Might Learn Logo Might Learn Might Learn Shop

WBBSE Class 3 Patabahar Chapter 10 Solution | Bengali Medium

Class 3 Chapter 10 Solution

 নদীর তীরে একা

Short Question Answer

১. প্রকৃতি বলতে কী বোঝো?
উত্তর: প্রকৃতি বলতে আমাদের চারপাশে যে গাছপালা, নদীনালা, মাটি, পাহাড়, পশুপাখি আছে, তার সমষ্টিকে বলা হয় প্রকৃতি। আর আমাদের চারপাশের এই প্রকৃতিকে বলি পরিবেশ।

১২. ‘নদীর রং পাল্টে নিল’- কখন নদীর রং পাল্টে নিল?

 উত্তর: শরতের শুরুতে বেশ কয়েকদিন ঝমঝম করে বৃষ্টি হতেই নদী রং পালটে নিল।

১৩. ‘এই ঘাটে যাবার দুটি পথ’। – কোন্ ঘাটের কথা বলা হয়েছে? পথ দুটি কী কী?

উত্তর: এখানে দামোদর নদের খাদিনান ঘাটের কথা বলা হয়েছে। খাদিনান ঘাটে যাবার দুটি পথ আছে- (১) নদীর পাড় ধরে হেঁটে। (২) নদীর উপর নৌকায় চড়ে।

১৪. ‘আমার পক্ষে সেখানে পৌঁছে যাওয়া কঠিন নয়।’- কোন স্থানের কথা বলা হয়েছে?

 উত্তর: দামোদর নদের ওপর বম্বে রোডের পুলের কাছে মহিষবাথানের কথা বলা হয়েছে।

১৫. ‘দুই নদীতে জল বাড়ে কমে’- কোন্ দুই নদীর কথা বলা হয়েছে?

 উত্তর: এখানে লেখকের অন্যতম প্রিয় দুই নদী-ইছামতী ও রূপনারায়ণের কথা বলা হয়েছে।

১৬. ‘মনুর অভিজ্ঞতা আমার চেয়ে বেশি’-কোন্ বিষয়ের কথা বলা হয়েছে?

উত্তর: এখানে লেখক মনু অর্থাৎ ডিঙির মালিক নদী ও নদীতে বিভিন্ন সময়ে আসা পাখিদের বিষয়ে জ্ঞানের কথা বলেছেন।

১৭. অর্থ লেখো: কিনারে, ভরা, গাড়ি, ফুরসত, ডিঙি গেট, হাজির, চড়া, চলাচল, গেট।
উত্তর: কিনারে-ধারে, ভরা-ভর্তি, পাড়ি-রওনা, ফুরসত-অবসর, ডিঙি-ছোটো নৌকা, গেট-দরজা, হাজির-উপস্থিত, চড়া-নদীর মাঝে জেগে ওঠা ভূভাগ, চলাচল-যাতায়াত

১৮. বাক্য রচনা করো: হাজির, চওড়া, নৌকো, রং, প্রজাপতি।

উত্তর: হাজির ঠিক সময়ে হাজির হওয়ার অভ্যাসটা। ছোটোবেলা থেকেই করতে হয়।

চওড়া – সমতল ভূমিতে নদী বেশ চওড়া হয়ে বয়ে চলে।

নৌকো – নদীপ্রধান দেশে নৌকোই যাতায়াতের প্রধান উপায়।

রং বসন্ত কালে নানা রং-এর ফুল সকলের মন কাড়ে।

প্রজাপতি – প্রজাপতি প্রকৃতির এক অভিনব সৃষ্টি।

১৯. বর্ণ বিশ্লেষণ করো: গোরু, সরাল, ইস্টিশন, প্রজাপতি, চৈত্র।

 উত্তর: গোরু = গ+ও+র+উ।

সরাল = স্+অ+র্+আ+ল্+অ।

ইস্টিশন = ই+স্+ট্+ই+শ্+অ+ন্‌+অ।

প্রজাপতি = প্+র্+অ+জ্+আ+প্+অ+ত্+ই।

চৈত্র = চ্ + ঐ+ ত্+র্+অ।

✏️

এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?

ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।

Update This Post
Scroll to Top
🎓 My Class

My Subjects