WBBSE Class 4 Bangla Chapter 33 Solution | Bengali Medium

Class 4 Chapter 33 Solution

ঘুমভাঙানি

Very Short Question Answer

১. মোহিতলাল মজুমদারের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো।

উত্তর: মোহিতলালের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম হল- ‘স্মরগরল’, ‘বিস্মরণী’।

২. তাঁর সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখো।

উত্তর: মোহিতলাল সম্পাদিত দুটি পত্রিকা হল-‘নবপর্যায়’, ‘বঙ্গদর্শন’, ও ‘বঙ্গভারতী’।

৩. কবিতায় কোন্ ঋতুর কথা রয়েছে?

উত্তর: কবিতায় বসন্ত ঋতুর কথা আছে।

৪. গান গেয়ে কারা ডাকে?

উত্তর: গান গেয়ে পাখিরা ডাকে।

৫. জানালায় মুখ বাড়িয়ে বাইরে কী দেখা গেল?

উত্তর: জানালায় মুখ বাড়িয়ে বাইরে তাকাতেই দেখা গেল চারিদিকে জ্যোৎস্নার আলো ছড়িয়ে পড়েছে।

৬. পাতাগুলোকে রূপোলি লাগছে কেন?

উত্তর: জ্যোৎস্নার আলোয় আলোকিত হয়েছে বলে পাতাগুলোকে রুপোলি লাগছে।

৭. ‘ওগো শোনো কান পেতে’- কান পাতলে কী শোনা যাবে?

উত্তর: কান পাতলে পরিদের গান, ছোটো ছোটো লণ্ঠনের ঠনঠন শব্দ শোনা যাবে।

৮. চুপিচুপি ভয়ে ভয়ে’ কবিতার কথক কোন্ কাজ করতে চায়?

উত্তর: ‘চুপিচুপি ভয়ে ভয়ে’ কবিতায় কথক জ্যোৎস্নার আবছায়ে জুতো মোজা পায়ে দিয়ে পরিদের খোঁজে বেরোতে চায়।

৯. তার উদ্দেশ্য সফল হলো কি?

উত্তর: না, তার উদ্দেশ্য সফল হয়নি। সে জুতো, মোজা পায়ে দিয়ে হেঁটে বাইরে যেতেই পরিরা কোথায় অদৃশ্য হয়ে যায়।

Fill In The Blanks

১. ফুটফুটে—————জেগে শুনি বিছানায়

উত্তর: ফুটফুটে জোছনায় জেগে শুনি বিছানায়।

২. উঠে পড়ো—————।

উত্তর: উঠে পড়ো লক্ষ্মীটি

৩.-————- রোজ নায়

উত্তর: রুপোলিতে রোজ নায়।

৪. ঝকমকে————— আমাদের

উত্তর: ঝকমকে পল্টন আমোদের রোশনাই।

৫. পূর্ণিমায় ফুটফুটে জোছনা যেমন, তেমনই—————– অন্ধকার, অমাবস্যায়।

উত্তর: পুর্ণিমায় ফুটফুটে জোছনা যেমন, তেমনই ঘুটঘুটে অন্ধকার, অমাবস্যায়।

৬. ‘পিটিপিটি’ ও ‘মিটিমিটি’ তাকানোর অর্থ হল—————————।

উত্তর: ‘পিটিপিটি’ ও ‘মিটিমিটি’ তাকানোর অর্থ হল অস্পষ্টভাবে চেয়ে থাকা হাসিমুখে তাকানো

Grammar

১.বিপরীত অর্থ লেখো:

জেগে, ছোটো, আবছায়া, নিবে, ফ্যাকাশে।

উত্তর: জেগে—ঘুমিয়ে। ছোটো— বড়ো। আবছায়া—স্পষ্ট। নিবে—জ্বলে। ফ্যাকাশে—উজ্জ্বল।


✏️

এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?

ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।

Update This Post
Scroll to Top