West Bengal Class 12 3rd Semester History Chapter 4 Solution | উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ | পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার ইতিহাস চ্যাপ্টার ৪ অধ্যায়ের সমাধান |

 উনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ

MCQ

1. কম্বোডিয়ায় উপনিবেশ গড়ে তুলেছিল—-

(a) ব্রিটিশরা (b) ফরাসিরা

(c) স্পেনীয়রা (d) পোর্তুগিজরা

উত্তর: (b) ফরাসিরা

2. ডেভিড লিভিংস্টোন ছিলেন-

(a) চিকিৎসক ও খ্রিস্টান ধর্মপ্রচারক (b) বিজ্ঞানী

(c) দার্শনিক (d) শিক্ষক

উত্তর: (a) চিকিৎসক ও খ্রিস্টান ধর্মপ্রচারক

3. প্রথমে যে দ্বীপে সোনা পাওয়া গিয়েছিল–

(a) গ্রিনল্যান্ডে (b) নেদারল্যান্ডে

(c) হিস্পানিওলায় (d) সেন্ট হেলেনা দ্বীপে

উত্তর: (c) হিস্পানিওলায়

4. গ্রিস স্বাধীনতা লাভ করে—

(a) ১৮২৯ খ্রিস্টাব্দে (b) ১৮৩১ খ্রিস্টাব্দে

(c) ১৮৩৩ খ্রিস্টাব্দে (d) ১৮৩৫ খ্রিস্টাব্দে

উত্তর: (a) ১৮২৯ খ্রিস্টাব্দে

5. ইঙ্গ-রুশ কনভেনশন স্বাক্ষরিত হয়—

(a) ১৯০৫ খ্রিস্টাব্দে (b) ১৯০৭ খ্রিস্টাব্দে

(c) ১৯০৯ খ্রিস্টাব্দে (c) ১৯১১ খ্রিস্টাব্দে

উত্তর: (b) ১৯০৭ খ্রিস্টাব্দে

6. VOC বা ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল তাদের—

(a) সামুদ্রিক অভিযানগুলি সফল করে তোলার লক্ষ্যে

(b) সুষ্ঠু বাণিজ্যের লক্ষ্যে

(c) ঔপনিবেশিক সাম্রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে

(d) ধর্মপ্রচারের লক্ষ্যে

উত্তর: (b) সুষ্ঠু বাণিজ্যের লক্ষ্যে

7. ১৫৩২ খ্রিস্টাব্দে পেরুর ইনকা সভ্যতা ধ্বংস করেছিল-

(a) ফরাসিরা (b) ব্রিটিশরা

(c) স্পেনীয়রা (d) পোর্তুগিজরা

উত্তর: (c) স্পেনীয়রা

8. মধ্য আমেরিকার মায়া সভ্যতা ধ্বংস করেছিল-

(a) ফরাসিরা (b) ব্রিটিশরা

(c) পোর্তুগিজরা (d) স্পেনীয়রা

উত্তর: (d) স্পেনীয়রা

9. ১৬৫২ খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকার ‘কেপ কলোনি’ নামে উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল-

(a) পোর্তুগিজরা (b) ব্রিটিশরা

(c) ফরাসিরা (d) ডাচরা

উত্তর: (d) ডাচরা

10. ২৯ আগস্ট, ১৮৪২ খ্রিস্টাব্দে চিনে কোন্ চুক্তি স্বাক্ষরিত হয়?

(a) পিকিং সন্ধি (b) তিয়েনসিন সন্ধি

(c) নানকিং সন্ধি (d) হোয়ামপোয়া সন্ধি

উত্তর: (c) নানকিং সন্ধি

Fill in the Blanks Type Questions

1. ১৭৬৩ খ্রিস্টাব্দে———চুক্তি অনুযায়ী ভারতে———দের পরিবর্তে ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়।

(a) আই-লা-শ্যাপেলের, ডাচ (b) সগৌলির, ফরাসি

(c) দেওগাঁও, স্পেনীয় (d) প্যারিস, ফরাসি

উত্তর: (d) প্যারিস, ফরাসি

2. ফরাসি অর্থমন্ত্রী——-এর উদ্যোগে—— খ্রিস্টাব্দে ‘ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ গঠিত হয়।

(a) নেকার, ১৬৬০ (b) জেনেমি হান্ট, ১৬৬২

(c) কোলবার্ট, ১৬৬৪ (d) জেমস উইলসন, ১৬৬৬

উত্তর: (c) কোলবার্ট, ১৬৬৪

3.——-খ্রিস্টাব্দে ফ্রান্সিস জিওভানি ভেরাজেনো নামে——-অভিযাত্রীকে ফ্রান্সের তরফে প্রশান্ত মহাসাগর অভিযানে পাঠানো হয়।

(a) ১৫২০, স্পেনীয় (b) ১৫২২, ব্রিটিশ

(c) ১৫২৪, ইতালীয় (d) ১৫২৬, ডাচ

উত্তর: (c) ১৫২৪, ইতালীয়

4. —–বুডইয়ার্ড কিপলিং অ-শ্বেতাঙ্গ মানুষদের উন্নত করে তোলা নিয়ে ‘শ্বেতাঙ্গদের বোঝা’ (White Man’s Burden) নামে একটা—— লেখেন।

(a) অস্ট্রেলিয়ার, গল্প (b) ইংল্যান্ডের, কবিতা

(c) হল্যান্ডের, নাটক (d) পোল্যান্ডের, উপন্যাস

উত্তর: (b) ইংল্যান্ডের, কবিতা

5. প্রথম বিশ্বযুদ্ধের সময় জাপান চিনের——দখল করে চিনের ওপর——-দফা দাবি (১৯১৫ খ্রি.) চাপিয়ে দেয়। চিন-এর অধিকাংশ দাবি মেনে নিয়ে জাপানকে বিভিন্ন সুযোগসুবিধা দিতে বাধ্য হয়।

(a) শান্টুং, একুশ (b) হংকং, পঁচিশ

(c) বেজিং, উনত্রিশ (d) ম্যাকাও, তেত্রিশ

উত্তর: (a) শান্টুং, একুশ

6. ভৌগোলিক আবিষ্কারের পরবর্তীকালে পশ্চিম দিকে——অধীনস্থ ব্রাজিল এবং ইংরেজ, ফরাসি ও ডাচদের অধীনস্থ গিয়ানা ছাড়া মধ্য ও দক্ষিণ আমেরিকার প্রায় সমগ্র অংশে—– নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়।

(a) জার্মানির, ফ্রান্স (b) স্পেনের, পোর্তুগাল

(c) ইটালির, জার্মানি (d) পোর্তুগালের, স্পেন

উত্তর: (d) পোর্তুগালের, স্পেন

7.———ওয়েস্ট ইন্ডিজে স্পেনীয়দের বাণিজ্যের ওপর হামলা চালিয়ে আমেরিকায় অনুপ্রবেশ শুরু করে এবং তারা ১৬০৯ খ্রিস্টাব্দে——অভিযাত্রী হাডসনকে আমেরিকা মহাদেশে ডাচ উপনিবেশ স্থাপনের উদ্দেশ্যে নিয়োগ করে।

(a) ইংরেজরা, পোর্তুগিজ (b) পোর্তুগিজরা, জার্মান

(c) ডাচরা, ইংরেজ (d) ফরাসিরা, পোর্তুগিজ

উত্তর: (c) ডাচরা, ইংরেজ

8. আরব সাগরের——–থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার—–পর্যন্ত নৌ-শক্তিতে শক্তিধর পোর্তুগাল যে সুবিশাল সাম্রাজ্য গড়ে তোলে, তার নাম ছিল এস্তাদো দা ইন্ডিয়া।

(a) এডেন, মালাক্কা (b) মালটা, ব্রুনাই

(c) মোনাকো, অ্যাশমোর (d) সাইপ্রাস, কার্টিয়ার

উত্তর: (a) এডেন, মালাক্কা

9. ব্রহ্মদেশে প্রচলিত রীতি ছিল জুতো খুলে রাজাকে সম্মান দেখানো, যার নাম ছিল——–প্রথা, যার বিরোধিতা করেছিল——–ঔপনিবেশিক শক্তি।

(a) পাইবস, ফরাসি (b) সিজদা, ওলন্দাজ

(c) কাও তাও, ব্রিটিশ (d) বেট্টি, পোর্তুগিজ

উত্তর: (c) কাও তাও, ব্রিটিশ

10.———-সেনাপতি ম্যাথুপেরি জাপানে আসেন ও শোগুন সম্রাটের সঙ্গে——সন্ধি স্বাক্ষর করেন, এই সন্ধি বলে মার্কিন বণিকরা শিমোগা ও হাকোডাটা বন্দর দুটিতে বাণিজ্যের অধিকার লাভ করে। 

(a) গন্ডামার্কের, ব্রিটিশ (b) অ্যামিয়েন্সের, ডাচ

(c) ইয়ান্দাবুর, ফরাসি (d) কানাগাওয়ার, মার্কিন

উত্তর: (d) কানাগাওয়ার, মার্কিন

✏️

এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?

ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।

Update This Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top