Might Learn Logo Might Learn

WBBSE Class 4 Bangla Chapter 1 Solution | Bengali Medium

Class 4 Chapter 1 Solution

সবার আমি ছাত্র

Very Short Question Answer

১. সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো।

উ: সুনির্মল বসুর লেখা দুটি বই হল- ‘হইচই’, ‘ছানাবড়া’।

২. তিনি ১৯৫৬ সালে কী পদক পেয়েছিলেন?

উ: তিনি ১৯৫৬ সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন।

৩. কার উপদেশে কবি দিলখোলা হন?

উ: খোলা মাঠের উপদেশে কবি দিলখোলা হন।

৪. পাষাণ কবিকে কী শিক্ষা দিয়েছিল?

উ: নিজের কাজে কঠোর হবার শিক্ষা পাষাণ কবিকে দিয়েছিল।

৫. কবি কার কাছ থেকে কী ভিক্ষা পেলেন?

উ: শ্যামবনানী কবিকে সরসতা ভিক্ষা দেয়।

৬. কে কবিকে মধুর কথা বলতে শেখাল?

উ: চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখাল।

৭. নদীর কাছ থেকে কী শিক্ষা পাওয়া যায়?

উ: নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়।

৮. ‘সবার আমি ছাত্র’ কবিতাটিতে কবি কার কাছ থেকে উদার হবার শিক্ষা পান?

উ: আকাশের কাছ থেকে কবি উদার হবার শিক্ষা পান।

৯. ‘দিলখোলা হই তাইরে’- কবি কেন দিলখোলা হন?

উ: খোলা মাঠের উপদেশে কবি দিলখোলা হন।

১০. ‘দিল আমায় ভিক্ষা’- কে, কাকে, কী ভিক্ষা দিল?

উ: শ্যাম বনানী কবিকে সরসতার ভিক্ষা দিল।

১১. ‘শিখছি দিনরাত্র’ – দিনরাত্র কবি কী শিখছেন?

উ: সমগ্র প্রকৃতি কবির পাঠশালা। সেখানে তিনি নানাভাবের নানা জিনিস দিন-রাত শিখছেন।

১২ ‘গান বাজাল আমার প্রাণে’ – কে কবির প্রাণে গান বাজাল?

উ: ঝরনা কবির প্রাণে গান বাজাল।

১৩ রত্ন আকর কাকে বলা হয়?(সংস্কৃত কলেজিয়েট স্কুল)

উ: সমুদ্র ও রত্নের খনি- উভয়কেই রত্ন আকর বলে।

Fill In The Blanks

১. খোলা মাঠের উপদেশে——— হই তাইরে।

উ: খোলা মাঠের উপদেশে দিলখোলা হই তাইরে।।

২. ———-আমায় মন্ত্রণা দেয়/আপন তেজে ———

উ: সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে।

৩. এই ——— সব বিরাট ———– /পাঠ্য যে সব ———- পতায়।

উ: এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায়।

৪. শিখছি সে সব ———– ।

উ: শিখছি সে সব কৌতূহলে

৫. ———— পাঠশালা মোর/সবার আমি ———– ।

উ: বিশ্বজোড়া পাঠশালা মোর/সবার আমি ছাত্র

True And False

১. উদার হবার শিক্ষা দেয়- (আকাশ/সূর্য/বায়ু/নদী)

উত্তর: আকাশ।

২. পাহাড় শেখায় হতে- (উদার/কর্মী/ মৌন/মৌন মহান)।

উত্তর: মৌন মহান।

৩. কবি যার উপদেশে দিলখোলা হন- (বায়ু/আকাশ/ সূর্য/ খোলামাঠ)।

‘ উত্তর: খোলামাঠ।

৪. নিজের বেগে চলার শিক্ষা দেয়- (বাতাস/সূর্য/ নদী/পৃথিবী)।

উত্তর: নদী।

৫. কবি মাটির কাছে পেয়েছিলেন যে শিক্ষা- (সহিষ্ণুতা/ উদারতা/বেগবানতার/ধৈর্য্যের)।

উত্তর: সহিষ্ণুতার।

৬. কবিকে ভিক্ষা দিয়েছিল- (ঝরনা/নদী/মাটি/বনানী)

উত্তর: বনানী।

Grammar

 ১.সন্ধি বিচ্ছেদ করে লেখো:

রত্নাকর; মেঘালোক; কমলাসন।

উ: রত্ন + আকর = রত্নাকর। মেঘ+ আলোক = মেঘালোক। কমল+ আসন কমলাসন।

২.সমার্থক শব্দ লেখো:

চাঁদ, সূর্য, পাহাড়, বায়ু, নদী, পৃথিবী, সাগর।

উ: চাঁদ: শশী, শশধর, চন্দ্র, শশাঙ্ক, সোম, বিধু। সূর্য: তপন, ভানু, দিবাকর, দিনদেব, অর্ক।

পাহাড়: গিরি, অচল, নগ, অদ্রি, শৈল।

বায়ু: বাতাস, সমীর, সমীরণ, পবন, হাওয়া।

নদী: তটিনী, সরিৎ, তপস্বিনী, স্রোতস্বিনী।

পৃথিবী: ধরা, ধরিত্রী, বসুধা, বসুন্ধরা, ক্ষিতি। সাগর: জলধি, অর্ণব, সমুদ্র, রত্নাকর, সিন্ধু।

৩.বাক্য রচনা করো:

উদার, মহান, মন্ত্রণা, শিক্ষা, সহিষ্ণুতা, সন্দেহ, কৌতূহল। 

উ: উদার: জীবনের ভালোমন্দ উদার মনে গ্রহণ করবে। 

মহান: রবীন্দ্রনাথ একজন মহান সাহিত্যিক ছিলেন। 

মন্ত্রণা: রাজা মন্ত্রীর সঙ্গে মন্ত্রণা করে কাজ করেন। 

শিক্ষা: শিক্ষা মানুষের জীবনে পূর্ণতা আনে। 

সন্দেহ: রবিকে চাল চুরির জন্য সন্দেহ করা হল।

কৌতূহল: অকারণ কৌতূহল ভালো নয়।

৪। নীচের বিশেষণ শব্দগুলির বিশেষ্যরূপ লেখো:

কর্মী, মৌন, মধুর, কঠোর, বিরাট।

উ: কর্মী-কর্ম। 

মৌন-মৌনী। 

মধুর-মধুরতা। 

কঠোর-কঠোরতা। 

বিরাট-বিরাটত্ব।

.নীচের বিশেষ্য শব্দগুলির বিশেষণ রূপ লেখো:

শিক্ষা, মন্ত্র, বায়ু, মাঠ, তেজ।

উঃ শিক্ষা-শিক্ষিত। মন্ত্র- মন্ত্রণা। বায়ু- বায়বীয়। মাঠ-মেঠো। তেজ-তেজী।

৬• কবিতা থেকে সর্বনামগুলি খুঁজে নিয়ে লেখো। (অন্তত পাঁচটি)

উ: কবিতায় ব্যবহৃত সর্বনামগুলি হল- আমায়, আমি, তাহার, আপন, তার, আমার, মোর, যেসব, সেসব।

✏️

এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?

ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।

Update This Post
Scroll to Top
🎓 My Class

My Subjects