Lesson 3
রাসায়নিক গণন
———————————
Short Answer Question
1. 480 g একটি কঠিন যৌগকে 325g অক্সিজেনে পোড়ালে 320 g অপর একটি কঠিন যৌগ এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়, গ্যাসীয় যৌগটির বাষ্পঘনত্ব 32 হলে, কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়?
উত্তর: কঠিন যৌগ + O2 → অপর কঠিন যৌগ + গ্যাসীয় যৌগ
480 g 352 g 320 g
ভরের নিত্যতা সূত্র অনুযায়ী কঠিন যৌগের ভর + অক্সিজেনের ভর = উৎপন্ন কঠিন যৌগের ভর + উৎপন্ন গ্যাসীয় যৌগের ভর বা, 480 g + 352 g = 320 g + উৎপন্ন গ্যাসীয় যৌগের ভর
.: উৎপন্ন গ্যাসীয় যৌগের ভর = (480 + 352 – 320) g = 512 g
গ্যাসীয় যৌগের আণবিক ভর = 2 × বাষ্পঘনত্ব = 2 32 = 64
অর্থাৎ, গ্যাসীয় যৌগটির গ্রাম-আণবিক ভর 64 g/ mol
.: উৎপন্ন গ্যাসীয় যৌগের মোল সংখ্যা = 51264 = 8
অতএব 8 mol গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়।
2. উচ্চ উন্নতায় একটি ধাতব অক্সাইডের 40 g -এর সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় ধাতুটির 28 g এবং 25.5 g অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হল। বিক্রিয়াটির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হল?
উত্তর: ধাতব অক্সাইড + অ্যালুমিনিয়াম ধাতু + অ্যালুমিনিয়াম
40 g 28 g অক্সাইড
25.5 g
ভরের নিত্যতা সূত্র অনুসারে, ধাতব অক্সাইডের + অ্যালুমিনিয়ামের ভর =
উৎপন্ন ধাতুর ভর + উৎপন্ন অ্যালুমিনিয়াম অক্সাইডের ভর
বা, 40 g + অ্যালুমিনিয়াামের ভর = 28 g + 25.5 g
.: অ্যালুমিনিয়াম প্রয়োজন = (28 g + 25.5 g – 40 g) = 13.5 g
3. 3.4 g NH3 কী পরিমাণ কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করবে? এক্ষেত্রে উৎপন্ন গ্যাসের আয়তন NTP -তে কত হবে?
উত্তর: বিক্রিয়ার সমিত সমীকরণটি হল—
3CuO + 2NH3 3Cu + N2 + 3H2O
3(63.5+16) 2(14+3) 22.4L
= 238.5g = 34g (NTP -তে)
সমীকরণ অনুসারে,
34g NH3 বিজারিত করতে পারে 238.5 g CuO -কে
.: 3.4 g NH3 বিজারিত করতে পারে 238.534 3.4 g CuO -কে
-= 23.85 g CuO -কে
আবার, NH3 দ্বারা CuO -এর বিজারণের সময় N2 গ্যাস উৎপন্ন হয়। সমীকরণ অনুসারে,
34 g NH3 NTP -তে 22.4L N2 উৎপন্ন করে
.: 3.4 g NH3 NTP -তে 22.434 3.4 L N2 উৎপন্ন করে
= 2.24 L N2 উৎপন্ন করে
সুতরাং, 3.4 g NH3 23.85 g CuO -কে বিজারিত করে এবং এক্ষেত্রে
উৎপন্ন N2 গ্যাসের NTP -তে আয়তন হবে 2.24 L |
4. 1 g চুনাপাথরকে অতিরিক্ত HCI-এর সঙ্গে বিক্রিয়া ঘটালে 0.4 g CO₂ গ্যাস উৎপন্ন হয়। চুনাপাথরের বিশুদ্ধতার শতকরা পরিমাণ নির্ণয় করো।
উত্তর: বিক্রিয়ার সমিত সমীকরণ—
CaCO3 + 2HCl → CaCl₂ + CO2 + H2O
চুনাপাথর (12+216)g
(40+12+316)g = 44g
= 100g
সমীকরণ অনুসারে,
44 g CO2 পাওয়া যায় 100 g Ca CO3 -এর বিয়োজনে
.: 0.4 g CO2 পাওয়া যায়
10044 0.4g = 0.909 g Ca CO3 -এর বিয়োজনে
সুতরাং, 1g Ca CO3 -এর নমুনাতে বিশুদ্ধ Ca CO3 -এর পরিমাণ 0.909 g
.: 100 g Ca CO3 -এর নমুনাতে Ca CO3 -এর পরিমাণ
(0.909 100) g = 90.9 g
সুতরাং, উত্ত চুনাপাথরের নমুনাটির বিশুদ্ধতার শতকরা পরিমাণ 90.9 g।
5. বাণিজ্যিক জিংকে 35% অশুদ্ধি আছে। এরূপ 50g জিংকের সাথে অতিরিক্ত পরিমাণ লঘু H₂SO₄ এর বিক্রিয়া ঘটালে কী পরিমাণ H₂ উৎপন্ন হবে?
উত্তর: অশুদ্ধির পরিমাণ= 35%
.: বিশুদ্ধ জিংকের পরিমাণ = (100-35)% = 65%
সুতরাং, 100g অবিশুদ্ধ জিংকের নমুনার মধ্যে জিংকের পরিমাণ = 65g
.: 50g অবিশৃদ্ধ জিংকের নমুনার মধ্যে বিশুদ্ধ জিংকের পরিমাণ
= 65100 50 g = 32 . 5 g
সংশ্লিষ্ট বিক্রিয়ার সমিত সমীকরন: zn + H₂SO₄ → ZnSO4 + H2
65g 21 = 2g
65g জিংক উৎপন্ন করে 2g হাইড্রোজেন
.: 32.5g জিংক উৎপন্ন করে = 265 32.5 g = 1 g হাইড্রোজেন
সুতরাং, এক্ষেত্রে 1g হাইড্রোজেন উৎপন্ন হবে।
6. 75g পটাশিয়াম ক্লোরেট ও ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণ উত্তপ্ত করার ফলে উৎপন্ন অক্সিজেন ঠিক 3g হাইড্রোজেনের সাথে সম্পূর্ণ বিক্রিয়া করে জল উৎপন্ন করে। মিশ্রণে পটাশিয়াম ক্লোরেট ও ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের পরিমাণ কত? [ K = 39 , C * 1 = 35.5 O = 16 , H = 1 ]
উত্তর: ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটকের কাজ করে এবং বিক্রিয়ার শেষে এর ভর একই থাকে। হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ার সমিত সমীকরণ:
2H2 + O2 → 2H2 O
(2×2) (16×2)
= 4 g = 32 g
সমীকরণ অনুসারে, 4g হাইড্রোজেন 32g অক্সিজেনের সাথে বিক্রিয়া করে।
.: 3g হাইড্রোজেন 324 3 = 24 অক্সিজেনের সাথে বিক্রিয়া করে।
পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন প্রস্তুতির বিক্রিয়ার সমিত সমীকরণ—-
2KClO3 + [MnlO2 ]→ 2KCl + 3O2 + [MnO2 ]
2(39+35.5+16 3) (332)
= 245g = 96 g
সমীকরণ অনুসারে, 96g অক্সিজেন তৈরি করতে KCIO3 লাগে
.: 24g অক্সিজেন তৈরি করতে KCIO₃ লাগে
24596 24g = 61.25g
মিশ্রণে পটাশিয়াম ক্লোরেটের পরিমাণ = 61.25g এবং ম্যাঙ্গানিজ
ডাইঅক্সাইডের পরিমাণ = (75 – 61.25) g = 13.75g
সুতরাং, মিশ্রণে 61.25g পটাশিয়াম ক্লোরেট ও 13.75g ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আছে।
7. 8.8g FeS-এর সঙ্গে অতিরিক্ত পরিমাণ লঘু H₂SO₄ -এর বিক্রিয়ায় প্রমাণ উন্নতা ও চাপে কত লিটার H₂S উৎপন্ন হবে? [Fe = 56, S = 32] উত্তর: বিক্রিয়ার সমিত সমীকরণ-
FeS + H2SO4 → FeSO4 + H2S
1 mol বা 88g STP -তে 22.4L
সমীকরণ অনুসারে,
88g FeS থেকে STP-তে 22.4L H₂S উৎপন্ন হয়।
.: 8.8g FeS থেকে STP-তে
22.488 8.8 = 2.24LH2 উৎপন্ন হয়।
সুতরাং, ৪.8g Fes-এর সঙ্গে অতিরিক্ত পরিমাণ লঘু H2 SO4 -এর
বিক্রিয়ায় প্রমাণ উন্নতা ও চাপে 2.24L H2S উৎপন্ন হয়।
= STP-তে 11.2 L বায়ুর ভরSTP-তে 11.2 L হাইড্রোজেনের ভর = 14.476 g1g = 14.476
8.10 g ক্যালশিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় CO₂ উৎপন্ন হল। [1] কত গ্রাম CO₂ উৎপন্ন হল? [Jadavpur Baghajatin High School] [ii] এক্ষেত্রে কত মোল CO₂ উৎপন্ন হল? [iii] STP-তে ওই CO₂ -এর আয়তন কত হবে?r
উত্তর: বিক্রিয়ার সমিত সমীকরণটি হল—-
CaCO3 + 2HCl → CaC12+ CO2 + H2O
(40 + 12 + 16 3) g (12 + 16 2) g
= 100 g = 44 g
i] অর্থাৎ, 100 g CaCO₃ থেকে CO₂ পাওয়া যায় = 44 g
:. 10 g CaCO₃ থেকে CO₂ পাওয়া যায় = 4.4 g
ii] এখন, 44 g CO2 = 1 mol CO2
:. 4.4 g CO2=4.444 mol= 0.1 mol CO2
iii] STP-তে 1 mol CO₂ -এর আয়তন = 22.4 L
:. STP-তে 0.1mol CO₂ -এর আয়তন
= 22.41 0.1= 2.24 L
9. 20 g ক্যালশিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত ভরের ক্যালশিয়াম অক্সাইড পাওয়া যাবে? এক্ষেত্রে STP-তে কত আয়তন CO₂ উৎপন্ন হবে? ধরে নাও, ক্যালশিয়াম কার্বনেটের সম্পূর্ণ বিয়োজন হয়েছে। [Ca = 40, C = 12, 0 = 16]
উত্তর: বিক্রিয়ার সমিত সমীকরণ: CaCO3 → CaO + CO2
100 g (40+16) g = 56 g 44 g
সমীকরণ অনুসারে,
100 g CaCO₃-কে উত্তপ্ত করলে CaO পাওয়া যায় = 56 g
:. 20 g CaCO₃ থেকে CaO পাওয়া যায়
= 5620100 g = 11.2 g
এক্ষেত্রে CO2 উৎপন্ন হবে
= (20 – 11.2) g = 8.8 g
এখন, STP-তে 44 g CO2 এর আয়তন = 22.4 L
:. STP-তে 8.8 g CO2 -এর আয়তন = 22.444 8.8 = 4.48 L
সুতরাং, 20g ক্যালশিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 11.2g CaO এবং
STP-তে 4.48L CO2 উৎপন্ন হবে।
10. সাধারণ উন্নতায় 23 g Na জলের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম NaOH উৎপন্ন করবে?[ Na = 23 , o = 16 H = 1
উত্তর: বিক্রিয়ার সমিত সমীকরণ, 2Na + 2H2O → 2NaOH + H2
(2 23) g = 46 g 2(23 + 16 + 1) g = 80 g
সমীকরণ অনুসারে,
46 g Na জলের সঙ্গে বিক্রিয়ায় NaOH উৎপন্ন করে = 80 g
:. 23 g Na জলের সঙ্গে বিক্রিয়া করে NaOH উৎপন্ন করবে
= 802346 = 40 g
11. 4g NaOH-কে প্রশমিত করতে কত গ্রাম H2SO4 প্রয়োজন? [H = 1 o = 16 Na = 23 S 32] অনুরূপ প্রশ্ন, 20 g NaOH-কে সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম H2SO4 লাগবে? অনুরূপ প্রশ্ন, 40 g সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন? [ H = 1 , 0 16, Na = 23 S = 32 ]
উত্তর: বিক্রিয়ার সমিত সমীকরণ: 2NaOH + H2 SO4 → Na2 SO4 + 2H2O
2(23 + 16 + 1) g (2 1 + 32 + 4 16) g
80 g = Na OH -কে প্রশমিত করতে H2SO4 প্রয়োজন = 98 g
:. 4g NaOH-কে প্রশমিত করতে H2SO4 প্রয়োজন
= 98480 g = 4.9 g
সুতরাং, এক্ষেত্রে 4.9 g সালফিউরিক অ্যাসিড প্রয়োজন।
12. উত্তপ্ত লোহার ওপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন হয়। এক্ষেত্রে 8 mol হাইড্রোজেন উৎপন্ন ন্ন করতে হলে [i] কত মোল লোহার প্রয়োজন হবে? [ii] কত গ্রাম লোহা ২। প্রয়োজন হবে? [Fe = 56]
উত্তর: বিক্রিয়ার সমিত সমীকরণ: 3Fe + 4H2O → Fe3O4+ 4H2
3 mol বা 4 mol
(3 56) g = 168 g
i] 4 mol H₂ উৎপন্ন করতে লোহা প্রয়োজন = 3 mol
.: 8 mol H₂ উৎপন্ন করতে লোহা প্রয়োজন
= 384 mol = 6 mol
ii] 4 mol H₂ উৎপন্ন করতে লোহা প্রয়োজন = 168 g
.: 8 mol H₂ উৎপন্ন করতে লোহা প্রয়োজন
= 16884 g = 336 g
13. 20 g অক্সিজেন পাওয়ার জন্য কত গ্রাম KCIO3 প্রয়োজন? [ K = 39 CI = 35.5 ]
উত্তর: বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণটি হল:
2KClO3 তাপ 2KCl + 3O2
2(39 + 355 + 3 16) g = 245 g (3 32) g = 96 g
সমীকরণ অনুসারে, 96 g O₂ তৈরিতে KCIO, প্রয়োজন = 245 g
.: 20 g O₂ তৈরিতে KCI O3 প্রয়োজন
= 245 2096 g = 51.04 g
সুতরাং, 20 g অক্সিজেন প্ৰস্তুতিতে 51.04 g KCIO3 প্রয়োজন।
14. অতিরিক্ত পরিমাণ লঘু H₂SO₄ -এর সঙ্গে Fes-এর বিক্রিয়ায় STP-তে 1.12L H₂S পেতে হলে কী পরিমাণ ফেরাস সালফাইড প্রয়োজন?
উত্তর: বিক্রিয়ার সমিত সমীকরণ: FeS + H2 SO4 → FeSO4 + H2S
(56+32) g = 88 g (STP-তে 22.4 L)
সমীকরণ অনুসারে, 22.4 L H₂S গ্যাস পাওয়া যায় 88 g FeS থেকে।
.: 1.12 L H₂S গ্যাস পাওয়া যায় 88 1.1222.4 g = 4.4 g FeS থেকে।
সুতরাং, অতিরিক্ত পরিমাণ লঘু H₂SO₄ এর সঙ্গে FeS-এর বিক্রিয়ায়
STP-তে 1.12L H2S পেতে হলে 4.4 g FeS প্রয়োজন।
15. H₂SO₄ ও জিংকের বিক্রিয়া দ্বারা 7 g হাইড্রোজেন গ্যাস প্রস্তুত য করতে কত গ্রাম অবিশুদ্ধ জিংক প্রয়োজন? অবিশুদ্ধ জিংকে ৪৪% জিংক বর্তমান। [Zn = 65.5]
উত্তর: বিক্রিয়ার সমিত সমীকরণ: Zn + H₂SO₄ → ZnSO₄ + H2
65.5 g 2 g
সমীকরণ অনুসারে,
2 g H₂ উৎপন্ন করতে Zn প্রয়োজন = 65.5 g
.: 7g H₂ উৎপন্ন করতে Zn প্রয়োজন
= 65.52 7 = 229.25
এখন, ৪৪ g বিশুদ্ধ Zn আছে 100 g অবিশুদ্ধ Zn -এর নমুনায়
. : 229.25 g বিশুদ্ধ Zn আছে 100 229 . 2588 g = 260.51 g
অবিশুদ্ধ Zn -এর নমুনায়।
অতএব, 7g H₂ প্রস্তুত করতে 260.51 g অবিশুদ্ধ জিংক প্রয়োজন।
Vert Short Answer Question
1. 56g KOH-কে সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম H2SO4 প্রয়োজন? [H = 1 O = 16 S = 32,
K = 39]
উত্তরঃ 49 g
2. থার্মিট পদ্ধতিতে 280g গলিত আয়রন উৎপন্ন করতে কত গ্রাম Fe2 O3ও Al প্রয়োজন? [ Al = 27 Fe = 56 O = 16 ]
উত্তরঃ 400 g Fe2 O3
3. 75g পটাশিয়াম ক্লোরেট ও ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণ উত্তপ্ত করার ফলে উৎপন্ন অক্সিজেন ঠিক 3g হাইড্রোজেন সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া করে জল উৎপন্ন করে। মিশ্রণে পটাশিয়াম ক্লোরেট ও ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের পরিমাণ কত? [ K = 39 Cl = 35.5 O = 16 H = 1]
উত্তরঃ 61.25g KCIO₃ এবং 13.75g MnO2
4. 50g ক্যালশিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাবে তা নির্ণয় করো। [ Ca = 40 C = 12, O = 16 ]
উত্তরঃ 22g
5. 20Kg 90% বিশুদ্ধ চুনাপাথরকে উত্তপ্ত করলে কতটা CaO পাওয়া যাবে?
উত্তরঃ 10.08kg
এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?
ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।
Update This Post