AHSEC Class 11 Political Science Chapter 5 Answer Bengali Medium 2026 – 2027 (SCERT Assam Bord) | কেন্দ্র ও রাজ্য পর্যায়ের আইনসভা অধ্যায়ের উত্তর

 Chapter 5 –

কেন্দ্র ও রাজ্য পর্যায়ের আইনসভা

পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answer)

প্রশ্ন ১: আইন বিভাগের প্রধান কার্য কী?
উত্তর: আইন বিভাগের প্রধান কার্য হলো আইন প্রণয়ন করা।

প্রশ্ন ২: লোকসভার কোরাম কী?
উত্তর: লোকসভায় কোনো সভা অনুষ্ঠিত হওয়ার জন্য মোট সদস্য সংখ্যার দশ শতাংশ সদস্যের উপস্থিতি প্রয়োজন হয়; এটিকে কোরাম বলে।

প্রশ্ন ৩: লোকসভায় কে সভাপতিত্ব করেন?
উত্তর: লোকসভার অধ্যক্ষ (Speaker) লোকসভায় সভাপতিত্ব করেন।

প্রশ্ন ৪: রাজ্যসভার পদাধিকার বলে সভাপতি কে?
উত্তর: ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার পদাধিকার বলে সভাপতি।

প্রশ্ন ৫: ভারতের রাষ্ট্রপতি লোকসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন?
উত্তর: রাষ্ট্রপতি লোকসভায় ২ জন সদস্য মনোনীত করতে পারেন।

প্রশ্ন ৬: রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন?
উত্তর: রাষ্ট্রপতি রাজ্যসভায় ১২ জন সদস্য মনোনীত করতে পারেন।

প্রশ্ন ৭: সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
উত্তর:
লোকসভার অধ্যক্ষ সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রশ্ন ৮: সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন কে আহ্বান করেন?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন আহ্বান করেন।

প্রশ্ন ৯: লোকসভার অধিবেশন আহ্বান বা স্থগিত ঘোষণা কে করতে পারেন?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি লোকসভার অধিবেশন আহ্বান বা স্থগিত ঘোষণা করতে পারেন।

প্রশ্ন ১০: লোকসভা কে ভঙ্গ করতে পারেন?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি লোকসভা ভঙ্গ করতে পারেন।

প্রশ্ন ১১: আসাম থেকে লোকসভায় কতজন সদস্য নির্বাচিত হন?
উত্তর: আসাম থেকে লোকসভায় ১৪ জন সদস্য নির্বাচিত হন।

প্রশ্ন ১২: আসাম থেকে রাজ্যসভায় কতজন সদস্য নির্বাচিত হন?
উত্তর: আসাম থেকে রাজ্যসভায় ৭ জন সদস্য নির্বাচিত হন।

প্রশ্ন ১৩: রাজ্যসভার সদস্যদের কে নির্বাচিত করেন?
উত্তর: রাজ্যসভার সদস্যগণ রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন।

প্রশ্ন ১৪: লোকসভায় সাধারণ বাজেট কে পেশ করেন?
উত্তর:
রাষ্ট্রপতির সুপারিশে কেন্দ্রীয় অর্থমন্ত্রী লোকসভায় সাধারণ বাজেট পেশ করেন।

প্রশ্ন ১৫: রাজ্যসভা অর্থ বিল কতদিন পর্যন্ত স্থগিত রাখতে পারে?
উত্তর: রাজ্যসভা অর্থ বিল সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত স্থগিত রাখতে পারে।

প্রশ্ন ১৬: ভারতীয় সংসদ কয়টি কক্ষ বিশিষ্ট?
উত্তর: ভারতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট; এটি লোকসভা ও রাজ্যসভা নিয়ে গঠিত।

প্রশ্ন ১৭: ভারতীয় সংসদের উচ্চ কক্ষ কোনটি?
উত্তর: রাজ্যসভা ভারতীয় সংসদের উচ্চ কক্ষ।

প্রশ্ন ১৮: ভারতীয় সংসদের নিম্ন কক্ষ কোনটি?
উত্তর:
লোকসভা ভারতীয় সংসদের নিম্ন কক্ষ।

প্রশ্ন ১৯: লোকসভার বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তর: লোকসভার বর্তমান সদস্য সংখ্যা ৫৪৩ জন।

প্রশ্ন ২০: লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত?
উত্তর: লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স ২৫ বছর।

প্রশ্ন ২১: রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত?
উত্তর: রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স ৩০ বছর।

প্রশ্ন ২২: দলত্যাগ নিরোধক আইন কখন প্রণীত হয়?
উত্তর: দলত্যাগ নিরোধক আইন ১৯৮৫ সালে প্রণীত হয়।

প্রশ্ন ২৩: সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে দলত্যাগ রোধের ব্যবস্থা গ্রহণ করা হয়?
উত্তর: সংবিধানের ৫২তম সংশোধনীর মাধ্যমে দলত্যাগ রোধের ব্যবস্থা গ্রহণ করা হয়।

প্রশ্ন ২৪: রাজ্য বিধানসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে?
উত্তর: রাজ্য বিধানসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা ৫০০ জন হতে পারে।

প্রশ্ন ২৫: রাজ্য বিধানসভার ন্যূনতম সদস্য সংখ্যা কত?
উত্তর: রাজ্য বিধানসভার ন্যূনতম সদস্য সংখ্যা ৬০ জন।

প্রশ্ন ২৬: রাজ্যসভার শূন্য পদ পূরণের জন্য কত বছর অন্তর নির্বাচন হয়?
উত্তর: রাজ্যসভার শূন্য পদ পূরণের জন্য প্রতি ২ বছর অন্তর নির্বাচন হয়।

প্রশ্ন ২৭: রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন?
উত্তর: ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতিত্ব করেন।

প্রশ্ন ২৮: সংসদের নিম্নকক্ষে কোনো প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়লে কে নির্ণায়ক ভোট প্রদান করেন?
উত্তর: লোকসভার অধ্যক্ষ (Speaker) নির্ণায়ক ভোট প্রদান করেন।

অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answer)

প্রশ্ন ১: ভারতীয় সংসদের দুটি কক্ষের নাম লেখ।
উত্তর: ভারতীয় সংসদের দুটি কক্ষ হলো –
(১) রাজ্যসভা (Upper House)
(২) লোকসভা (Lower House)

প্রশ্ন ২: রাজ্যসভাকে স্থায়ী কক্ষ বলা হয় কেন?
উত্তর: রাজ্যসভাকে স্থায়ী কক্ষ বলা হয় কারণ একে ভঙ্গ করা যায় না। প্রতি ২ বছর অন্তর এর এক-তৃতীয়াংশ সদস্য অবসর নেয় এবং নতুন সদস্য নির্বাচন হয়।

প্রশ্ন ৩: রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করেন?
উত্তর: রাজ্যসভায় রাষ্ট্রপতি ১২ জন বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করেন যারা সাহিত্য, বিজ্ঞান, কলা ও সমাজসেবায় বিশেষ অবদান রেখেছেন।

প্রশ্ন ৪: অর্থ বিল কোথায় প্রথম উত্থাপিত হয়?
উত্তর: অর্থ বিল প্রথমে লোকসভায় উত্থাপিত হয়।

প্রশ্ন ৫: রাজ্যসভা অর্থ বিল নিয়ে কী ভূমিকা পালন করতে পারে?
উত্তর: রাজ্যসভা অর্থ বিল সংশোধনের প্রস্তাব দিতে পারে, কিন্তু সেটি গ্রহণ করার বাধ্যবাধকতা লোকসভার নেই। রাজ্যসভা অর্থ বিল ১৪ দিনের বেশি আটকে রাখতে পারে না।

প্রশ্ন ৬: লোকসভার কার্যকাল কত বছর?
উত্তর: লোকসভার কার্যকাল ৫ বছর, তবে রাষ্ট্রপতি ইচ্ছামতো আগেও ভঙ্গ করতে পারেন।

প্রশ্ন ৭: রাজ্যসভার উপাধ্যক্ষের কার্য কী?
উত্তর: রাজ্যসভার সভাপতির অনুপস্থিতিতে উপাধ্যক্ষ সভার কার্য পরিচালনা করেন।

প্রশ্ন ৮: সংসদের অধিবেশন কত প্রকারের হয়?
উত্তর: সংসদের অধিবেশন প্রধানত তিন প্রকারের হয় –
১. বাজেট অধিবেশন
২. মনসুন অধিবেশন
৩. শীতকালীন অধিবেশন

প্রশ্ন ৯: রাজ্য বিধানসভায় অর্থ বিল উত্থাপন কে করেন?
উত্তর: রাজ্যের অর্থমন্ত্রী বিধানসভায় অর্থ বিল উত্থাপন করেন।

প্রশ্ন ১০: বিধানসভার সদস্য হওয়ার যোগ্যতা কী কী?
উত্তর: বিধানসভার সদস্য হওয়ার যোগ্যতাগুলি হলো –
১. ভারতীয় নাগরিক হতে হবে।
২. বয়স ন্যূনতম ২৫ বছর হতে হবে।
৩. আইনত নির্বাচনের অযোগ্য না হওয়া উচিত।

প্রশ্ন ১১: রাজ্য বিধানসভার কার্যকাল কত বছর?
উত্তর: রাজ্য বিধানসভার কার্যকাল ৫ বছর।

প্রশ্ন ১২: রাজ্যসভায় আসন সংখ্যা রাজ্য অনুযায়ী কীভাবে নির্ধারিত হয়?
উত্তর: রাজ্যসভায় প্রতিটি রাজ্যের আসন সংখ্যা সেই রাজ্যের জনসংখ্যার আনুপাতে নির্ধারিত হয়।

প্রশ্ন ১৩: দলত্যাগ রোধ আইন কেন প্রণীত হয়?
উত্তর: দলত্যাগ রোধ আইন প্রণীত হয় যাতে নির্বাচিত সদস্যরা দলীয় আনুগত্য বজায় রাখেন এবং বারংবার দল পরিবর্তন রোধ করা যায়।

প্রশ্ন ১৪: সংসদীয় ব্যবস্থায় সরকারের প্রতি দায়বদ্ধতা কাদের প্রতি থাকে?
উত্তর: সংসদীয় ব্যবস্থায় সরকারের দায়বদ্ধতা সংসদের নিম্নকক্ষ তথা লোকসভার প্রতি থাকে।

প্রশ্ন ১৫: আইন প্রণয়নের মূল প্রক্রিয়া কী?
উত্তর: আইন প্রণয়নের প্রক্রিয়া হলো—
১. বিল উত্থাপন
২. আলোচনা ও সংশোধন
৩. উভয় কক্ষে পাস হওয়া
৪. রাষ্ট্রপতির অনুমোদন।

✏️

এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?

ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।

Update This Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top