরিক ছিলেন?

(a) যুক্তরাষ্ট্র

(b) ফ্রান্স

(c) জার্মানি

(d) ইংল্যান্ড

উত্তরঃ যুক্তরাষ্ট্র

11. কোন্ উপাদানটি প্রাকৃতিক পরিবেশের অংশ নয়?

(a) জলবায়ু

(b) কৃষিকাজ

(c) ভূপ্রকৃতি

(d) জল

উত্তরঃ কৃষিকাজ

12. কোন্টি সাংস্কৃতিক পরিবেশের অংশ নয়?

(a) গ্রাম

(b) বন্দর

(c) শহর

(d) জলবায়ু

উত্তরঃ জলবায়ু

13. কোন্ উপাদানটিকে ‘মাতৃস্বরূপা’ বলা হয়?

(a) প্রাকৃতিক পরিবেশ

(b) রাজনৈতিক পরিবেশ

(c) সাংস্কৃতিক পরিবেশ

(d) শিল্পের পরিবেশ

উত্তরঃ প্রাকৃতিক পরিবেশ

14. নীচের কোন্টি সামাজিক ভূগোলের উপশাখা নয়?

(a) চিকিৎসা ভূগোল

(b) সাংস্কৃতিক ভূগোল

(c) ঐতিহাসিক ভূগোল

(d) সামরিক ভূগোল

উত্তরঃ সামরিক ভূগোল

15. নীচের কোন্ উপক্ষেত্রটি অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত?

(a) সামরিক ভূগোল

(b) ঐতিহাসিক ভূগোল

(c) কৃষি ভূগোল

(d) অবসরের ভূগোল

উত্তরঃ কৃষি ভূগোল

16. ঐতিহাসিক ভূগোল কোন্ ক্ষেত্রের অন্তর্গত?

(a) রাজনৈতিক ভূগোল

(b) সামাজিক ভূগোল

(c) অর্থনৈতিক ভূগোল

(d) বসতি ভূগোল

উত্তরঃ অর্থনৈতিক ভূগোল

17. ‘প্রকৃতি দ্বারা অভিযোজিত মানুষ’- কথাটির অর্থ-

(a) নিম্নমাত্রার প্রযুক্তির উন্নতি

(b) উচ্চমাত্রার প্রযুক্তির উন্নতি

(c) মধ্যমমাত্রার প্রযুক্তির উন্নতি

(d) এগুলির কোনোটিই নয়

উত্তরঃ নিম্নমাত্রার প্রযুক্তির উন্নতি

18. আধুনিক মানবীয় ভূগোলের জনক বলা হয়-

(a) হামবোল্ড

(b) র‍্যাটজেল

(c) রিটার

(d) এগুলির কোনোটিই নয়

উত্তরঃ র‍্যাটজেল

19. যেটি অর্থনৈতিক ভূগোলের অংশ-

(a) জনসংখ্যা ভূগোল

(b) সামরিক ভূগোল

(c) অবসরের ভূগোল

(d) বিপণন ভূগোল

উত্তরঃ বিপণন ভূগোল

20. প্রকৃতির ওপর মানুষের সংস্কৃতির দ্বারা যে ছাপ পড়ে, তাকে বলে-

(a) সাংস্কৃতিক ভূদৃশ্য

(b) আধাপ্রাকৃতিক ভূদৃশ্য

(c) মানবিক দৃশ্য

(d) কোনোটিই নয়

উত্তরঃ সাংস্কৃতিক ভূদৃশ্য

✏️

এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?

ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।

Update This Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top