Chapter 7
সবুজ জামা
১. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
১.১ বীরেন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: বীরেন্দ্র চট্টোপাধ্যায় ১৯২০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
১.২ তাঁর রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো।
উত্তর: কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত দুটি কাব্যগ্রন্থ হল ‘গ্রহচ্যুত’ এবং ‘মানুষের মুখ’।
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
২.১ তোতাইয়ের সবুজ জামা চাই কেন?
উত্তর: তোতাইয়ের সবুজ জামা চাই কারণ, সে সবুজ জামা গায়ে পরে গাছের মতো সবুজ ও প্রাণবন্ত হয়ে প্রকৃতির মধ্যে মিশে থাকতে চায়।
২.২ সবুজ গাছেরা কোন্ পতঙ্গ পছন্দ করে?
উত্তর: বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ‘সবুজ জামা’ কবিতানুসারে সবুজ গাছেরা প্রজাপতি পছন্দ করে।
২.৩ সবুজ জামা আসলে কী?
উত্তর: বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ‘সবুজ জামা’ কবিতায় ‘সবুজ জামা’ আসলে প্রাণপ্রাচুর্যে ভরপুর সবুজ পাতার আভরণ, যা বিশ্বপ্রকৃতির নবীন প্রাণের সংকেত বহন করে।
২.৪ ‘এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা।‘ –এখানে কোন খেলার কথা বলা হয়েছে?
উত্তর: বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ‘সবুজ জামা’ কবিতায় তোতাই-এর ভাষায় গাছের দাঁড়িয়ে থাকাকে মানুষের দু’পায়ের পরিবর্তে এক পায়ে দাঁড়িয়ে থাকার ক্রীড়ানৈপুণ্য হিসেবে তুলনা করা হয়েছে।
২.৫ তোতাই সবুজ জামা পরলে কী কী ঘটনা ঘটবে?
উত্তর: তোতাই সবুজ জামা পরলে তার ডালে প্রজাপতি বসবে, তার কোলের ওপর টুপ করে নেমে আসবে একটা, দুটো, তিনটে লাল-নীল ফুল।
১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১.১ গাছেরা কী ধরনের জামা পড়ে?
উত্তর: কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ‘সবুজ জামা’ নামাঙ্কিত কবিতায় দেখা যায় গাছেরা সবুজ রঙের জামা পরে।
১.২ তোতাইবাবুর পছন্দের রং কোন্টি?
উত্তর: কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ‘সবুজ জামা’ নামাঙ্কিত কবিতায় তোতাইবাবুর পছন্দের রং হল সবুজ।
১.৩ তোতাইবাবু কী চেয়েছিল?
উত্তর: কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ‘সবুজ জামা’ নামাঙ্কিত কবিতায় তোতাইবাবু সবুজ রঙের জামা চেয়েছিল।
১.৪ ‘ইস্কুলে যাবি‘-কে কাকে এই নির্দেশ দিয়েছিলেন?
উত্তর: কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ‘সবুজ জামা’ নামাঙ্কিত কবিতায় তোতাইবাবুর দাদু তোতাইবাবুকে এই নির্দেশ দিয়েছিলেন।
১.৫ তোতাইবাবুকে কোথায় কী শিখতে বলা হয়েছে?
উত্তর: কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ‘সবুজ জামা’ নামাঙ্কিত কবিতায় তোতাইবাবুকে ইস্কুলে গিয়ে অ-আ-ক-খ শিখতে বলা হয়েছে।
১.৬ গাছেরা কীভাবে দাঁড়িয়ে থাকে?
উত্তর: কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ‘সবুজ জামা’ নামাঙ্কিত কবিতায় গাছেরা একপায়ে দাঁড়িয়ে থাকে।
১.৭ তোতাইবাবু কী করতে চায় না?
উত্তর: কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ‘সবুজ জামা’ নামাঙ্কিত কবিতায় তোতাইবাবু স্কুলে গিয়ে অ-আ-ক-খ পড়তে চায় না।
১.৮ ‘ইস্কুলে যাবে না‘-কে ইস্কুলে যাবে না?
উত্তর: কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ‘সবুজ জামা’ নামাঙ্কিত কবিতায় তোতাইবাবু ইস্কুলে যাবে না।
১.৯ তোতাইবাবু কাকে খেলা বলে মনে করে?
উত্তর: কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ‘সবুজ জামা’ কবিতায় তোতাইবাবু একপায়ে দাঁড়িয়ে থাকাকে খেলা বলে মনে করে।
১.১০ ‘চশমা ছাড়া চোখে দেখে না‘-কে চশমা ছাড়া চোখে দেখেন না?
উত্তর: কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ‘সবুজ জামা’ কবিতায় তোতাইবাবুর দাদু চশমা ছাড়া চোখে দেখেন না।
১.১১ ‘ডালে প্রজাপতি বসবে‘-কখন প্রজাপতি বসবে?
উত্তর: কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ‘সবুজ জামা’ কবিতায় তোতাইবাবু যখন সবুজ জামা পড়বে, তখন তার ডালে প্রজাপতি বসবে।
১.১২ ‘কোলের ওপর নেমে আসবে‘-কার কোলের ওপর কী নেমে আসবে?
উত্তর: কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ‘সবুজ জামা’ কবিতায় তোতাইবাবুর কোলের ওপর নেমে আসবে একটা, দুটো, তিনটে লাল-নীল ফুল।
এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?
ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।
Update This Post