West Bengal Class 11 H.S 2nd Semester Geography Chapter 13 Answer | পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণী (H.S.) দ্বিতীয় সেমিস্টার ভূগোল ১৩ অধ্যায়ের উত্তর | WBCHSE Class 11 H.S 2nd Semester Geography Chapter 13 Answer | WBCHSE Class H.S 2nd Semester Geography Chapter 13 মানচিত্রের স্কেল Question Answer |

 Chapter 13

মানচিত্রের স্কেল

অতি সংক্ষিপ্ত ও মৌখিক প্রশ্নাবলি

1. মানচিত্র স্কেল কাকে বলে?

উত্তরঃ মানচিত্রে দুটি স্থানের দূরত্ব এবং ভূপৃষ্ঠে অনুরূপ দুটি স্থানের প্রকৃত দূরত্বের অনুপাতকে মানচিত্র স্কেল বলে। সাধারণত মানচিত্র স্কেলে দুটি স্থানের মধ্যবর্তী রৈখিক দূরত্বকে বিবেচনা করা হয়। মানচিত্র স্কেলে প্রদর্শিত এই আনুপাতিক সম্পর্ককে সমীকরণ দ্বারা প্রকাশ করলে হয়-

মানচিত্র স্কেল = DmDg 

যেখানে, Dm = মানচিত্র দূরত্ব (Distance on map) 

Dg = অনুরূপ ভূমি দূরত্ব (Corresponding distance on the ground)

2. মানচিত্র স্কেল কয়প্রকার?

উত্তরঃ মানচিত্র স্কেল তিনপ্রকার। যথা- (i) বিবৃতিমূলক স্কেল (Statement Scale), (ii) ভগ্নাংশসূচক স্কেল (Representative Fraction বা R. F. Scale), (iii) লৈখিক স্কেল (Graphical Scale)।

3. লৈখিক স্কেল কাকে বলে?

উত্তরঃ যে স্কেল কেবল সরল কিংবা বক্ররেখায় উপস্থাপন করা হয়, তাকে লৈখিক স্কেল বলে।

4. লৈখিক স্কেলকে কয় ভাগে ভাগ করা যায়?

উত্তরঃ লৈখিক স্কেলকে চারভাগে ভাগ করা যায়। যথা- (i) রৈখিক স্কেল (Linear/Plain Scale) (ii) তুলনামূলক স্কেল (Comparative Scale) (iii) কর্ণিক স্কেল (Diagonal scale) (iv) ভার্নিয়ার স্কেল (Vernier Scale)।

5. বিবৃতিমূলক স্কেল কাকে বলে?

উত্তরঃ যখন স্কেলকে উক্তির মাধ্যমে বা কথায় প্রকাশ করা হয়, তখন তাকে বিবৃতিমূলক স্কেল বলে। যেমন-1 সেমিতে 500 মিটার, 1 ইঞ্চিতে 1 মাইল ইত্যাদি।

6. বিবৃতিমূলক স্কেলের কী কী সুবিধা আছে?

উত্তরঃ বিবৃতিমূলক স্কেলের সুবিধাগুলি হল— (i) এই স্কেল কথায় লেখা হয় বলে আঁকার জটিলতা এড়ানো যায়। (ii) এটি সহজ ও সরল স্কেল, তাই মানচিত্র পাঠে অনভিজ্ঞ ব্যক্তির কোনো অসুবিধা হয় না। (iii) অঙ্কন করা বা হিসাব করার কোনো ঝামেলা থাকে না।

7. বিবৃতিমূলক স্কেলের অসুবিধাগুলি কী কী?

উত্তরঃ বিবৃতিমূলক স্কেলের অসুবিধাগুলি হল- (i) মানচিত্রের স্কেল যে ভাষায় লেখা থাকে, সেই ভাষা জানা ব্যক্তি ছাড়া অন্য কেউ এই স্কেল পরিমাপ ও পাঠ করতে পারে না। (ii) এই স্কেলের একক পরিবর্তনের সময় হিসাবের সমস্যা হয়। (iii) মানচিত্রকে ছোটো বা বড়ো করলে স্কেল পালটে যায়। ফলে পুনরায় স্কেলের হিসাব করতে হয়।

৪. ভগ্নাংশসূচক স্কেল কাকে বলে?

উত্তরঃ যখন ভূমিদূরত্বকে মানচিত্রের এক একক দূরত্বের অনুপাতে প্রকাশ করা হয়, তখন তাকে ভগ্নাংশসূচক স্কেল বা R.F. স্কেল বলে। 

✏️

এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?

ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।

Update This Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top