Might Learn Logo Might Learn Shop Might Learn

West Bengal Class 9 Life Science and Environment Chapter 1 Solution 2025 | পশ্চিমবঙ্গ নবম শ্ৰেণির জীবন বিজ্ঞান ও পরিবেশ চ্যাপ্টার ১ সমাধান |

 অধ্যায় ১ জীবন ও তার বৈচিত্র

সঠিক উত্তরটি নির্বাচন করো

1. জীবের বৈশিষ্ট্য হল—-

(a) বিপাক

(b) উত্তেজিতা

(c) বৃদ্ধি

(d) সবগুলি

উত্তরঃ (d) সবগুলি

2. জীবদেহের সব ধরনের রাসায়নিক বিক্রিয়ার যোগফলকে বলে—-

(a) পরিপাক

(b) বিপাক

(c) আত্তীকরণ

(d) শক্তি

উত্তরঃ (b) বিপাক

3. যে বিপাকে জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে বলা হয়—

(a) অপচিতি

(b) উপচিতি

(c) সমচিতি

(d) কোনোটিই নয়

উত্তরঃ (b) উপচিতি

4. ‘বায়োলজি’ শব্দের প্রবর্তক হলেন—-

(a) ওপারিন

(b) ল্যামার্ক

(c) অ্যারিস্টট্ল

(d) লিনিয়াস

উত্তরঃ (b) ল্যামার্ক

5. জীববিদ্যার যে শাখায় উদ্ভিদ সম্পর্কে পঠন-পাঠন হয়, তা হল—

(a) বোটানি

(b) জুলজি

(c) সাইকোলজি

(d) অ্যানথ্রোপোলজি

উত্তরঃ (a) বোটানি

6. জীববিদ্যার যে শাখায় প্রাণীদের সম্পর্কে আলোচনা করা হয়—

(a) বোটানি

(b) জুলজি

(c) সাইকোলজি

(d) ফিজিওলজি

উত্তরঃ (b) জুলজি

7. উদ্ভিদের প্রথম বর্ণনা করেছিলেন—–

(a) অ্যারিস্টট্ল

(b) প্লুটো

(c) জন রে 

(d) থিওফ্রাসটাস

উত্তরঃ (d) থিওফ্রাসটাস

8. ‘স্পিসিস প্লান্টেরাম’ (Species Plantarum) গ্রন্থটির রচয়িতা হলেন—

(a) থিওফ্রাসটাস

(b) প্লুটো

(c) অ্যারিস্টট্ল

(d) লিনিয়াস

উত্তরঃ (d) লিনিয়াস

9. ‘সিস্টেমা ন্যাচুরি’ (Systema Naturae) গ্রন্থটির রচয়িতা হলেন-

(a) থিওফ্রাসটাস

(b) অ্যারিস্টট্ল

(c) লিনিয়াস

(d) জন রে

উত্তরঃ (c) লিনিয়াস

10.ট্যাক্সোনমিক হায়ারার্কি (hierarchy) স্তরের/র‍্যাংকের সংখ্যা—-

(a) 7টি

(b) 17টি 

(c) 27টি

(d) 37টি

উত্তরঃ (a) 7টি

1.জড় বস্তু কাকে বলে?

উত্তর: যেসব বস্তুর চেতনা নেই, স্বেচ্ছায় নড়চড়া করতে পারে না, বৃদ্ধি হয় না, উত্তেজনায় সাড়া দেয় না এবং বংশবিস্তার করে না অর্থাৎ, প্রাণের ধর্মগুলি যাদের মধ্যে প্রকাশ পায় না, তাদের জড় বস্তু বলে। যেমন-টেবিল, পাথর ইত্যাদি।

2. জীবন বলতে কী বোঝ?

উত্তরঃ জীবের প্রধান বৈশিষ্ট্য অর্থাৎ, প্রজনন, বিপাক, উত্তেজিতা, অভিযোজন, বৃদ্ধি ও ক্ষয়পূরণ প্রভৃতির বহিঃপ্রকাশকে জীবন বলে।

3. জরা ও মৃত্যু কাকে বলে?

উত্তরঃ জরা: বয়স বৃদ্ধিতে জীবের বিপাক ও শারীরবৃত্তীয় কাজ হ্রাস পায়। সেই অবস্থাকে জরা বলে।

মৃত্যু: জরা পরবর্তী একটি সময়ে জীবনের বৈশিষ্ট্য বা লক্ষণগুলি অবলুপ্ত হয়। জীবনের এই অন্তিম দশাকে মৃত্যু বলে।

4. শারীরবিদ্যা বা ফিজিওলজি বলতে কী বোঝ?

উত্তরঃ জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের বিভিন্ন জৈবনিক কাজের প্রকৃতি ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করা যায়, তাকে শারীরবিদ্যা (physiology) বলে।

5. শারীরস্থান (anatomy) কাকে বলে?

উত্তরঃ জীববিদ্যার যে শাখায় জীবদেহের অঙ্গ, তন্ত্রের গঠন ও অবস্থান সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করা যায়, তাকে শারীরস্থান বলে।

6. কলাবিদ্যা বা হিস্টোলজি (histology) কাকে বলে?

উত্তরঃ জীববিদ্যার যে শাখায় জীবদেহে কলার গঠন, অবস্থান, আকৃতি ও কাজ সম্বন্ধে আলোচনা করা হয়, তাকে কলাবিদ্যা বা হিস্টোলজি বলে।

7. স্বাস্থ্যবিজ্ঞান কাকে বলে?

উত্তরঃ জীববিজ্ঞানের যে শাখা মানুষের বা অন্যান্য প্রাণীর শারীরিক ও মানসিক স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখার বিষয়ে আলোচনা করে, তাকে স্বাস্থ্যবিজ্ঞান বলে।

8. শ্রেণিবিভাগের প্রয়োজনীয়তা কী?

উত্তরঃ শ্রেণিবিভাগের প্রয়োজনীয়তাগুলি হল-① পৃথিবীর নানারকম জীবসমূহকে শ্রেণিবিভাগের মাধ্যমে গোষ্ঠীভুক্ত করলে খুব সহজে তাদের শনাক্ত করা যায়। ② শ্রেণিবিভাগের মাধ্যমে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে সম্পর্ক নিরুপণ করা যায়। ③ জীবগোষ্ঠী সম্বন্ধে প্রাথমিক জ্ঞান লাভ করা যায়।

9. ট্যাক্সোনমিক হায়ারার্কির বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা, ট্যাক্সোনমিক হায়ারার্কির গুরুত্ব কী কী?

উত্তরঃ ট্যাক্সোনমিক হায়ারার্কির বৈশিষ্ট্যগুলি হল-① জীবদের আলাদাভাবে শনাক্ত করা সম্ভব হয় ট্যাক্সোনমিক হায়ারার্কির মাধ্যমে। ② সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ওপর নির্ভর করে এটি জীবদের পৃথক করতে সাহায্য করে। ③ জীবদের নির্দিষ্ট রীতিতে সজ্জিত করে। এ দ্বিপদ নামকরণে সাহায্য করে।

10. শ্রেণিবিন্যাসে বর্গ বা অর্ডার কাকে বলে উদাহরণসহ লেখো।

উত্তরঃ কতকগুলি ভিন্ন গোত্রভুক্ত জীবকে যে বৃহত্তর হায়ারার্কি ক্যাটেগোরির মধ্যে রাখা হয় তাকে বর্গ বা অর্ডার বলে। যেমন-হোমিনিডি এ (মানুষের গোত্র) ও আরও কতকগুলি গোত্র একটি বর্গের (প্রাইমেট্স) অন্তর্গত।

11. শ্রেণিবিন্যাসে শ্রেণি বা ক্লাস বলতে কী বোঝ? উদাহরণ দাও।

উত্তরঃ শ্রেণি: কতকগুলি বর্গ একত্রে যে বৃহত্তর হায়ারার্কি গ্রুপের অন্তর্গত থাকে তাকে শ্রেণি বলে।

উদাহরণ: প্রাইমেট্স বর্গ ও এরকম আরও কতকগুলি বর্গ একত্রে ম্যামেলিয়া শ্রেণির অন্তর্ভুক্ত।

12. প্রোটিনয়েড কী? এর গুরুত্ব কী? উত্তরঃ প্রোটিনয়েড: বিজ্ঞানী সিডনি ফক্স ( অ্যামিনো অ্যাসিডের শুষ্ক মিশ্রণকে 150°C-180°C উয়তায় উত্তপ্ত করেন। মিশ্রণটি ঠান্ডা হলে বিভিন্ন অ্যামিনো অ্যাসিডগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে পলিপেপটাইডের মতো বৃহৎ অণু গঠন করে, যাকে প্রোটিনয়েড বলে। গুরুত্ব: প্রোটিনয়েডগুলি জলে একত্রিত হয়ে মাইক্রোস্ফিয়ার গঠন করে। বিজ্ঞানী ফক্স-এর মতে আদিকোশের মাইক্রোস্ফিয়া

✏️

এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?

ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।

Update This Post
Scroll to Top
🎓 My Class

My Subjects