WBBSE Class 3 Patabahar Chapter 7 Solution| Bengali Medium

Class 3 Chapter 7 Solution

আজ ধানের ক্ষেতে

Very Short Question Answer

১.১ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় কী চলে?

 উত্তর: ধানের ক্ষেতের রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা চলে।

১.২ নীল আকাশে কী ভাসানো হয়েছে?

উত্তর: নীল আকাশে সাদা মেঘের ভেলা ভাসানো হয়েছে।

১.৩ ভ্রমর কী করে?

 উত্তর: ভ্রমর সারাদিন ঘুরে ঘুরে ফুলের থেকে মধু সংগ্রহ করে।

১.৪ আজ ভ্রমর কী করে?

উত্তর: আজ ভ্রমর ফুলের থেকে মধু খেতে ভুলে যায়। আজ তারা নবীন সূর্যের আলোয় মত্ত হয়ে উড়ে বেড়ায়।

১.৫ নদীর চড়ায় কীসের মেলা বসেছে?

 উত্তর: নদীর চড়ায় আজ চখা-চখীর মেলা বসেছে।

১.৬ কবি আজ কোথায় যাবেন না?

 উত্তর: কবি আজ ঘরের মধ্যে যাবেন না।

১.৭ কবি আজ কী লুঠ করবেন?

 উত্তর: কবি আজ আকাশ ভেঙে বাহিরকে লুঠ করবেন।

১.৮ ফেনার রাশি কোথায়?

উত্তর: জোয়ারের জলে ফেনার রাশি উঠছে।

১.৯ কবি আজ কীভাবে দিনটা কাটাবেন?

 উত্তর: কবি আজ বিনা কাজে বাঁশি বাজিয়ে দিনটা কাটাবেন।

১.১০ কবি কেন ঘরের মধ্যে যাবেন না?
 উত্তর: বাইরের প্রকৃতির মনোরম সাজ দেখে কবি ভীষণ। মুগ্ধ তাই তিনি ঘরের মধ্যে যাবেন না।

১.১১বিপরীতার্থক শব্দ লেখো:

 উত্তর:রৌদ্র- ছায়া। সাদা কালো। আলো অন্ধকার। যাব- আসব। বাহির ভিতর। নেব দেব। জোয়ার ভাটা। ভেঙে গড়ে।

১.১২বর্ণবিশ্লেষণ করে দেখাও:

 উত্তর: লুকোচুরি ল্ + উ+ক+ও+চু+উ+র+ ই। ভাসালে = ভ্ + আ +স্+আ++এ। আকাশ = আক্+আ+শ্+অ। জোয়ার = জ+ও+স্+আ+র্। ছুটছে = ছ+উ+ট্+অ+ছ+এ। বাজিয়ে = ব + আ + জ্+ই++এ।

✏️

এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?

ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।

Update This Post
Scroll to Top