বাংলা ভাষায় বিজ্ঞান
MCQs
১. যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা বাংলা প্রবন্ধ লেখা হয়, তাদের প্রথম শ্রেণিটি-
(ক) ইংরেজি ভাষায় দক্ষ
(খ) বাংলা ভাষায় দক্ষ
(গ ইংরেজি জানে না বা অতি অল্প জানে
(ঘ) ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্লাধিক বিজ্ঞান পড়েছে
উত্তর: (গ) ইংরেজি জানে না বা অতি অল্প জানে
২. Sensitized Paper-এর অনুবাদ কী লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন?
(ক) স্পর্শকাতর কাগজ
(খ) সুবেদী কাগজ
(গ) সুগ্রাহী কাগজ
(ঘ) ব্যথাপ্রবণ কাগজ
উত্তর: (গ) সুগ্রাহী কাগজ
৩. রাজশেখর বসুর ছদ্মনাম-
(ক) বনফুল
(খ) শ্রীপান্থ
(গ) পরশুরাম
(ঘ) রূপদর্শী
উত্তর: (গ) পরশুরাম
৪. “বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ” প্রসঙ্গে প্রাবন্ধিক কোন্ প্রবাদের উল্লেখ করেছেন?-
(ক) অরণ্যে রোদন
(খ) অল্পবিদ্যা ভয়ংকরী
(গ) হাতের পাঁচ
(ঘ) হ-য-ব-র-ল
উত্তর: (খ) অল্পবিদ্যা ভয়ংকরী
৫. ‘হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড’ উক্তিটি-
(ক) রবীন্দ্রনাথের
(খ) বঙ্কিমচন্দ্রের
(গ) কালিদাসের
(ঘ) বিদ্যাসাগরের
উত্তর: (গ) কালিদাসের
৬. Sensitized paper-এর বাংলা অনুবাদ কী লিখলে ঠিক বলে মনে করেন লেখক-
(ক) স্পর্শকাতর কাগজ
(খ) সুগ্রাহী কাগজ
(গ) সুবেদী কাগজ
(ঘ) ব্যথাপ্রবণ কাগজ উত্তর: (খ) সুগ্রাহী কাগজ
৭. শব্দের ‘ত্রিবিধ’ অর্থের প্রথমটি-
(ক) আভিধানিক অর্থ প্রকাশ করে
(খ) লক্ষণা অর্থ প্রকাশ করে
(গ) ব্যঞ্জনা প্রকাশ করে
(ঘ) শুধু বর্ণনা দেয়
উত্তর: (ক) আভিধানিক অর্থ প্রকাশ করে
৮. ‘অরণ্য’ শব্দটির আভিধানিক অর্থ-
(ক) নদী
(খ) বন
(গ) গাছ
(ঘ) পাহাড়
উত্তর: (খ) বন
৯. ‘অরণ্যে রোদন’ ব্যঞ্জনাটির অর্থ-
(ক) খুব রাগ
(খ) নিষ্ফল খেদ
(গ) খুব কষ্ট
(ঘ) খুব ক্ষোভ
উত্তর: (খ) নিষ্ফল খেদ
১০. বৈজ্ঞানিক সাহিত্যের ক্ষেত্রে কোন্ কোন্ অলংকার কিছু কিছু ব্যবহার করা যেতে পারে
(ক) উপমা এবং রূপক
(খ) উৎপ্রেক্ষা
(গ) অতিশয়োক্তি
(ঘ) ব্যজস্তুতি
উত্তর: (ক) উপমা এবং রূপক
১১. বৈজ্ঞানিক প্রসঙ্গে ভাষা অত্যন্ত-
(ক) কঠিন হওয়া উচিত
(খ) সরল ও স্পষ্ট হওয়া উচিত
(গ) দুর্বোধ্য হওয়া উচিত
(ঘ) জটিল হওয়া উচিতউত্তর: (খ) সরল ও স্পষ্ট হওয়া উচিত
১২. স্থানবিশেষে পারিভাষিক শব্দ বাদ দেওয়া চলে যেমন অমেরুদণ্ডীর বদলে লেখা যায়-
(ক) মেরুদণ্ডহীন
(খ) শিরদাঁড়াহীন
(গ) মেরুদণ্ড ভাঙা
(ঘ) নরম মেরুদণ্ড
উত্তর: (খ) শিরদাঁড়াহীন
১৩. পরিভাষার উদ্দেশ্য-
(ক) ভাষার সংক্ষেপ
(খ) ভাষার অর্থ সুনির্দিষ্ট করা
(গ) ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা
১৪. আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে, যখন এ দেশে-
(ক) বাংলায় প্রচুর পারিভাষিক শব্দ তৈরি হবে
(খ) বিজ্ঞানশিক্ষার বিস্তার ঘটবে
(গ) মাতৃভাষার প্রতি মানুষের প্রীতির মনোভাব গড়ে উঠবে
(ঘ) লেখকেরা অনুবাদের আড়ষ্টতা কাটিয়ে উঠতে পারবেন
উত্তর:(খ) বিজ্ঞানশিক্ষার বিস্তার ঘটবে
১৫. “When sulpher burns in air the nitrogen does not take part in the reaction”-এর সংগত বাংলা
অর্থ বলেছেন লেখক-
(ক)…নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না
(খ) নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না
(গ) গন্ধক হাওয়ায় পুড়ে যায়
(ঘ) নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে
উত্তর:(খ)নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না
এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?
ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।
Update This Post