Might Learn Logo Might Learn

West Bengal Class 4 Bangla Chapter 9 Solution 2026 | পশ্চিমবঙ্গ ৪র্থ শ্ৰেণির বাংলা চ্যাপ্টার ৯ সমাধান | WBBSE Class 4 Bangla Books Chapter 9 Solution | দু-চাকার দুনিয়া | Bengali Medium ।

৯। দু-চাকার দুনিয়া

Very Short Question Answer

১. লেখক কবে যাত্রা করেন?
উত্তর: লেখক ১৯২৬ খ্রিস্টাব্দের ১২ ডিসেম্বর যাত্রা শুরু করেন।

২. ‘দু চাকায় দুনিয়া’ গল্পে লেখকের সঙ্গীদের নাম লেখো।
উত্তর: লেখকের তিনসঙ্গীর নাম হল-অশোক মুখার্জি, আনন্দ মুখার্জি ও মণীন্দ্র ঘোষ।

৩. লেখকদের সঙ্গে কীসের আলো ছিল?
উত্তর: লেখকদের সঙ্গে অ্যাসিটিলিনের আলো ছিল।

৪. কে গুলি ছুঁড়েছিল?
উত্তর: লেখকদের দলের নেতা অশোক ০.৪৫ পিস্তল থেকে গুলি ছুঁড়েছিল।

৫. লেখক কোথায় নীলগাই ও ময়ূর দেখেছিলেন?
উত্তর: লেখক আখের খেতের পাশে নীলগাই ও ময়ূর দেখেছিলেন।

৬. গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড কতটা লম্বা?
উত্তর: গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ১,৫০০ মাইল লম্বা। এর দুধারে অনেক ফলের গাছ লাগানো ছিল। দশ মাইল অন্তর ছিল কুয়োর লাগোয়া পান্থশালা।

৭. চৌকিদার বাঘ সম্বন্ধে কী বলেছিল?
উত্তর: চৌকিদার বলেছিল বাঘটা রোজ রাতে বাংলোয় আসত। খাবারের খোঁজে টহল দিত। খুব সম্ভব মানুষখেকো ছিল না।

৮. পালামৌর জঙ্গলের কী কী পশু আছে?
উত্তর: পালামৌর জঙ্গলে বাঘ, হরিণ, নীল-গাই আছে।

৯. বিহারে কী কী হরিণ দেখা গেল?
উত্তর: বিহারে ব্ল্যাক বাক ও স্পটেড ডিয়ার নামক হরিণ দেখা গেল।

Fill in The Blanks
১. সাইকেল ছিল——– টি
উ: সাইকেল ছিল চারটি।

২. কলকাতার ——–  হল। হল থেকে সাইকেল যাত্রা শুরু হল
উ: কলকাতার টাউন হল থেকে সাইকেল যাত্রা শুরু হল।

৩. গ্রান্ড ট্র্যাঙ্ক রোড তৈরি করেন ———– 
উ: গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি করেন শেরশাহ।

৪. গুলির শব্দে চলে গেল———
উ: গুলির শব্দে চলে গেল বাঘ।

✏️

এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?

ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।

Update This Post
Scroll to Top
🎓 My Class

My Subjects