West Bengal Class 9 Life Science and Environment Chapter 5 Solution 2025 | পশ্চিমবঙ্গ নবম শ্ৰেণির জীবন বিজ্ঞান ও পরিবেশ চ্যাপ্টার ৫ সমাধান |

 অধ্যায় ৫ পরিবেশ ও তার সম্পদ

    অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

সঠিক উত্তরটি নির্বাচন করো

1. বিজ্ঞানের যে শাখায় জীবের বসবাসরীতি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে বলে—

(a) অকোলজি

(b) সিন্টুকোলজি

(c) ইথোলজি

(d) ইকোলজি

উত্তরঃ (d) ইকোলজি

2. বাস্তুবিদ্যায় বিভিন্ন জীবের মধ্যে আন্তঃক্রিয়া ও তাদের সংগঠন অধ্যয়ন করা হয়——টি ধাপের মাধ্যমে। 

(a) 2 

(b) 3

(c) 4 

(d) 5

উত্তরঃ (c) 4

3. কোনো স্থানের সমগ্র উদ্ভিদকুলকে একসঙ্গে বলা হয়——

(a) ফনা

(b) ফ্লোরা

(c) বায়োেম

(d) বায়োমাস

উত্তরঃ (b) ফ্লোরা

4. ‘একটি প্রাণীর দেহে আলোর প্রভাবে রঙ্গক উৎপন্ন হয়’ এটি বাস্তুবিদ্যার কোন্ স্তরে পড়বে? 

(a) বাস্তুতান্ত্রিক স্তর 

(b) কমিউনিটি স্তর 

(c) একক জীবস্তর

(d) প্রজাতি স্তর

উত্তরঃ (c) একক জীবস্তর

5. কোনো স্থানের প্রাণীগোষ্ঠীকে বলে—

(a) বেনথস 

(b) ফ্লোরা 

(c) ফনা

(d) নেকটন

উত্তরঃ (c) ফনা

6. যে অরণ্যের গাছের বাণিজ্যিক ব্যবহার সবচেয়ে বেশি, তা হল——

(a) সরলবর্গীয়

(b) তৈগা

(c) ক্রান্তীয় বৃষ্টি

(d) ক্রান্তীয় পর্ণমোচী

উত্তরঃ (a) সরলবর্গীয়

7. নীচের কোল্টিন্ট বনের কাজ নয়?

(a) ক্ষয় নিয়ন্ত্রণ

(b) জলচক্র নিয়ন্ত্রণ ও বৃষ্টি

(c) অ্যাসিড বৃষ্টি

(d) বন্যা নিয়ন্ত্রণ

উত্তরঃ (c) অ্যাসিড বৃষ্টি

৪. অরণ্য ধ্বংসের ফলে হ্রাস পায়——

(a) বৃষ্টিপাত

(b) ধস 

(c) ভূমিক্ষয়

(d) বন্যা

উত্তরঃ (a) বৃষ্টিপাত

9. যেটি বন ধ্বংসের কারণ নয়——–

(a) কৃষিকাজের বৃদ্ধি

(b) শিল্পের বৃদ্ধি

(c) চোরাচালান

(d) বন্যা

উত্তরঃ (d) বন্যা

10. বসতি বৃদ্ধির ফলে গাছের সংখ্যা হ্রাস পায়। এর সমাধান হল—-

(a) গ্রামে চলে যাওয়া

(b) শহরে চলে আসা

(c) খোলা আকাশের নীচে থাকা

(d) বহুতল নির্মাণের দ্বারা বাসস্থান বৃদ্ধি

উত্তরঃ (d) বহুতল নির্মাণের দ্বারা বাসস্থান বৃদ্ধি

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

1. পরিবেশ কাকে বলে? 

উত্তরঃ আমাদের আশেপাশের উদ্ভিদ, প্রাণী প্রভৃতি সজীব উপাদান এবং জল, আলো, বাতাস, মাটি প্রভৃতি নির্জীব উপাদান নিয়ে গঠিত পরিমণ্ডল, যা আমাদের দেহ ও মনকে প্রভাবিত করে, তাকে পরিবেশ বলে।

2. ইকোলজি বা বাস্তুবিদ্যার সংজ্ঞা দাও।

উত্তরঃ জীববিদ্যার যে শাখায় জীব এবং তার পারিপার্শ্বিক জড় পরিবেশের আন্তঃসম্পর্ক আলোচিত হয়, তাকে বাস্তুবিদ্যা বা ইকোলজি বলে।

3. বাস্তুবিদ্যায় বিভিন্ন জীবের মধ্যে আন্তঃক্রিয়া ও তাদের সংগঠন কোন্ | কোন্ ধাপের সাহায্যে অধ্যয়ন করা হয়?

উত্তরঃ বাস্তুবিদ্যায় বিভিন্ন জীবের মধ্যে আন্তঃক্রিয়া অধ্যয়নের ধাপগুলি চুল-① একক জীবস্তর, ② পপুলেশন স্তর, ③ কমিউনিটি স্তর এবং (4) বাস্তুতান্ত্রিক স্তর।

4. ফ্লোরা ও ফনা কাকে বলে?

উত্তরঃ ফ্লোরা: কোনো স্থানের সমগ্র উদ্ভিদগোষ্ঠীকে ফ্লোরা বলা হয়। চনা: কোনো স্থানের সমগ্র প্রাণীগোষ্ঠীকে ফনা বলা হয়।

5. আলোক পর্যাবৃত্তি বলতে কী বোঝ?

উত্তরঃ জীবদেহের বিভিন্ন জৈবনিক প্রক্রিয়ার দৈনিক দিবা দৈর্ঘ্যের (দৈনিক কতক্ষণ আলো থাকে) দ্বারা প্রভাবিত হওয়ার ঘটনাকে আলোক পর্যাবৃত্তি বলে। যেমন-কিছু উদ্ভিদের ফুল ফোটা, দৈনিক দিবা দৈর্ঘ্য দ্বারা প্রভাবিত হয়।

6. প্রাকৃতিক সম্পদ কীভাবে সংরক্ষণ করা যায়?

উত্তরঃ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায়গুলি হল-① জনসাধারণের মধ্যে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের গুরুত্ব সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করা, ② প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে দেশের নীতি নির্ধারণ, আইন প্রণয়ন ও তার কঠোর প্রয়োগ করা, ③ প্রাকৃতিক সম্পদের বিকল্প সম্পদ ব্যবহার বৃদ্ধি করা।

7. স্থিতিশীল উন্নয়ন কী?

উত্তরঃ যে বৈজ্ঞানিক পরিচালন ব্যবস্থায় শিল্প, কৃষি ও অন্যান্য উন্নয়নমূলক কাজের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রিত ব্যবহার ও পরিবেশ রক্ষার দ্বারা ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখা হয়, তাকে স্থিতিশীল উন্নয়ন বলে।

8. স্থিতিশীল ব্যবহারের প্রয়োজনীয়তা লেখো। অথবা, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার দরকারি কেন?

উত্তরঃ পরিবেশের ক্ষতি না করে উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ রেখে যাওয়া বর্তমান প্রজন্মের কর্তব্য। স্থিতিশীল ব্যবহারের মাধ্যমেই প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার সুরক্ষিত করা সম্ভব। যেমন-কয়লা,

পেট্রোলিয়াম প্রভৃতির ব্যবহার হ্রাস করে সৌরশক্তি, জল ও বায়ুশক্তির ব্যবহার বৃদ্ধিতে ওই অনবীকরণযোগ্য সম্পদগুলি সুরক্ষিত হয়।

9. অরণ্য বলতে কী বোঝ?

উত্তরঃ বন বা অরণ্য বলতে সেই সকল স্বাভাবিক উদ্ভিদের সমাবেশকে বোঝায়, যেগুলি স্থানীয় জলবায়ুর ওপর প্রভাব বিস্তার করে, জীবজন্তুকে আশ্রয় দেয় ও প্রাকৃতিক বাসস্থান গড়ে তোলে এবং কাঠ, পাতা প্রভৃতি বনজ সম্পদের উৎসরূপে ব্যবহৃত হয়।

10. বনজ সম্পদ বলতে কী বোঝ?

উত্তরঃ বনজ সম্পদ বলতে বনভূমির নানা প্রজাতির গাছ, বনজ সামগ্রী ও বনের উপজাত দ্রব্যকে বোঝায়। যেমন-বনের থেকে পাওয়া কাঠ, আঠা, ফলমূল, পাতা, মোম, মধু ইত্যাদি। বনজ সম্পদ-(ক) কাঠ, (খ) মধু

✏️

এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?

ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।

Update This Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top