West Bengal Class 11 H.S 2nd Semester Geography Chapter 7 Answer | পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণী (H.S.) দ্বিতীয় সেমিস্টার ভূগোল ৭ অধ্যায়ের উত্তর | WBCHSE Class 11 H.S 2nd Semester Geography Chapter 7 Answer | WBCHSE Class H.S 2nd Semester Geography Chapter 7 চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ Question Answer |

 Chapter 7

চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর [TYPE-I]

1. চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ কাকে বলে?

উত্তরঃ তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ যখন উন্নত বুদ্ধি ও মেধাশক্তির ওপর নির্ভর করে আরও প্রসারিত হয়, তখন তাকে চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ বলে।

2. কোন্ স্তরের ক্রিয়াকলাপ নব্য কার্যাবলি নামে পরিচিত? চতুর্থ স্তরের ক্রিয়াকলাপকে নব্য কার্যাবলি বলা হয় কেন?

উত্তরঃ চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ নব্য কার্যাবলি নামে পরিচিত।

চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের ক্ষেত্রটি সাম্প্রতিক সময়ের ঘটনা বলে একে নব্য কার্যাবলি বলা হয়।

3. কোয়াটারনারি ক্রিয়াকলাপের আধিক্য পৃথিবীর কোন্ দেশগুলিতে লক্ষ করা যায়?

উত্তরঃ কোয়াটারনারি ক্রিয়াকলাপের আধিক্য পৃথিবীর উন্নত দেশগুলিতে লক্ষ করা যায়।

4. তথ্য কাকে বলে?

উত্তরঃ কোনো বস্তু বা উপাদান ও ব্যক্তি সম্পর্কে সুনির্দিষ্ট কথা এবং সেই সম্পর্কিত সংবাদ ও জ্ঞানকে তথ্য বলে।

5. তথ্যপ্রযুক্তি কী?

উত্তরঃ কম্পিউটার ও টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, সৃষ্টি, আদানপ্রদান ও ব্যবহারকে একসাথে তথ্যপ্রযুক্তি বলে।

6. চতুর্থ স্তরের ক্রিয়াকলাপের মাধ্যমে কী ধরনের পরিসেবা পাওয়া যায়?

উত্তরঃ চতুর্থ স্তরের ক্রিয়াকলাপের মাধ্যমে আধুনিক ও উন্নতমানের পরিসেবা পাওয়া যায়।

7. চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের প্রধান শ্রেণি দুটি কী কী?

উত্তরঃ চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের প্রধান শ্রেণি দুটি হল— (i) তথ্যভিত্তিক ক্রিয়াকলাপ এবং (ii) গবেষণা ও উন্নয়নভিত্তিক ক্রিয়াকলাপ।

8. UNCTAD-এর পুরো কথা কী? চতুর্থ স্তরের ক্রিয়াকলাপের সাথে যুক্ত কর্মীদের কোন্ কলারের কর্মী বলা হয়?

উত্তরঃ UNCTAD-এর পুরো কথা হল-United Nations Conference on Trade And Development

চতুর্থ স্তরের ক্রিয়াকলাপের সাথে যুক্ত কর্মীদের সাদা কলারের কর্মী বলা হয়।

9. সাদা বা হোয়াইট কলার শ্রমিক কাদের বলে?

উত্তরঃ চতুর্থ স্তরের ক্রিয়াকলাপের সাথে যুক্ত কর্মীরা হোয়াইট কলার শ্রমিক নামে পরিচিত। 1930 সালে আপটন সিনক্লেয়ার (Upton Sinclair) প্রথম White-collar Worker বা হোয়াইট কলার শ্রমিক কথাটি ব্যবহার করেন। চতুর্থ স্তরের বা কোয়াটারনারি ক্রিয়াকলাপগুলি মূলত অফিস ঘরের মধ্যে সম্পন্ন করা হয় বলে এরূপ নামকরণ করা হয়েছে।

10. উন্নত বুদ্ধি ও মেধাসম্পন্ন কর্মীরা কোন্ স্তরের ক্রিয়াকলাপের সাথে যুক্ত হয়? চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপে পেশার প্রকৃতি কীরূপ?

উত্তরঃ উন্নত বুদ্ধি ও মেধাসম্পন্ন কর্মীরা চতুর্থ স্তরের ক্রিয়াকলাপের সাথে যুক্ত হয়।

চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপে পেশার প্রকৃতি অত্যধিক আধুনিক ও মর্যাদাসম্পন্ন হয়।

11. কোয়াটারনারি ক্রিয়াকলাপের সাথে যুক্ত কর্মীদের আর্থিক অবস্থা কীরূপ? কোয়াটারনারি ক্রিয়াকলাপের উৎপত্তি কখন ঘটেছে?

উত্তরঃ কোয়াটারনারি ক্রিয়াকলাপের সাথে যুক্ত কর্মীদের পারিশ্রমিক বেশি হওয়ায় তাদের বলে আর্থিক অবস্থা স্বচ্ছল হয়।

কোয়াটারনারি ক্রিয়াকলাপের উৎপত্তি বিংশ শতাব্দীর প্রথমার্ধে ঘটেছে।

12. কোয়াটারনারি ক্রিয়াকলাপের বিকাশ প্রথম কোথায় ঘটে?

উত্তরঃ কোয়াটারনারি ক্রিয়াকলাপের বিকাশ প্রথম ইউরোপ ও আমেরিকা যুক্তরাষ্ট্রে ঘটে।

13. গবেষণার কাজে সরকারি বিনিয়োগের পরিমাণ বেশি, এমন দুটি দেশের উদাহরণ দাও।

উত্তরঃ গবেষণার কাজে সরকারি বিনিয়োগের পরিমাণ বেশি, এমন দুটি দেশের উদাহরণ হল ভারত ও ব্রাজিল।

14. কোনো দেশের গবেষণা ও উন্নয়নখাতে বিনিয়োগের পরিমাণকে কোন্ সূচক বলে?

উত্তরঃ কোনো দেশের গবেষণা ও উন্নয়নখাতে বিনিয়োগের পরিমাণকে প্রতিদ্বন্দ্বিতার সূচক (measure of competitiveness) বলে।

15. গবেষণার কাজে প্রতিষ্ঠানগত বিনিয়োগের পরিমাণ বেশি, এমন দুটি দেশের নাম লেখো।

উত্তরঃ গবেষণার কাজে প্রতিষ্ঠানগত বিনিয়োগের পরিমাণ বেশি, এমন দুটি দেশের নাম হল জাপান ও আমেরিকা যুক্তরাষ্ট্র।

16. বেঙ্গালুরু কী ধরনের শিল্পের জন্য বিখ্যাত? বেঙ্গালুরুকে ভারতের বৈদ্যুতিন শহর বলা হয় কেন?

উত্তরঃ বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পের জন্য বিখ্যাত।

বেঙ্গালুরুকে ভারতের বৈদ্যুতিন শহর বলা হয়, কারণ এখানে গড়ে উঠেছে ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র।

✏️

এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?

ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।

Update This Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top