Class 4 Chapter 18 Solution
বর্ষার প্রার্থনা
Very Short Question Answer
১. বালুচর কখন ধূ ধূ করে?
উত্তর: দুপুরবেলায় বালুচর ধূ ধূ করে।
২. বৃষ্টি না হওয়ার কারণ কী?
উত্তর: কবির বিশ্বাস মেঘরাজা ঘুমিয়ে রয়েছেন তাই বৃষ্টি হচ্ছে না।
৩. কে ‘পানি পানি’ করে মরে?
উত্তর: পানকৌড়ি পানি পানি করে মরে।
৪. কপোত কপোতী কোথায় বসে কাঁদে?
উত্তর: ঝোপে বসে কপোত কপোতী কাঁদে।
৫. কে ডাল খিচুড়ি রেঁধে কাঁদে?
উত্তর: ঘরের রমণী ডাল-খিচুড়ি রেঁধে কাঁদে।
Grammar
১. পাঠ থেকে বিপরীত শব্দ খুঁজে নিয়ে লেখো।
আসমান, জোড়ে, স্থির, বাঁচে, জাগিয়া, উঠিয়া।
উত্তর: আসমান – জমিন। জোড়ে- ফাটে। স্থির – নড়ে। বাঁচে – মরে। জাগিয়া – ঘুমাইয়া। উঠিয়া – বসিয়া।
২.প্রতিশব্দ লেখো:
মেঘ, জমিন, পাখি, জলধি।
উত্তর: মেঘ – অম্বর, নীরদ, জলদ।
জমিন – জমি, ভূমি, ভূ।
পাখি – বিহঙ্গ, খেচর, পক্ষী।
জলধি – রত্নাকর, সমুদ্র, পারাবার।
এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?
ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।
Update This Post