WBBSE Class 4 Bangla Chapter 13 Solution | Bengali Medium

Class 4 Chapter 13 Solution

আমি সাগর পাড়ি দেবো

Very Short Question Answer

১. কবি কাজী নজরুল ইসলাম বাংলা কাব্য জগতে কী অভিধায় অভিহিত?

উ: কাজি নজরুল ইসলাম কাব্য জগতে ‘বিদ্রোহী’ কবি নামে পরিচিত।

২. তাঁর লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো।

উ: তাঁর লেখা দুটি কাব্য গ্রন্থ হল- ‘অগ্নিবীণা’, ‘দোলনচাঁপা’।

৩. সওদাগর কোথায় পাড়ি দিতে চায়?

উ: সওদাগর সাগর পাড়ি দিতে চায়।

৪. ময়ূরপঙ্খী বজরা কীসের মতো দুলে দুলে চলবে?

উ: ময়ূরপঙ্খী বজরা মরাল বা রাজহাঁসের মতো দুলে দুলে চলবে।

৫. শুক্তি সওদাগরকে কী নজরানা দেবে?

উ: শুক্তি সওদাগরকে মুক্তোমালা নজরানা দেবে।

৬. কথক সওদাগর হয়ে কাদের ভয় পান না?

উ: কথক সওদাগর হয়ে হাঙর, কুমির বা তিমির মতো হিংস্র জলজ প্রাণীদের ভয় পান না।

৭. কথক সওদাগর কীভাবে বিভেদ ভেঙে সমস্তকে একাকার করতে চান?

উ:কথক সওদাগর দেশে দেশে বন্যা এনে সমস্তকে বিভেদ ভেঙে একাকার করতে চান।

৮. কবিতায় কথক কোন্ কোন্ জিনিসকে ‘সাত সংখ্যা’ দিয়ে উল্লেখ করেছেন?

উ: কথক সাগর, আর মধুকরকে ‘সাত সংখ্যা’ দিয়ে উল্লেখ করেছেন।

৯. দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি কী করতে চান?

উ: দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কথক জগৎ জুড়ে বাণিজ্য করে সুখ ও সম্পদ আহরণ করে আনতে চান।

১০. কবিতায় কোন্ কোন্ রত্নের উল্লেখ আছে খুঁজে বার করো।

উ: কবিতায় উল্লিখিত রত্নগুলি হল- মুক্তা, পান্না, চুনি, জহরত।

১১. কবিতায় কোন্ কোন্ জলজ প্রাণীর উল্লেখ আছে?

উ: কবিতায় উল্লিখিত জলজ প্রাণীগুলি হল- হাঙর, তিমি, কুমির।

Fill In The Blanks

১. শুক্তি দেবে মুক্তামালা আমারে ——— ।

উ: শুক্তি দেবে মুক্তামালা আমারে নজরানা।

২. চারপাশে মোর ——– করবে এসে ভিড়।

উ: চারপাশে মোর গাঙচিলেরা করবে এসে ভিড়।

৩. ——- সাগর রাজ্য আমার, আমি বণিক বীর।

উ: সপ্ত সাগর রাজ্য আমার, আমি বণিক বীর।

৪. ——– দিয়ে বিধবে তারা, রাজ্যে আমার এলে।

উ: বর্শা দিয়ে বিধবে তারা, রাজ্যে আমার এলে।

৫. সেই ——- মা দেব এনে তোর ঘরে যা নাই।

উ: সেই মণি মা দেব এনে তোর ঘরে যা নেই।

Grammar

 .বিপরীত অর্থ লেখো:

বন্ধু, নতুন, ভয়, বন্যা, সুধা, সুখ।

উ: বন্ধু-শত্রু। নতুন-পুরাতন। ভয়-অভয়। বন্যা-খরা। সুধা-বিষ। সুখ-অসুখ।

✏️

এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?

ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।

Update This Post
Scroll to Top