Chapter 11
ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর [TYPE-I]
1. দুর্যোগ কী?
উত্তরঃ প্রাকৃতিক কারণে বা মানুষের ক্রিয়াকলাপের জন্য অথবা উভয়ের সম্মিলিত কার্যের ফলে সৃষ্ট যেসব চরম ঘটনাবলি মানুষের স্বাভাবিক ক্রিয়াকলাপে বাধার সৃষ্টি করে, তার দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটায়, তাকে দুর্যোগ বলে।
2. বিপর্যয় কী?
উত্তরঃ ক্ষণস্থায়ী বা দীর্ঘস্থায়ী যেসকল ঘটনাবলি প্রাকৃতিক কারণে বা মানুষের ক্রিয়াকলাপের জন্য সৃষ্টি হয়ে মানবজীবনকে বিপন্ন করে জীবন ও ধনসম্পত্তির প্রভূত ক্ষতিসাধন করে এবং পরিবেশের গুণগতমানের অবনমন ঘটায় ও তা দীর্ঘসময় বজায় থাকে, তাকে বিপর্যয় বলে।
3. প্রাকৃতিক দুর্যোগ কী?
উত্তরঃ যেসকল দুর্যোগ সম্পূর্ণভাবে প্রাকৃতিক কারণে ঘটে থাকে, যেগুলিতে মানুষের কোনোরকম হস্তক্ষেপ থাকে না, সেগুলিকে প্রাকৃতিক দুর্যোগ বলা হয়। উদাহরণ: 2004 সালে বার্মা পাতের নীচে ভারতীয় পাত প্রবেশ করায় তীব্র ভূমিকম্প ও সুনামি হয়।
4. আধাপ্রাকৃতিক দুর্যোগ কী?
উত্তরঃ প্রাকৃতিক কারণ ও মানুষের বিভিন্ন কার্যকলাপ যখন যৌথভাবে ক্রিয়াশীল হয়ে কোনো দুর্যোগ ঘটায় তখন সেগুলিকে আধাপ্রাকৃতিক দুর্যোগ বলা হয়। উদাহরণ: ধস একটি আধাপ্রাকৃতিক দুর্যোগ (কারণ পর্বতের ঢালে অবিবেচনাপ্রসূত বৃক্ষচ্ছেদন ও অবৈজ্ঞানিক প্রথায় কৃষিকাজ করা হলে সেখানে অধিক বৃষ্টিপাতে ধস নামে)।
5. পশ্চিমবঙ্গের প্রধান দুর্যোগ বা বিপর্যয়গুলি কী কী?
উত্তরঃ পশ্চিমবঙ্গের প্রধান দুর্যোগ বা বিপর্যয়গুলি হল— খরা, বন্যা, ধস, ভূমিকম্প ও ঘূর্ণিঝড়।
6. দুর্যোগপ্রবণ অঞ্চল কী?
উত্তরঃ কোনো অঞ্চলে যদি প্রায়শই একপ্রকার বা বিভিন্নপ্রকার দুর্যোগ ঘটে, তাহলে ভবিষ্যতেও সেখানে সেই দুর্যোগ হওয়ার সম্ভবনা বা ঝুঁকি বেড়ে যায় এবং সেজন্য তাকে দুর্যোগপ্রবণ অঞ্চল বলে চিহ্নিত করা হয়। উদাহরণ: পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলা ধসপ্রবণ অঞ্চল এবং সমুদ্র-উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর জেলা ঘূর্ণিঝড়প্রবণ অঞ্চল।
7. বন্যা কী?
উত্তরঃ একটানা কয়েকদিন ধরে চলা অতিরিক্ত বৃষ্টি কিংবা অন্য কোনো কারণে নদীর জলস্তর বিপদসীমা ছাড়িয়ে গেলে, সেই উপচে পড়া নদীর জল তখন সংলগ্ন এলাকাকে জলমগ্ন করে দেয়। একেই বলে বন্যা।
৪. আচমকা বা হড়পা বান কী?
উত্তরঃ হড়পা বান বলতে নদীতে আচমকা বা হঠাৎ আসা বানকে বোঝায়। পার্বত্যভূমি ও পাহাড়ি অঞ্চলে এটি বেশি দেখা যায়। সাধারণত খুব অল্প সময়ে নদীখাতে খুব বেশি পরিমাণে জল দ্রুতগতিতে চলে এলে তা দু-কূল ছাপিয়ে সংলগ্ন এলাকায় হঠাৎই প্রবল বন্যার সৃষ্টি করে, যাকে হড়পা বান নামে অভিহিত করা হয়। উদাহরণ: 2013 সালে উত্তরাখণ্ডের জোশীমঠের কাছে হড়পা বানের ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়।
এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?
ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।
Update This Post