অধ্যায় ৬:
শরীরের যত্ন
পাঠ্যপুস্তকভিত্তিক প্ৰশ্ন-উত্তৰ (Textbook Question Answer)
প্রশ্ন ১: আমরা কেন শরীরের যত্ন নিই?
উত্তর: আমরা সুস্থ ও সবল থাকার জন্য শরীরের যত্ন নিই।
প্রশ্ন ২: শরীরের যত্ন নিতে কী কী করা উচিত?
উত্তর: শরীরের যত্ন নিতে –
- প্রতিদিন গোসল করা উচিত
- পরিষ্কার জামাকাপড় পরা উচিত
- নখ কাটা উচিত
- দাঁত ব্রাশ করা উচিত
- পরিষ্কার জল পান করা উচিত
- নিয়মিত পায়খানা যাওয়া উচিত
প্রশ্ন ৩: কি করলে আমাদের রোগ হতে পারে?
উত্তর:
- ময়লা খেলে
- নোংরা জল খেলে
- হাত না ধুয়ে খাওয়া
- পরিষ্কার না থাকলে
আমাদের রোগ হতে পারে।
প্রশ্ন ৪: সুস্থ থাকার জন্য কেমন খাবার খাওয়া উচিত?
উত্তর: সুস্থ থাকার জন্য পুষ্টিকর খাবার যেমন – সবজি, ফল, দুধ, ডাল, চাল, রুটি খাওয়া উচিত।
অতিরিক্ত প্ৰশ্নোত্তর (Additional Question Answer)
প্রশ্ন ১: প্রতিদিন কতবার দাঁত মাজা উচিত?
উত্তর: প্রতিদিন অন্তত দু’বার দাঁত মাজা উচিত – সকালে এবং রাতে ঘুমানোর আগে।
প্রশ্ন ২: পরিষ্কার জামাকাপড় পরলে কী উপকার হয়?
উত্তর: পরিষ্কার জামাকাপড় পরলে আমাদের শরীর সুস্থ থাকে এবং রোগ-জীবাণু দূরে থাকে।
প্রশ্ন ৩: নখ বড় হলে কী সমস্যা হতে পারে?
উত্তর: নখ বড় হলে তার নিচে ময়লা জমে, যা খাওয়ার সময় পেটে যায় এবং আমাদের অসুখ হতে পারে।
প্রশ্ন ৪: শরীর পরিষ্কার রাখলে কী উপকার হয়?
উত্তর: শরীর পরিষ্কার রাখলে আমরা –
- সুস্থ থাকি
- সতেজ অনুভব করি
- রোগ-জীবাণু থেকে রক্ষা পাই
প্রশ্ন ৫: হাত ধোয়ার সঠিক সময়গুলি কী কী?
উত্তর:
- খাওয়ার আগে
- টয়লেট ব্যবহারের পরে
- বাহির থেকে বাড়ি ফিরলে
- ময়লা জিনিস ছোঁয়ার পরে
এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?
ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।
Update This Post