WBBSE Class 4 Bangla Chapter 19 Solution | Bengali Medium

Class 4 Chapter 19 Solution

অ্য়াডভেঞ্চার : বর্ষায়

Very Short Question Answer

১. মণীন্দ্র গুপ্ত কোন্ পত্রিকা সম্পাদনা করতেন?

উ: মণীন্দ্র গুপ্ত ‘পরমা’ নামের একটি পত্রিকা সম্পাদনা করতেন।

২. তাঁর লেখা একটি বইয়ের নাম লেখো।

উ: তাঁর লেখা একটি বইয়ের নাম হল চাঁদের ওপিঠে।অনধিক দুটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

৩. এই গল্পের কথক কী সূত্রে বাড়ি এসেছিল?

উ: এই গল্পের কথক গরমের ছুটি উপলক্ষে বাড়ি এসেছিল।

৪. খবর পেয়ে কারা কারা এল?

উ: কথকের আসার খবর পেয়ে ছোটোপিসিমা, সেজোপিসিমার চার ছেলেমেয়ের দল।

৫. ‘টমবয়’ শব্দের অর্থ কী?

উ: ‘টমবয়’ কথাটির অর্থ দুরন্ত বা ডানপিটে ছেলে।

৬. কার নাকে নোলক ছিল?

উ: সেজোপিসিমার মেয়ের নাকে নোলক ছিল।

৭ ভাই-বোনেরা মিলে কী ঠিক করল?

উ: ভাইবোন মিলে ঠিক করেছিল ছোটোপিসির বাড়ি হয়ে তারা সেজোপিসিমার বাড়ি যাবে।

৮. ‘ফেনসা ভাত’ কী?

উ: ফেন সমেত ভাতকে ফেনসা ভাত বলে।

৯. অশ্বিনীকুমার দত্ত কে ছিলেন?

উ: অশ্বিনী কুমার দত্ত ছিলেন পেশায় শিক্ষক। তিনি বহুভাষাবিদ্ধ ছিলেন।

১০. কথক ও তার ভাইবোনেরা সন্ধ্যার আগেই কোথায় গিয়ে পৌঁছেছিল।

উ: কথক ও তার ভাইবোনেরা সন্ধ্যার আগেই ছোটোপিসিমার বাড়ি গিয়ে পৌঁছেছিল।

১১. পাঁচ ভাই-বোনের কাছে ছাতা কটা ছিল?

উ: পাঁচ ভাই বোনের কাছে একটা তাপ্পিমারা ছাতা ছিল।

১২. জল দাঁড়িয়ে গেছে।

উ: মাঠে মাঠে জল দাঁড়িয়ে গেছে।

১৩. মাইলদুয়েক বৃষ্টি এল।

উ: মাইলদুয়েক যেতে না যেতে বৃষ্টি এল।

১৪. সে গাছকোমর বেঁধে আমাদের উঠে যায়। গাছে

উ: সে গাছকোমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায়।

Fill In The Blanks

১. সেজোপিসিমার গ্রামের নাম———————।

উ: সেজোপিসিমার গ্রামের নাম চন্দ্রহার

২. বাড়িতে যখন পৌঁছোলাম তখন———————– শেষ সূর্যাস্তলেখা।

উ: বাড়িতে যখন পৌঁছোলাম তখন মেঘলোকে রক্তহীন শেষ সূর্যাস্তলেখা।

৩. —————–মেয়ে একটি পাক্কা টমবয়।

উ: সেজোপিসিমার মেয়ে একটি পাক্কা টমবয়। একা একা ভিটে আগলান। ১.৪

৪. —————-একা একা ভিটে আগলান ।

উ: ছোটোপিসিমা একা একা ভিটে আগলান।

৫. বাতাসের বেগ——————– রেখাকে খুঁড়ে খুঁড়ে ধোঁয়া করে দিচ্ছে।

উ: বাতাসের বেগ জলেব় রেখাকে খুঁড়ে খুঁড়ে ধোঁয়া করে দিচ্ছে

৬. এমন সময় দেখি সামনে—————- লোহার পুল।

উঃ এমন সময় দেখি সামনে চাঁদসির লোহার পুল।

Grammar

১।প্রতিশব্দ লেখো:

শরীর, বাতাস, মাঠ, পাখি, পৃথিবী, আকাশ।

উঃ, শরীর-তনু, দেহ, গাত্র, গা।

বাতাস-পবন, হাওয়া, বায়ু, সমীর।

মাঠ-প্রান্তর, ক্ষেত্র।

পাখি-বিহগ, বিহঙ্গ, খেচর।

পৃথিবী- ধরণী, ধরিত্রী, বসুধা।

আকাশ- গগন, খ, শূন্য, ব্যোম।

২। পাঠ থেকে বিপরীত শব্দ খুঁজে নিয়ে লেখো:

দূরে, আলাদা, সবসময়, নীচু, আশ্রয়, আবৃত, ক্ষুদ্র।

উ: দূরে-কাছাকাছি। আলাদা-সঙ্গে। সবসময়-হঠাৎ।

নীচু-উঁচু। আশ্রয়-নিরাশ্রয়। আবৃত-অনাবৃত।

ক্ষুদ্র-বিশাল।

✏️

এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?

ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।

Update This Post
Scroll to Top