West Bengal Class 11 1st Semester Education Chapter 9 Solution | পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণির শিক্ষা চ্যাপ্টার ৯ সমাধান | WBCHSE Class 11 1st Sem Education Books Chapter 9 Solution | WBCHSE Class 11 Education Chapter 9 শিক্ষাগত দর্শনের অর্থ Question Answer 2026

 Chapter 9 –

পাশ্চাত্য দর্শন সম্প্রদায়

1. আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন-

(a) সক্রেটিস

(b) প্লেটো

(c) দেকার্ত

(d) রুশো

উত্তরঃ (c) দেকার্ত

2. ভাববাদের সূচনা করেন-

(a) দেকার্ত

(b) লক্

(c) বার্কলে

(d) অ্যানাক্সিগোরাস

উত্তরঃ (d) অ্যানাক্সিগোরাস

3. ভাববাদ বলতে বোঝায়-

(a) যে মতবাদে গুণবিশিষ্ট বস্তুর জ্ঞাননিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করা হয়

(b) যে মতবাদে জ্ঞেয় বস্তুর মননিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করা হয়

(c) যে মতবাদে জ্ঞেয় বস্তুর অস্তিত্ব জ্ঞাতার মনের উপর নির্ভরশীল

(d) যে মতবাদে জ্ঞেয় বস্তুর মননিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করা হয় না

উত্তরঃ (c) যে মতবাদে জ্ঞেয় বস্তুর অস্তিত্ব জ্ঞাতার মনের উপর নির্ভরশীল

4. জ্ঞানের বিষয়কে জ্ঞানসাপেক্ষ বলেন

(a) ভাববাদীরা

(b) বস্তুবাদীরা

(c) বুদ্ধিবাদীরা

(d) স্বজ্ঞাবাদীরা

উত্তরঃ (a) ভাববাদীরা

5. বস্তুর স্বনির্ভর অস্তিত্ব স্বীকার করে না যে মতবাদ, তার নাম হল-

(a) যৌক্তিক প্রত্যক্ষবাদ

(b) নামবাদ

(c) ভাববাদ

(d) বস্তুবাদ

উত্তরঃ (c) ভাববাদ

6. “জ্ঞাতা ও জ্ঞেয় বস্তুর সম্পর্ক আন্তরসম্পর্ক”-এ কথা বলা হয়েছে-

(a) ভাববাদে

(b) বুদ্ধিবাদে

(c) প্রকৃতিবাদে

(d) বস্তুবাদে

উত্তরঃ (a) ভাববাদে

7. “জ্ঞান ও বিষয়ের মধ্যে আত্মসম্পর্ক বর্তমান”-এ কথা বলেছে-

(a) বস্তুবাদ

(b) দৃষ্টিবাদ

(c) সংশয়বাদ

(d) ভাববাদ

উত্তরঃ (d) ভাববাদ

8. “জ্ঞানই বস্তুকে গঠন করে” – এই মত

(a) বস্তুবাদের

(b) ভাববাদের

(c) বুদ্ধিবাদের

(d) অভিজ্ঞতাবাদের

উত্তরঃ (b) ভাববাদের

9. ভাববাদীগণ কাকে জগতের সকল জ্ঞানের উৎস বলেছেন?

(a) মন বা আত্মাকে

(b) আধ্যাত্মজগতকে

(c) ঈশ্বরকে

(d) মানুষকে

উত্তরঃ (a) মন বা আত্মাকে

10. নিম্নলিখিত কোন্ পাশ্চাত্য দর্শন সত্য, শিব ও সুন্দরের আরাধনার উপর গুরুত্ব দেয়?

(a) ভাববাদী দর্শন

(b) বাস্তববাদী দর্শন

(c) প্রকৃতিবাদী দর্শন

(d) প্রয়োগবাদী দর্শন

উত্তরঃ (b) বাস্তববাদী দর্শন

11. ভাববাদীদের মতে জীবাত্মা হল-

(a) পরমাত্মার অংশ

(b) মানবদেহের অংশ

(c) মানব কোশের অংশ

(d) সবগুলি ঠিক

উত্তরঃ (a) পরমাত্মার অংশ

12. নিম্নলিখিতগুলির মধ্যে কোল্টিন্ট ভাববাদের বক্তব্য নয়?

(a) জ্ঞানাতিরিক্ত বস্তুর কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই

(b) বস্তু মাত্রেই জ্ঞানের উপর নির্ভরশীল

(c) জ্ঞানই বস্তুকে গঠন করে

(d) বস্তু ও বস্তুচেতনা ভিন্ন

উত্তরঃ (d) বস্তু ও বস্তুচেতনা ভিন্ন

13. “চৈতন্য হল পরমতত্ত্ব”- বলেছেন-

(a) বস্তুবাদীরা

(b) প্রয়োগবাদীরা

(c) ভাববাদীরা

(d) বিচারবাদীরা

উত্তরঃ (c) ভাববাদীরা

14.বস্তুগত ভাববাদের প্রবক্তা হলেন-

(a) বার্কলে

(b) মিল

(c) হেগেল

(d) হিউম

উত্তরঃ (c) হেগেল

15. হেগেলের বস্তুগত ভাববাদকে বলা হয়

(a) নীতিবিদ্যক ভাববাদ

(b) জ্ঞানবিদ্যক ভাববাদ

(c) যুক্তিবিদ্যক ভাববাদ

(d) অধিবিদ্যক ভাববাদ

উত্তরঃ (d) অধিবিদ্যক ভাববাদ

16. যে মতবাদ অনুসারে, “পরমসত্তার তা হল-বৈশিষ্ট্য হল নিজেকে প্রকাশ করা”-

(a) আত্মগত ভাববাদ

(b) বস্তুগত ভাববাদ

(c) সবিচার ভাববাদ

(d) কোনোটিই নয়

উত্তরঃ (b) বস্তুগত ভাববাদ

17. “যা বৌদ্ধিক তা-ই বাস্তব, যা বাস্তব তা-ই বৌদ্ধিক – উক্তিটি করেছেন-

(a) লক্

(b) বার্কলে

(c) হেগেল

(d) প্লেটো

উত্তরঃ (c) হেগেল

18. আত্মগত ভাববাদের প্রবক্তা হলেন-

(a) হেগেল

(b) কান্ট

(c) বার্কলে

(d) হিউম

উত্তরঃ (c) বার্কলে

19. বার্কলের আত্মগত ভাববাদকে বলা হয়

(a) যুক্তিবিদ্যক ভাববাদ

(b) জ্ঞানবিদ্যক ভাববাদ

(c) অধিবিদ্যক ভাববাদ

(d) নীতিবিদ্যক ভাববাদ

উত্তরঃ (b) জ্ঞানবিদ্যক ভাববাদ

20. আত্মগত ভাববাদের অপর নাম হল

(a) বস্তুবাদ

(b) প্রতিরূপী বস্তুবাদ

(c) প্রয়োগবাদ

(d) মানসবাদ

উত্তরঃ (d) মানসবাদ

✏️

এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?

ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।

Update This Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top