Might Learn Logo Might Learn

WBBSE Class 5 Bangla Chapter 13 মধু আনতে বাঘের মুখে শিবশঙ্কর মিত্র Solution | Bengali Medium

Class 5 Bangla Chapter 13

মধু আনতে বাঘের মুখে শিবশঙ্কর মিত্র

1. Very Short Question Answer

1. সুন্দরবনের যে অংশ পশ্চিমবঙ্গে রয়েছে, তা কোন্দুটি জেলায়, মানচিত্র থেকে খুঁজে বের করো। 

উত্তর: পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় সুন্দরবন আছে।

 2. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চলটি কোন্ সমুদ্র উপকূলে অবস্থিত তা মানচিত্র থেকে খুঁজে বের করো।

উত্তরঃ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চলটি বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত।

 3. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় রয়েছে? 

উত্তর : পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনে রয়েছে।

4. সুন্দরবনের খ্যাতি ও সমাদরের দুটি কারণ লেখো।

উত্তর: সুন্দরবনের খ্যাতি ও সমাদরের দুটি কারণ হল- এখানে সুন্দরী গাছের প্রাচুর্য এবং রয়াল বেঙ্গল টাইগারের উপস্থিতি।

5. কোন্ কোন্ গাছে সাধারণত মৌচাক দেখা যায়? 
উত্তরঃ সুন্দরবনে খলসি, গেওয়া, কেওড়া, গরান ইত্যাদি গাছে সাধারণত মৌচাক দেখা যায়।

6. ‘বাংলার বাঘ’ নামে কে পরিচিত?

উত্তরঃ ‘বাংলার বাঘ’ নামে পরিচিত স্যার আশুতোষ মুখোপাধ্যায়।

7. ‘বাঘা যতীন’ নামে কে পরিচিত?

উত্তর: ‘বাঘা যতীন’ নামে পরিচিত যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।

8. ধনাই কীসের মন্ত্র জানে?

উত্তরঃ মন্ত্র জানা থাকলে তবেই মৌচাক কাটতে পারে। আর ধনাই সেই মৌচাক কাটার মন্ত্র জানে।

9. গরান গাছের ফুল দেখতে কেমন? (হেয়ার স্কুল)

উত্তরঃ গরান গাছের ফুল ছোটো ছোটো, হলুদ রংয়ের, গন্ধবিশিষ্ট।

10. ডিঙি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল?

উত্তরঃ ডিঙি করে মধু সংগ্রহ করতে গিয়েছিল ধনাই – আর্জান -কফিল।

11. ধনাই-এর হাতে কী ছিল?

উত্তর: ধনাই-এর বাঁ হাতে কাস্তে আর চট ছিল।

12. ট্যাকের সামনে কী গাছ ছিল?

উত্তর: ট্যাকের সামনেই ছিল একটা গরান গাছ।

13. আর্জান কাদা ছুঁড়েছিল কেন?

উত্তর: গরান গাছের চাকে মধু আছে কি না তা জানার জন্য আর্জান কাদা ছুড়েছিল। 

14. শিষে কাকে বলে?

উত্তর: সুন্দরবনে ছোটো সরু খাদকে শিষে বলে।

15. “তাই তার সমস্যা”। হয়েছে? কার সমস্যার কথা বলা

উত্তর: এখানে মাথায় মধুর কলস নিয়ে ধনাই-এর শিষে পার হবার সমস্যার বলা বলা হয়েছে।

16. “তাদের কথা বলার শক্তি নেই”। বলার শক্তি নেই? কাদের কথা

উত্তর: আর্জান ও কফিল-এর কথা বলার শক্তি নেই।

17. ধনাই-এর মাথার কলস পড়ে গিয়েছিল কেন?

উত্তর: বাঘের লেজের বাড়ির আঘাতে ধনাই-এর মাথা থেকে মধুর কলস পড়ে গিয়েছিল।

18. “কলস ভেঙে পড়ল তার মাথার উপর”। মাথার উপর কলস ভেঙে পড়েছিল? কার

উত্তর: বাঘের মাথার উপর কলস ভেঙে পড়েছিল।

19. সুন্দরবনের মাঝ দিয়ে বয়ে চলা একটি নদীর নাম লেখো।

উত্তর: সুন্দরবনের মাঝ দিয়ে বয়ে চলা একটি নদীর নাম গোসাবা।

20. ‘লোকে তা বিশ্বাস করে না’-কার কথা লোকে বিশ্বাস করে না? (পর্ষদ নমুনা)

উত্তর: ধনাইয়ের কথা লোকে বিশ্বাস করে না।

2. Short Question Answer

1. ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য শিক্ষকের থেকে জেনে নিয়ে লেখো।

উত্তরঃ ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য-(ⅰ) যেখানে সাগরের নোনা জল প্রবেশ করে সে সব স্থানে এই বনভূমি জন্মায়। (ii) কাণ্ডকে ধরে রাখার জন্য এইসব গাছে ঠেসমূল থাকে। (iii) এই বনের কাঠ সাধারণত নৌকা গৃহনির্মাণের প্রধান কাঁচামাল। (iv) এই বনভূমিতে মধু মোম পাওয়া যায়। (v) সাধারণ উদ্ভিদ এই মাটিতে জন্মাতে পারে না। (vi) এই অঞ্চলের উদ্ভিদদেহে শ্বাসমূল দেখ যায়।

2. টীকা লেখো: ট্যাক্, শিষে। অনুরূপ প্রশ্ন: ট্যাক্ কী? (শ্রীরামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউট)

উত্তর: ট্যাক্ —  দুটো ছোটো নদী মিশবার ফলে একটা ত্রিভুজখণ্ড তৈরি হয়।  এই ধরনের ত্রিভুজ আকারের জমির মাথা ‘ট্যাক্’ নামে পরিচিত। 

শিষে —  ছোটো সরু খাদকে বলে শিষে। সাধারণত তিন-চার হাত চওড়া হয় শিষে।

3. মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কী?

উত্তর: মধুর চাক খুঁজে পাওয়ার পন্থা হল মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন্দিকে ছুটে চলেছে, তা লক্ষ করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া।

4. কফিল ও আর্জানকে পেছনে ফিরে ডাকার সময় ধনাই কী দেখেছিল?

উত্তরঃ কফিল ও আর্জানকে পেছনে ফিরে ডাকার সময় ধনাই দেখেছিল একটা বাঘ গর্জন করে ঝাঁপিয়ে পড়ল তার উপর। আর কফিল আর্জান দুজনেই ঝোপের আড়ালে হতভম্ব।

5. বাঘটা শিষের ভিতর পড়ে গেল কীভাবে?

উত্তরঃ বাঘটা ধনাইকে লক্ষ করে ঝাঁপ দিলেও তল্লা গাছের উপর গিয়ে পড়ে যে গাছটা ধরে ধনাই শিষে পার হতে চেয়েছিল। ধনাইকে ডিঙিয়ে বাঘের মাথা ওই গাছটাতে ঠোক্কর খেল দুর্দান্ত বেগে। মাথায় আঘাত লেগে বাঘ উলটে গিয়ে পড়ে গেল ‘শিষে’-তে।

6. ধনাই কীভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল?

উত্তর: বাঘের লেজের বাড়িতে ধনাই-এর মাথার মধুর কলস পড়ে গেল। বাঘ-ও পড়ল শিষের ভিতর। তবলা গাছটা বাঘের থাবা থেকে ধনাইকে বাঁচাল।

“মধু কাটতে তিনজন লোক তিনজন লোকের দরকার কেন? মধু কাটতে তিনজন লোকের দরকার কেন ? 

উত্তর: মধু কাটতে তিনজন লোকের মধ্যে একজন চট মুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে। আর-একজন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জ্বেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ায় আর তৃতীয়জন একটা বড়ো ধামা হাতে নিয়ে চাকের তলায় দাঁড়ায়। যাতে সেগুলি মাটিতে না পড়ে ধামাতেই পড়ে।

7. “মন্ত্র জানা চাই”।- কোন্ মন্ত্রের কথা বলা হয়েছে? কেন জানা দরকার?

উত্তর: এখানে মৌচাক কাটার মন্ত্রের কথা বলা হয়েছে। মন্ত্র দিয়ে মৌমাছিকে ভুল পথে পরিচালিত করতে হয়। তা না হলে, একবার শত্রুর খোঁজ পেলে লক্ষ লক্ষ মৌমাছি ছেঁকে ধরে তাকে কামড়ে শেষ করে দেবে। এইজন্য মৌচাক কাটতে গেলে মন্ত্র জানা দরকার।

8. “সে নিজে তাই বলে, কিন্তু লোকে তা বিশ্বাস করে না”। – ‘সে’ কে, সে নিজে কী বলে? লোকে কী বিশ্বাস করে ?

উত্তর: এখানে ‘সে’ হল ‘মধু আনতে মুখে’ রচনাংশের ধনাই ধনাই মধু কাটার মন্ত্র জানার কথা বলে । লোকে বিশ্বাস করে ধনাই গোঁয়াব , সে গোঁয়ার্তুমি করে মধু কাটে ।

9. “তাদের কথা বলার শক্তি নেই”। – ‘তারা’ কারা? তাদের কথা বলার শক্তি নেই কেন?

উত্তর: এখানে ‘তারা’ বলতে আর্জান ও কফিলের কথা বলা হয়েছে। সুন্দরবনে আর্জান, কফিল, ধনাই মধু আনতে গিয়েছিল। একা শিষের কাছে ধনাই, আর্জান ও কফিলের চেয়ে কিছুটা এগিয়ে যায়। সে সময় একটা বাঘ তাকে লক্ষ করে বিকট হুংকার দিয়ে ঝাঁপ দেয়। আর্জান ও কফিল তা দেখে হতভম্ব হয়ে গিয়েছিল। তাদের কথা বলার কোনো শক্তি ছিল না।

10. ধনাই কীভাবে শিষে পার হওয়ার চেষ্টা করেছিল? (হুগলি কলেজিয়েট স্কুল)

উত্তরঃ ধনাইয়ের হাতে একটা লম্বা লাঠি ছিল। সে সেই | লাঠিটিকে সাঁকোর মতো করে শিষের ওপর দিয়ে এপার ওপার করে দিল। তারপর তল্লা গাছ ধরে শিষে পার হওয়া শুরু করছিল।

3. Fill In The Blanks

 1. বনে যাওয়ার কথায়——————- এক পা।

উত্তর: বনে যাওয়ার কথায় আর্জান এক পা।

2. ————— জানে মন্ত্র।

উত্তর: ধনাই জানে মন্ত্র।

3. ——————–শেষে সুন্দরবনে নানা গাছে———————— ধরেছে।

উত্তর: শীতের শেষে সুন্দরবনে নানা গাছে ফুল ধরেছে।

4. ——————– সবার আগে।

উত্তর: ধনাই সবার আগে।

5. এই ধরনের——————- আকারের জমির মাথা——————– বলেই পরিচিত।

উত্তর: এই ধরনের ত্রিভুজ আকারের জমির মাথা ট্যাক্ বলেই পরিচিত।

6. ———————–আছে মধু চাক——————- দেখেই ওদের চিৎকার করে বলল। 

উত্তর: গরান আছে মধু চাক দেখেই ধনাই ওদের চিৎকার করে বলল।

7. ——————— গাছটা ধরে শিষে পার হবার জন্য তৈরি হয়েছে।

উত্তরঃ তবলা গাছটা ধরে শিষে পার হবার জন্য তৈরি হয়েছে।

8. আজান ও কফিল ঝোপের আড়ালে——————–।

উত্তর: আর্জান ও কফি, ঝোপের আড়ালে হতভম্ব

9. বাঘও পড়ল ———————— গর্তের ভিতর।

উত্তর: বাঘও পড়ল শিষের গর্তের ভিতর।

10. ————————- ভেঙে পড়ল তার মাথার উপর।

উত্তরঃ কলস ভেঙে পড়ল তার মাথার উপর।

✏️

এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?

ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।

Update This Post
Scroll to Top
🎓 My Class

My Subjects