West Bengal Class 12 3rd Semester History Chapter 1 Solution | পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ ও রাজনীতি (১০ ও ১৭ শতকের মধ্যে) | পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার ইতিহাস চ্যাপ্টার ১ অধ্যায়ের সমাধান |

 পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ ও রাজনীতি (১০ ও ১৭ শতকের মধ্যে)

General Type Questions

1. নিম্নলিখিত কোন্ সুলতানের সভাসদ ছিলেন আল বিরুনি?

(a) মহম্মদ ঘোরি

(b) আলাপ্তগিন

(c) কুতুবউদ্দিন আইবক

(d) সুলতান মাহমুদ

উত্তর: (d) সুলতান মাহমুদ

2. আল বিরুনি নিম্নলিখিত কোন্ ভারতীয় বিজ্ঞানীর দ্বারা অনুপ্রাণিত ও প্রভাবিত হয়েছিলেন?

(a) আর্যভট্ট

(b) ব্রহ্মগুপ্ত

(c) কণাদ

(d) ধন্বন্তরি

উত্তর: (a) আর্যভট্ট

3. ‘আল উস্তাদ’ নামে কে পরিচিত ছিলেন?

(a) আল বিরুনি

(b) ইবন বতুতা

(c) আবদুর রজ্জাক

(d) আবদুর রহিম

উত্তর: (a) আল বিরুনি

4. নিম্নলিখিত কোন সুলতানের রাজত্বকালে মার্কো পোলো ভারতে আসেন?

(a) গিয়াসউদ্দিন বলবন

(b) আলাউদ্দিন খলজি

(c) জালালউদ্দিন খলজি

(d) মহম্মদ বিন তুঘলক

উত্তর: (c) জালালউদ্দিন খলজি

5. ইবন বতুতা কতদিন দিল্লির কাজি হিসেবে নিযুক্ত ছিলেন?

(a) পাঁচ বছর

(b) ছ-বছর

(c) সাত বছর

(d) দশ বছর

উত্তর: (c) সাত বছর

6. নিম্নলিখিত কার রাজত্বকালে আবদুর রজ্জাক মহানবমী উৎসবটি প্রত্যক্ষ করেছেন এবং তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন?

(a) প্রথম দেবরায়

(b) দ্বিতীয় দেবরায়

(c) কৃয়দেব রায়

(d) উপরের কেউ নন

উত্তর: (b) দ্বিতীয় দেবরায়

7. বিখ্যাত ইতালীয় পর্যটক মার্কো পোলো কোন শহরে জন্মগ্রহণ করেন?

(a) ভেনিস

(b) পাদুয়া

(c) মিলান

(d) ফ্লোরেন্স

উত্তর: (a) ভেনিস

8. নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে বাংলা পরিভ্রমণ করেন?

(a) আল বিরুনি

(b) আবদুর রজ্জাক

(c) ইবন বতুতা

(d) উপরের কেউ নন

উত্তর: (d) উপরের কেউ নন

9. মাতলা-উস-সাদাইন ওয়া মাজমা-উল-বাহরিন গ্রন্থের লেখক কে?

(a) আল মাসুদি

(b) আল বিরুনি

(c) ইবন বতুতা

(d) আবদুর রজ্জাক

উত্তর: (d) আবদুর রজ্জাক

10. কোন পর্যটক দিল্লির কাজি নিযুক্ত হয়েছিলেন?

(a) ইবন বতুতা

(b) ফ্রাঁসোয়া বার্নিয়ের

(c) আল মাসুদি

(d) এগুলির কেউ নন

উত্তর: (a) ইবন বতুতা

Fill in the Blanks Type Question

1. আল বিরুনির তহকক-ই-হিন্দ গ্রন্থ থেকে———-শতকের ভারতবর্ষ সম্পর্কে জানা যায়।

(a) অষ্টম (b) নবম

(c) দশম (d) একাদশ

উত্তর: (d) একাদশ

2. আরব ও পারস্য থেকে ঘোড়া আমদানির জন্য বিজয়নগরের সম্রাট কৃয়দেব রায়———— দের ওপর নির্ভর করতেন।

(a) ফরাসি (b) ইংরেজ

(c) পোর্তুগিজ (d) ডাচ

উত্তর: (c) পোর্তুগিজ

3. ভারতীয় ডাক ব্যবস্থার কথা জানা যায়————— র রচনায়।

(a) আবদুর রজ্জাক (b) আল মাসুদি

(c) মার্কো পোলো (d) ইবন বতুতা

উত্তর: (d) ইবন বতুতা

4. এডওয়ার্ড টেরির মতে মুঘল সম্রাট————নিজেই গুরুতর অপরাধের বিচার করতেন।

(a) আকবর (b) জাহাঙ্গির

(b) শাহজাহান (d) ঔরঙ্গজেব

উত্তর: (b) জাহাঙ্গির

5. ইবন বতুতা মিশর, সিরিয়া,———- ইরান, ইরাক, তুরস্ক এবং————— ভ্রমণ করে ভারতে পৌঁছান।

(a) আরব, ট্রান্স-অক্সিয়ানা (b) সুদান, মধ্য এশিয়া

(c) ইয়েমেন, সমরকন্দ (d) আনাতোলিয়া, পারস্য

উত্তর: (a) আরব, ট্রান্স-অক্সিয়ানা

6. চিন যাওয়ার পথে, ইবন বতুতা ভারতের পশ্চিম উপকূল,————, শ্রীলঙ্কা,———— এবং সুমাত্রা ভ্রমণ করেন।

(a) মালদ্বীপ, বাংলা (b) লাক্ষাদ্বীপ, আফগানিস্তান

(c) মালদ্বীপ, গুজরাট (d) দাক্ষিণাত্য, মালাবার

উত্তর: (a) মালদ্বীপ, বাংলা

7. আরাকানি জলদস্যুদের কথা উল্লেখ করেছেন———I

(a) ইবন বতুতা (b) মার্কো পোলো

(c) আবদুর রজ্জাক (d) উপরের কেউ নন

উত্তর: (d) উপরের কেউ নন

৪. তৈমুরীয় সম্রাট শাহরুখের রাষ্ট্রদূত হিসেবে ভারতে আসেন———-।

(a) ইবন বতুতা (b) আবদুর রজ্জাক

(c) জালাল উদ্দিন ইশাক (d) আল বিরুনি

উত্তর: (b) আবদুর রজ্জাক

9. স্টোরিয়া দো মোগর (Storia do Mogor) গ্রন্থের লেখক——-I

(a) বার্নিয়ের (b) থেভেনট

(c) মার্কো পোলো (d) মানুচি

উত্তর: (d) মানুচি

10. ———দেশের দূত ছিলেন আবদুর রজ্জাক।

(a) মিশর (b) তাতার

(c) মরক্কো (d) পারস্য

উত্তর: (d) পারস্য

Column Matching Type Questions

1. 

স্তম্ভ-।স্তম্ভ-।।
[i] আল বিরুনি(a) মরক্কো
[ii] বার্নিয়ের(b) গজনি
[iii] ইবন বতুতা(c) ফ্রান্স
[iv] আবদুর রজ্জাক(d) পারস্য

বিকল্পসমূহ:

(a) [i]-(b), [ii]-(a), [iii]-(d), [iv]-(c)

(b) [i]-(b), [ii]-(c), [iii]-(a), [iv]-(d)

(c) [i]-(b), [ii]-(c), [iii]-(d), [iv]-(a)

(d) [i]-(d), [ii]-(c), (iii)-(a), [iv]-(b)

উত্তর: (b) [i]-(b), [ii]-(c), [iii]-(a), [iv]-(d)

2.

স্তম্ভ-।স্তম্ভ-।।
[i] রেহলা(a) মানুচি
[ii] তহকক-ই-হিন্দ(b) উতবি
[iii] কিতাব উল ইয়ামিনি(c) আল বিরুনি
[iv] স্টোরিয়া দো মগর(d) ইবন বতুতা

বিকল্পসমূহ:

(a) [i]-(b), (ii)-(a), [iii]-(b), [iv]-(c)

(b) [i] – (a), [ii] – (b), [iii] – (c), [iv] – (d)

(c) [i]-(a), [ii]-(c), [iii]-(d), [iv]-(b)

(d) [i]-(d), [ii]-(c), [iii]-(b), (iv)-(a)


উত্তর: (d) [i]-(d), [ii]-(c), [iii]-(b), (iv)-(a)

3.

স্তম্ভ-।স্তম্ভ-।।
[i] টমাস রো(a) ইটালি
[ii] মার্কো পোলো(b) উজবেকিস্তান
[iii] আল বিরুনি(c) মরক্কো
[iv] ইবন বতুতা(d) হংল্য়ান্ড

বিকল্পসমূহ:

(a) [i]-(c), [ii]-(a), [iii]-(b), [iv]-(a)

(b) [i]-(d), [ii]-(a), [iii]-(c), [iv]-(b)

(c) [i]-(b), [ii]-(c), [iii]-(d), [iv]-(a)

(d) [i]-(d), [ii]-(a), [iii]-(b), [iv]-(c)

উত্তর: (d) [i]-(d), [ii]-(a), [iii]-(b), [iv]-(c)

4.

স্তম্ভ-।স্তম্ভ-।।
[i] আবদুর রজ্জাক(a) একাদশ শতক
[ii] মার্কো পোলো(b) ত্রয়োদশ শতক
[iii] আল বিরুনি(c) চতুর্দশ শতক
[iv] ইবন বতুতা(d) পঞ্চদশ শতক

বিকল্পসমূহ:

(a) [i]-(b), [ii]-(c), [iii]-(d), [iv]-(a)

(b) [i]-(b), [ii]-(a), [iii]-(c), [iv]-(d)

(c) [i]-(d), [ii]-(b), [iii]-(c), [iv]-(a)

(d) [i]-(d), [ii]-(b), [iii]-(a), [iv]-(c)
উত্তর: (d) [i]-(d), [ii]-(b), [iii]-(a), [iv]-(c)

5.

স্তম্ভ-।স্তম্ভ-।।
[i] ট্যাভার্নিয়ের(a) পঞ্চদশ শতক
[ii] র‍্যালফ ফিচ(b) চতুর্দশ শতক
[iii] নিকোলো কন্টি(c) সপ্তদশ শতক
[iv] ইবন বতুতা(d) ষোড়শ শতক

বিকল্পসমূহ:

(a) [i]-(c), [ii]-(d), [iii]-(b), [iv]-(a)

(b) [i]-(c), [ii]-(d), [iii]-(a), [iv]-(b)

(c) [i]-(c), [ii]-(a), [iii]-(d), [iv]-(b)

(d) [i]-(b), [ii]-(d), [iii]-(a), [iv]-(c)

উত্তর: (b) [i]-(c), [ii]-(d), [iii]-(a), [iv]-(b) 

6.

স্তম্ভ-।স্তম্ভ-।।
[i] বার্নিয়ের(a) জমির মালিক সম্রাট
[ii] নুনিজ(b) বিজয়নগরের বর্ণনা
[iii] টেরি(c) সিংহলের বর্ণনা
[iv] মার্কো পোলো(d) খ্রিস্টান, মুসলিম ও হিন্দুদের চারিত্রিক বৈশিষ্ট্যের তুলনামূলক বিচার

বিকল্পসমূহ:

(a) [i]-(b), [ii]-(a), [iii]-(d), [iv]-(c)

(b) [i]-(a), [ii]-(b), [iii]-(c), [iv]-(d)

(c) [i]-(a), [ii]-(c), [iii]-(b), [iv]-(d)

(d) [i]-(a), [ii]-(b), [iii]-(d), [iv]-(c)

উত্তর: (d) [i]-(a), [ii]-(b), [iii]-(d), [iv]-(c)

7.

স্তম্ভ-।স্তম্ভ-।।
[i] ডোমিঙ্গো পায়েজ(a) কৃয়দেবরায়ের চরিত্র
[ii] হকিন্স(b) জাহাঙ্গিরের দৈনন্দিন জীবনের বর্ণনা
[iii] ট্যাভার্নিয়ের(c) ঔরঙ্গজেবের জন্মদিন উদ্যাপন
[iv] মানুচি(d) দারা শিকোর চরিত্র

বিকল্পসমূহ:

(a) [i]-(b), [ii]-(a), [iii]-(d), [iv]-(c)

(b) [i]-(b), [ii]-(a), [iii]-(c), [iv]-(d)

(c) [i]-(a), [ii]-(b), [iii]-(d) [iv]-(c)

(d) [i]-(a), [ii]-(b), [iii]-(c), [iv]-(d)

উত্তর: (d) [i]-(a), [ii]-(b), [iii]-(c), [iv]-(d)

8.

স্তম্ভ-।স্তম্ভ-।।
[i] বার্নিয়ের(a) মহম্মদ বিন তুঘলকের রাজধানী স্থানান্তর
[ii] মার্কো পোলো(b) বাংলার খাদ্যশস্য
[iii] আল বিরুনি(c) ভারতীয় উপকূল
[iv] ইবন বতুতা(d) ভারতীয় জ্যোতির্বিজ্ঞান

বিকল্পসমূহ:

(a) [i]-(b), [ii]-(c), [iii]-(d), [iv]-(a)

(b) [i]-(b), [ii]-(c), [iii]-(a), [iv]-(d)

(c) [i]-(d), [ii]-(c), [iii]-(b), [iv]-(a)

(d) [i]-(d), [ii]-(a), [ii]-(b), [iv]-(c)


উত্তর: (a) [i]-(b), [ii]-(c), [iii]-(d), [iv]-(a)

9.

স্তম্ভ-।স্তম্ভ-।।
[i] মানুচি(a) ফ্রান্স
[ii] নুনিজ(b) পোর্তুগাল
[iii] টেরি(c) ইংল্যান্ড
[iv] ট্যাভার্নিয়ের(d) ইটালি

বিকল্পসমূহ:

(a) [i]-(d), [ii]-(b), [iii]-(c), [iv]-(a)

(b) [i]-(d), [ii]-(b), [iii]-(a), [iv]-(c)

(c) [i]-(b), [ii]-(a), [iii]-(c), [iv]-(d)

(d) [i]-(d), [ii]-(c), [iii]-(b), [iv]-(a)


উত্তর: (a) [i]-(d), [ii]-(b), [iii]-(c), [iv]-(a)

10.

স্তম্ভ-।স্তম্ভ-।।
[i] আল বিরুনি(a) সুলতান মাহমুদ
[ii] বার্নিয়ের(b) ঔরঙ্গজেব
[iii] ইবন বতুতা(c) মহম্মদ বিন তুঘলক
[iv] আবদুর রজ্জাক(d) দ্বিতীয় দেবরায়

বিকল্পসমূহ:

(a) [i]-(b), [ii]-(a), [iii]-(d), [iv]-(c)

(b) [i]-(a), [ii]-(b), [iii]-(c), [iv]-(d)

(c) [i]-(a), [ii]-(c), [iii]-(d), [iv]-(b)

(d) [i]-(d), [ii]-(b), [iii]-(c), [iv]-(a)


উত্তর: (b) [i]-(a), [ii]-(b), [iii]-(c), [iv]-(d)

Assertion-Reason Type Questions

1. বিবৃতি (A): বিদেশি পর্যটকদের বিবরণ বহু ক্ষেত্রে নির্ভরযোগ্য নয়।

ব্যাখ্যা (R): বিদেশি পর্যটকরা স্থানীয় ভাষা জানতেন না।

সঠিক উত্তরটি বেছে নাও:

(a) A এবং R উভয়ই সত্য এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।

(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়

(c) A ঠিক এবং R ভুল।

(d) A ভুল এবং R ঠিক।

উত্তর: (a) A এবং R উভয়ই সত্য এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।

2. বিবৃতি (A): পায়েজ তাঁর রচনায় বিজয়নগরের নর্তকীদের জীবন এবং জীবিকা সম্পর্কে বিস্তারিত লিখেছেন।

ব্যাখ্যা (R): তবে তিনি নর্তকীদের গণিকা হিসেবে ধরেননি।

সঠিক উত্তরটি বেছে নাও:

(a) A এবং R উভয়ই সত্য এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।

(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।

(c)  A ঠিক এবং R ভুল।

(d) A ভুল এবং R ঠিক।

উত্তর: (b) A এবং R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।

3. বিবৃতি (A): মার্কো পোলোর ভ্রমণবৃত্তান্তে দক্ষিণ ভারতের বন্দরগুলির গুরুত্ব বিশেষভাবে উল্লিখিত হয়েছে।

ব্যাখ্যা (R): দাক্ষিণাত্যের অর্থনৈতিক বিকাশে উপকূলীয় বাণিজ্য তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করত।

সঠিক উত্তরটি বেছে নাও:

(a) A এবং R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।

(b) A এবং R উভয়ই সত্য এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।

(c) A ঠিক এবং R ভুল।

(d) A ভুল এবং R ঠিক।

উত্তর: (b) A এবং R উভয়ই সত্য এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।

4. বিবৃতি (A): ভারতীয় উপকূল সম্পর্কে সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট তথ্য জানা যায় মার্কো পোলোর রচনায়।

ব্যাখ্যা (R): ইবন বতুতা মধ্যযুগের প্রথম বিদেশি ভ্রমণকারী যিনি দীর্ঘদিন ভারতে ছিলেন।

সঠিক উত্তরটি বেছে নাও:

(a) A এবং R উভয়ই সত্য এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।

(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।

(c)  A ঠিক এবং R ভুল।

(d) A ভুল এবং R ঠিক।

উত্তর: (b) A এবং R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।

5. বিবৃতি (A): ভারতে আগত সকল বিদেশি লোকজন পর্যটক ছিলেন না।

ব্যাখ্যা (R): তাঁদের কেউ কেউ রাষ্ট্রদূত এবং বণিক ছিলেন।

সঠিক উত্তরটি বেছে নাও:

(a) A এবং R উভয়ই সত্য এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।

(b) এবং R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।

(c) A ঠিক এবং R ভুল।

(d) A ভুল এবং R ঠিক।

উত্তর: (a) A এবং R উভয়ই সত্য এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।

6. বিবৃতি (A): নুনিজ কৃয়দেব রায়ের তৈরি নতুন শহর নগলপুরের কথা বলেছেন।

ব্যাখ্যা (R): শহরটি পাঁচিল দিয়ে ঘেরা ছিল।

সঠিক উত্তরটি বেছে নাও:

(a) A এবং R উভয়ই সত্য এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।

(b) এবং R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।

(c) A ঠিক এবং R ভুল।

(d) A ভুল এবং R ঠিক।

উত্তর: (b) এবং R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।

7. বিবৃতি (A): বার্নিয়ের-এর রচনায় ভারতীয় সমাজের শ্রেণিবৈষম্য ধরা পড়েছে।

ব্যাখ্যা (R): তিনি বলেছেন ভারতে ফরাসি বুর্জোয়াদের মতো কোনো মধ্যবিত্ত শ্রেণির অস্তিত্ব ছিল না।

সঠিক উত্তরটি বেছে নাও:

(a) A এবং R উভয়ই সত্য এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।

(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।

(c) A ঠিক এবং R ভুল।

(d) A ভুল এবং R ঠিক।

উত্তর: (b) A এবং R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।

8. বিবৃতি (A): মানুচি ভারতবর্ষ থেকে স্বদেশে আর কোনোদিন ফেরেননি।

ব্যাখ্যা (R): তিনি শাহজাহানের ছেলেদের উত্তরাধিকার যুদ্ধের সাক্ষী।

সঠিক উত্তরটি বেছে নাও:

(a) A এবং R উভয়ই সত্য এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।

(b) A এবং R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।

(c) A ঠিক এবং R ভুল।

(d) A ভুল এবং R ঠিক।

উত্তর: (b) A এবং R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।

9. বিবৃতি (A): ইবন বতুতা উপহাস করে বাংলাকে ‘দোজখ-পুরই-নিয়ামত’ বা ‘ভালো জিনিসে পরিপূর্ণ একটি নরক’ বলেছিলেন।

ব্যাখ্যা (R): বাংলার আবহাওয়া ছিল আর্দ্র, বর্ষায় রাস্তাঘাট জলকাদায় ভরে যেত; কিন্তু এখানে খাদ্য আর বস্ত্র ছিল খুবই সস্তা।

সঠিক উত্তরটি বেছে নাও:

(a) A এবং R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।

(b) A এবং R উভয়ই সত্য এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।

(c) A ঠিক এবং R ভুল।

(d) A ভুল এবং R ঠিক।

উত্তর: (b) A এবং R উভয়ই সত্য এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।

10. বিবৃতি (A): ভারতে পর্যটনকালে ইবন বতুতা কেবল উত্তর ভারত দর্শন করতে পেরেছিলেন।

ব্যাখ্যা (R): দিল্লির কাজি পদে আট বছর থাকার ফলে ইবন বতুতা সমগ্র ভারত ঘুরে ঘুরে দেখার সুযোগ পাননি।

সঠিক উত্তরটি বেছে নাও:

(a) A এবং R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।

(b) A এবং R উভয়ই সত্য এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।

(c) A ঠিক এবং R ভুল।

(d) A ভুল এবং R ঠিক।

উত্তর: ((a) A এবং R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।

Diagram Based Questions

1. বিদেশি পর্যটকদের আগমনকাল অনুযায়ী সঠিক বিকল্পটি বেছে নাও ।

(a) ম্য়াগেলান ও আবদুর রজ্জাক

(b) মার্কো পোলো ও টমাস রো

(c) ভাস্কো-দা-গামা ও ম্য়াগেলান

(d) বার্থোলোমিউ দিযাজ ও টমাস রো

উত্তর: (b) মার্কো পোলো ও টমাস রো

2. সঠিক বিকল্পটি বেছে নাও ।

(a) মাৰ্কো পোলো এরং নুনিজ

(b) নিকিতিক এবং ইবন বতুতা

(c) নুনিজ এবং ভাস্কো-দা-গামা

(d) পায়েজ এরং নুনিজ

উত্তর: (d) পায়েজ এরং নুনিজ

3.  সঠিক বিকল্পটি বেছে নাও ।

(a) টমাস রো এরং ইবন বতুতা

(b) ইবন বতুতা এবং আবদুর রজ্জাক

(c) আবদুর রজ্জাক এবং মা হুয়ান 

(d) মা হুয়ান এবং ফ্রাঁসোয়া বার্নিয়ের

উত্তর: (d) মা হুয়ান এবং ফ্রাঁসোয়া বার্নিয়ের

4. সঠিক বিকল্পটি বেছে নাও ।

(a) ফিচ এবং মার্কো পোলো (b) টমাস রো এবং থেভেনট

(c) থেভেনট এবং বার্নিয়েব (d) ফিচ এবং ট্য়াভার্নিয়ের

উত্তর: (d) ফিচ এবং ট্য়াভার্নিয়ের

5. সঠিক বিকল্পটি বেছে নাও ।

(a) ফিচ এবং কারেবি

(b) টমাস রো এবং এবং মার্কো পোলো

(c) স্টিফেন্স এবং মানুচি

(d) ফিচ এবং থেভেনট

উত্তর: (a) ফিচ এবং কারেবি

Rearrangement Type Questions

1. নিম্নলিখিত গ্রন্থগুলি সময়ানুক্রম অনুযায়ী সাজাও।

(i) রেহলা

(ii) কিতাব উল হিন্দ

(iii) ট্রাভেলস ইন দ্য মুঘল ইন্ডিয়া

(iv) দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো

(a) (i) – (ii) — (iv) – (iii) (b) (ii) – (i) – (iv) – (iii)

(c) (i) – (iv) – (ii) – (iii) (d) (ii) – (iii) – (i) – (iv)

উত্তর: (c) (i) – (iv) – (ii) – (iii)

2. নিম্নলিখিত ঘটনাগুলি সময়ানুক্রম অনুযায়ী সাজাও।

(i) আল বিরুনির ভারতে নির্বাসন

(ii) আল বিরুনির পতঞ্জলি অনুবাদ

(iii) আল বিরুনির সংস্কৃত শিক্ষা

(iv) সুলতান মাহমুদের রাজসভায় আল বিরুনির প্রথম প্রবেশ

(a) (iv) – (i) – (ii) – (iii) (b) (iv) – (i) – (iii) – (ii)

(c) (iv) – (iii) – (ii) – (i) (d) (iv) – (iii) – (ii) – (i)

উত্তর: (b) (iv) – (i) – (iii) – (ii)

3. নিম্নলিখিত ঘটনাগুলি সময়ানুক্রম অনুযায়ী সাজাও।

(i) ইবন বতুতার ভারত আগমন

(ii) আবদুর রজ্জাকের ভারত আগমন

(iii) ডোমিঙ্গো পায়েজের ভারত আগমন

(iv) নুনিজের ভারত আগমন

(a) (i) – (ii) – (iii) – (iv) (b) (i) – (ii) – (iv) – (iii)

(c) (iv) – (ii) – (iii) – (i) (d) (ii) – (iii) – (i) – (iv)

উত্তর: (a) (i) – (ii) – (iii) – (iv)

4. নিম্নলিখিত পর্যটকদের নাম তাঁদের আগমনের সময়ানুক্রম অনুযায়ী সাজাও।

(i) মানুচি (ii) বার্নিয়ের

(iii) থেভেনট (iv) কারেরি

(a) (i) – (ii) – (iv) – (iii) (b) (i) – (ii) – (iii) – (iv)

(c) (i) – (iv) – (ii) – (iii) (d) (ii) – (iii) – (i) – (iv)

উত্তর: (b) (i) – (ii) – (iii) – (iv)

5. নিম্নলিখিত গ্রন্থগুলি সময়ানুক্রম অনুযায়ী সাজাও।

(i) মাতলা-উস-সাদাইন ওয়া মাজমা-উল-বাহরিন

(ii) স্টোরিয়া দো মোগর

(iii) কিতাব উল হিন্দ

(iv) দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো

(a) (iii) – (ii) – (iv) – (i) (b) (iii) – (iv) – (i) – (ii)

(c) (iii) – (iv) – (ii) – (i) (d) (ii) – (iii) – (i) – (iv)

উত্তর: (b) (iii) – (iv) – (i) – (ii)

6. নিম্নলিখিত ঘটনাগুলি সময়ানুক্রম অনুযায়ী সাজাও।

(i) টমাস রো-এর ভারত আগমন

(ii) উইলিয়াম হকিন্সের ভারত আগমন

(iii) এডওয়ার্ড টেরির ভারত আগমন

(iv) মানুচির ভারত আগমন

(a) (ii) – (i) – (iv) – (iii) (b) (i) – (ii) – (iii) – (iv)

(c) (ii) – (iv) – (iii) – (i) (d) (ii) – (i) – (iii) – (iv)

উত্তর: (d) (ii) – (i) – (iii) – (iv)

7. নিম্নলিখিত ভারতীয় বন্দরগুলি উত্তর থেকে দক্ষিণের ক্রম অনুযায়ী সাজাও।

(i) সুরাট (ii) ব্রোচ

(iii) সলসেট (iv) গোয়া

(a) (i) – (ii) – (iii) – (iv) (b) (ii) – (i) – (iii) – (iv)

(c) (ii) – (i) – (iv) – (iii) (d) (iv) – (ii) – (i) – (iii)

উত্তর: (b) (ii) – (i) – (iii) – (iv)

8. নিম্নলিখিত পর্যটকদের নাম তাঁদের আগমনের সময়ানুক্রম অনুযায়ী সাজাও।

(i) নিকোলো কন্টি (ii) আবদুর রজ্জাক

(iii) পায়েজ (iv) র‍্যালফ ফিচ

(a) (i) – (ii) – (iii) – (iv) (b) (i) – (iii) – (iv) – (ii)

(c) (i) – (ii) – (iv) – (iii) (d) (ii) – (iii) – (i) – (iiv)

উত্তর: (a) (i) – (ii) – (iii) – (iv)

9. ভারতে আগমনকাল অনুযায়ী পর্যটকদের সঠিক ক্রম হল-

(a) ইবন বতুতা-নিকোলো কন্টি ডোমিঙ্গো পায়েজ-নুনিজ

(b) নিকোলো কন্টি-ইবন বতুতা-ডোমিঙ্গো পায়েজ-নুনিজ

(c) নিকোলো কন্টি-নুনিজ-ইবন বতুতা-ডোমিঙ্গো পায়েজ

(d) ইবন বতুতা নিকোলো কন্টি নুনিজ-ডোমিঙ্গো পায়েজ

উত্তর: (a) ইবন বতুতা-নিকোলো কন্টি ডোমিঙ্গো পায়েজ-নুনিজ

10. নিম্নলিখিত পর্যটকদের নাম তাঁদের আগমনের সময়ানুক্রম অনুযায়ী সাজাও।

(i) আবদুর রজ্জাক

(ii) মার্কো পোলো

(iii) বার্নিয়ের

(iv) ইবন বতুতা

(a) (ii) – (i) – (iv) – (iii) (b) (ii) – (iii) – (iv) – (i)

(c) (ii) – (iv) – (i) – (iii) (d) (ii) – (iii) – (i) – (iv)

উত্তর: (c) (ii) – (iv) – (i) – (iii)

True (T) and False (F) Type Questions

1. বিবৃতি (A): আল মাসুদি ছিলেন বাগদাদের অধিবাসী।

বিবৃতি (B): আল বিরুনি ভারতে পরিব্রাজক হিসেবে এসেছিলেন।

বিবৃতি (C): আল বিরুনি ভারতের বর্ণ ব্যবস্থার বিবরণ দিয়েছেন।

বিবৃতি (D): আল বিরুনি সংস্কৃত ভাষা শিখেছিলেন।

(a) A-(T), B-(T), C-(T), D-(T) (b) A-(T), B-(T), C-(F), D-(T)

(c) A-(T), B-(F), C-(T), D-(T) (d) A-(F), B-(F), C-(T), D-(T)

উত্তর: (c) A-(T), B-(F), C-(T), D-(T)

2. বিবৃতি (A): মার্কো পোলো ভেনিসে জন্মগ্রহণ করেন।

বিবৃতি (B): মার্কো পোলো আলাউদ্দিন খলজির সময়কালে ভারতবর্ষে আসেন।

বিবৃতি (C): দাক্ষিণাত্যের বিখ্যাত গরম মশলার কথা মার্কো পোলোর রচনায় উল্লেখিত হয়েছে।

বিবৃতি (D): মার্কো পোলো চতুর্দশ শতকে ভারতে আসেন।

(a) A-(F), B-(T), C-(T), D-(F) (b) A-(T), B-(T), C-(T), D-(F)

(c) A-(T), B-(F), C-(T), D-(T) (d) A-(T), B-(T), C-(T), D-(T)

উত্তর:(d) A-(T), B-(T), C-(T), D-(T)

3. বিবৃতি (A): ইবন বতুতা এশিয়ার বিভিন্ন দেশ পরিভ্রমণ করেছিলেন।

বিবৃতি (B): বতুতার রচনায় ভারতীয় দস্যুদের উল্লেখ আছে।

বিবৃতি (C): বতুতার রচনায় দাস ব্যবসার উল্লেখ আছে।

বিবৃতি (D): বতুতা ত্রয়োদশ শতকে ভারতে আসেন।

(a) A-(T), B-(T), C-(T), D-(F) (b) A-(T), B-(F), C-(T), D-(F)

(c) A-(T), B-(T), C-(T), D-(T) (d) A-(T), B-(T), C-(F), D-(T)

উত্তর: (a) A-(T), B-(T), C-(T), D-(F)

4. বিবৃতি (A): বিজয়নগরের অর্থনীতি নিয়ে বিস্তারিত লিখেছেন আবদুর রজ্জাক।

বিবৃতি (B): ভাস্কো-দা-গামা চতুর্দশ শতকের শেষে শতকের শেষে ভারতে আসেন।

বিবৃতি (C): বিজয়নগরে আহত পর্যটকরা বেশিরভাগই ছিলেন ইউরোপীয়।

বিবৃতি (D): মুঘল যুগে ইউরোপীয় পর্যটকরা ছাড়াও খ্রিস্টান মিশনারিরাও ভারতে এসেছিলেন।

(a) A-(T), B-(F), C-(F), D-(T) (b) A-(F), B-(F), C-(T), D-(F)

(c) A-(T), B-(F), C-(T), D-(T) (d) A-(T), B-(T), C-(F), D-(T)

উত্তর: (c) A-(T), B-(F), C-(T), D-(T)

5. বিবৃতি (A): এশীয় উৎপাদন পদ্ধতি তত্ত্বের প্রবক্তা কার্ল মার্কস।

বিবৃতি (B): মুঘল রাজকীয় কারখানার বিবরণ বার্নিয়েরের রচনায় পাওয়া যায়।

বিবৃতি (C): পুরীর রথযাত্রার উল্লেখ বার্নিয়েরের রচনায় আছে।

বিবৃতি (D): বার্নিয়েরের রচনায় মুঘল হারেমের উল্লেখ আছে।

(a) A-(T), B-(T), C-(T), D-(T) (b) A-(T), B-(T), C-(T), D-(F)

(c) A-(F), B-(F), C-(T), D-(F) (d) A-(F), B-(T), C-(F), D-(F)

উত্তর: (a) A-(T), B-(T), C-(T), D-(T)

6. বিবৃতি (A): ইবন বতুতা মালদ্বীপ পরিভ্রমণ করেন।

বিবৃতি (B): ইবন বতুতা আসাম পরিভ্রমণ করেন।

বিবৃতি (C): আকবরের সময় থেকে মুঘল দরবারে দুটি উৎসব বিশেষভাবে অনুষ্ঠিত হত। নওরোজ এবং সম্রাটের জন্মদিন।

বিবৃতি (D): মুঘল সম্রাটের জন্মদিন বছরে দুবার পালিত হত। একবার সৌরমাস, আরেকবার চান্দ্রমাস অনুযায়ী।

(a) A-(T), B-(T), C-(T), D-(F) (b) A-(T), B-(F), C-(T), D-(T)

(c) A-(T), B-(T), C-(F), D-(T) (d) A-(T), B-(F), C-(T), D-(F)

উত্তর: (c) A-(T), B-(T), C-(F), D-(T)

7. বিবৃতি (A): বার্নিয়ের সতীদাহ প্রথার বিবরণ দিয়েছেন।

বিবৃতি (B): আকবর শর্তসাপেক্ষে সতীদাহ নিষিদ্ধ করেছিলেন।

বিবৃতি (C): ঔরঙ্গজেব সতীদাহ নিষিদ্ধ করেন।

বিবৃতি (D): ইউরোপীয় পর্যটকদের বিবরণে ভারতীয় নারীর দুরবস্থা উঠে এসেছে।

(a) A-(T), B-(F), C-(F), D-(T) (b) A-(T), B-(T), C-(T), D-(F)

(c) A-(T), B-(F), C-(T), D-(T) (d) A-(T), B-(T), C-(T), D-(T)

উত্তর: (b) A-(T), B-(F), C-(T), D-(T)

8. বিবৃতি (A): সুলতানি যুগের তুলনায় মুঘল যুগে বিদেশি পর্যটকরা বেশি সংখ্যায় ভারতে এসেছিলেন।

বিবৃতি (B): ভারতে আসার জলপথ আবিষ্কারের পর ইউরোপীয় বণিকদের ভারতে আনাগোনা বেড়ে যায়।

বিবৃতি (C): ইউরোপ থেকে সরাসরি ভারতে আসার জলপথ আবিষ্কারের আগেই মার্কো পোলো ভারতে এসেছিলেন।

বিবৃতি (D): আল বিরুনি স্থলপথে ভারতে প্রবেশ করেছিলেন।

(a) A-(F), B-(T), C-(F), D-(T) (b) A-(F), B-(F), C-(T), D-(T)

(c) A-(F), B-(T), C-(T), D-(F) (d) A-(T), B-(T), C-(T), D-(T)

উত্তর: (d) A-(T), B-(T), C-(T), D-(T)

9. বিবৃতি (A): বার্নিয়ের এবং মানুচি উভয়ের রচনা থেকেই শাহজাহানের পুত্রদের উত্তরাধিকার দ্বন্দ্বের কথা জানা যায়।

বিবৃতি (B): রো এবং টেরি উভয়ই ইংল্যান্ড থেকে ভারতে আসেন।

বিবৃতি (C): ইবন বতুতা জীবনের শেষ দিন পর্যন্ত ভারতে থেকে গিয়েছিলেন।

বিবৃতি (D): আল বিরুনি একজন রাষ্ট্রদূত হিসেবে ভারতে আসেন।

(a) A-(T), B-(F), C-(F), D-(F) (b) A-(T), B-(T), C-(T), D-(F)

(c) A-(F), B-(T), C-(F), D-(T) (d) A-(T), B-(T), C-(F), D-(F)

উত্তর: (d) A-(T), B-(T), C-(F), D-(F)

10. বিবৃতি (A): আল বিরুনির রচনা থেকে বাংলার কথা জানা যায়।

বিবৃতি (B): ইবন বতুতা ভারতে থাকাকালীন বাহমনি রাজ্যের জন্ম হয়।

বিবৃতি (C): মার্কো পোলো ফ্রান্স থেকে ভারতে আসেন।

বিবৃতি (D): বার্নিয়ারের ঝোঁক ছিল প্রায় সবক্ষেত্রেই ভারতের থেকে ইউরোপকে এগিয়ে রাখার।

(a) A-(T), B-(T), C-(T), D-(F) (b) A-(F), B-(T), C-(F), D-(T)

(c) A-(T), B-(F), C-(T), D-(T) (d) A-(F), B-(F), C-(F), D-(T)

উত্তর: (d) A-(F), B-(F), C-(F), D-(T)

✏️

এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?

ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।

Update This Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top