WBBSE Class 6 Bangla Chapter 11 Solution | Sahityamela “সাহিত্যমেলা” Bengali Medium

Class 6 Chapter 11 Solution

ঘাটির ঘরে দেয়ালচিত্র

১.Very Short Question Answer

১. লেখক তপন করের লেখা একটি বই-এর নাম লেখো।

উত্তর: লেখক তপন করের লেখা একটি বইয়ের নাম হল ‘অসামান্য মানভূম’।

২.পাঠ্য রচনাংশটি কোন্ বিষয়ে লেখা?

উত্তর: পাঠ্য রচনাংশটি লোকসংস্কৃতির বিষয়ে লেখা।

৩. দেয়ালচিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের (পুরুষেরা/মেয়েরা/বালকেরা)।

উত্তর: দেয়ালচিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের মেয়েরা।

৪. মূলত (বৃত্তাকার/সরলরৈখিক/জ্যামিতিক) আকার- আশ্রিত বর্ণসমাবেশেই রচিত হয় সাঁওতালী দেয়ালচিত্রণ।

উত্তর: মূলত জ্যামিতিক আকার-আশ্রিত বর্ণসমাবেশেই রচিত হয় সাঁওতালী দেয়ালচিত্রণ।

৫. সাধারণত মাটি থেকে (ছ-ফুট/চারফুট/আটফুট) পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়।

উত্তর: সাধারণত মাটি থেকে ছ-ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়। চিত্রের প্রতীক বলা হয়।

৬. (শালুকটিকে/পদ্মটিকে/গোলাপটিকে) মানভূম দেয়াল-
উত্তর: পদ্মটিকে মানভূম দেয়ালচিত্রের প্রতীক বলা হয়।

৭. এই মাটির রং ঈষৎ হরিদ্রাভ। এই মাটির রং ঈষৎ সাদাটে।

উত্তর: এই মাটির রং ঈষৎ হরিদ্রাভ এবং সাদাটে।

৮. দূর থেকে দৃশ্য হিসেবে মানানসই হওয়া চাই। এইভাবেই দেয়ালগুলি নির্বাচন করা হয়।

উত্তর: যাতে দূর থেকে দৃশ্য হিসেবে মানানসই দেয়ালগুলিকে নির্বাচন করা হয়।

৯. ঘরের চতুষ্পার্শ্ব ঘিরে থাকে একটি বেদি। তার রং কালো।

উত্তর: ঘরের চতুষ্পার্শ্ব ঘিরে একটি কালো রঙের বেদি থাকে।

১০. বাংলার কৃষিজীবী সমাজের কিছু প্রাচীন উৎসব আছে।

উত্তর: এগুলি হল গো-বন্দনা, কাঁড়াখুঁটা, গোরুখুঁটা প্রভৃতি। গো-বন্দনা, কাঁড়াখুঁটা, গোরুখুঁটা প্রভৃতি হল বাংলার কৃষিজীবী সমাজের কিছু প্রাচীন উৎসব।

১১. তোমার জানা কোন্ অঞ্চলের লোকসমাজে দেয়ালে ছবি আঁকার চল আছে?

উত্তর: পুরুলিয়া জেলার বিস্তীর্ণ অঞ্চলের লোকসমাজে, বিশেষত পূর্বতন মানভূম জেলার সীমানাতে দেয়ালে ছবি আঁকার চল আছে।

১২. মানভূম জেলাসংলগ্ন আর কোন্ কোন্ জেলায় দেয়ালচিত্রণ হয়ে থাকে?

উত্তর:মানভূম জেলাসংলগ্ন মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান জেলার পশ্চিমাংশ এবং বীরভূম জেলাতে প্রচুর দেয়ালচিত্রণ হয়ে থাকে।

১৩. ভাত মানভূম জেলায় কোন্ কোন্ আদিবাসী গোষ্ঠীর বাস?

উত্তর: মানভূম জেলায় সাঁওতাল, হো, অসুর, ভূমিজ, মুন্ডা, ওরাওঁ, খেড়িয়া, শবর, কোল, বীরহড় প্রভৃতি আদিবাসী গোষ্ঠীর বাস আছে।

১৪. মাটির দেয়ালচিত্রগুলি সাধারণত কোন্ কোন্ উৎসবে আঁকা হয়?

উত্তর: মাটির দেয়ালচিত্রগুলি আঁকা হয় সাধারণত আশ্বিনের দুর্গাপুজো এবং কার্তিকের অমাবস্যা বা দীপাবলি উৎসবে।

১৫. দেয়ালচিত্র করার জন্য কী কী উপাদান ব্যবহৃত হয়? 
উত্তর: সাধারণভাবে গিরিফল চোবানো লালচে গিরিমাটি বা গৈরিকবর্ণের মৃত্তিকাই দেয়ালচিত্র আঁকার উপাদান হিসেবে ব্যবহৃত হয়।

১৬. মাটির দেয়ালচিত্র কারা এঁকে থাকেন?

উত্তর: সাধারণত গ্রামের মেয়েরাই মাটির দেয়ালচিত্র এঁকে থাকেন।

১৭. ‘পুরুল্যা’ শব্দটিকে সাধুভাষায় কী বলে?

উত্তর: ‘পুরুল্যা’ শব্দটিকে সাধুভাষায় পুরুলিয়া বলা হয়।

১৮. এত কাদের দেয়ালচিত্রণ যথেষ্ট উন্নত?

উত্তর: ভূমিজ ও খেড়িয়াদের দেয়ালচিত্রণ যথেষ্ট উন্নত।

১৯. মাটির ঘরের দেয়ালচিত্রণের অন্যতম বৈশিষ্ট্য কী?

উত্তর: মাটির ঘরের দেয়ালচিত্রণের অন্যতম বৈশিষ্ট্য হল- এগুলি সবই অস্থায়ী।

২০.মাটির ঘরের দেয়ালচিত্রগুলি কোন্ সময়ের জন্যে অঙ্কিত হয়?

উত্তর: মাটির ঘরের দেয়ালচিত্রগুলি আশ্বিনের দুর্গাপূজা ও কার্তিকের অমাবস্যা বা দীপাবলি এই দুই উৎসবের জন্যেই অঙ্কিত হয়।

২১. দেয়ালচিত্রণগুলি কতটা উচ্চতায় বিস্তৃত হয়?

উত্তর: দেওয়ালচিত্রণগুলি মাটি থেকে ছ-ফুট উচ্চতায় বিস্তৃত হয়।

২২. ‘মাটির ঘরে দেয়ালচিত্র’ রচনায় আলোচিত কয়েকটি আদিবাসী গোষ্ঠীর মানুষের নাম লেখো।

উত্তর: ‘মাটির ঘরে দেয়ালচিত্র’ রচনায় আলোচিত কয়েকটি আদিবাসী গোষ্ঠীর মানুষের নাম হল- সাঁওতাল, হো, অসুর, ভূমিজ, মুন্ডা, ওরাওঁ, খেড়িয়া, শবর প্রভৃতি।

২৩.’দেয়ালচিত্র’ বলতে কী বোঝো?

উত্তর: ‘দেয়ালচিত্র’ বলতে বোঝায়, দেয়ালে আঁকা নানা-রকমের ছবি।

২৪. ‘মাটির ঘরে দেয়ালচিত্র’ রচনায় বর্ণিত দেয়াল-চিত্রের কোন উপাদানটি পশ্চিমবঙ্গে সর্বত্র সুলভ?

উত্তর: আলোচ্য রচনায় বর্ণিত দেয়ালচিত্রের অন্যতম উপাদান হল মাটি, যা পশ্চিমবঙ্গের সর্বত্র সুলভ।

২৫. মাটির ঘরের দেয়াল চিত্রিত করার অন্যতম উদ্দেশ্য কী?

উত্তর: মাটির ঘরের দেয়াল চিত্রিত করার অন্যতম উদ্দেশ্য হল গৃহের সৌন্দর্যসাধন বা ঘরদোরকে সুন্দর করে তোলা।

২৬. কার্তিকের অমাবস্যায় রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসবগুলি কী?

উত্তর: কার্তিকের অমাবস্যায় রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজের না প্রাচীন উৎসবগুলি হল- গো-বন্দনা, অলক্ষ্মী বিদায়, কাঁড়াখুঁটা, গোরুখুঁটা প্রভৃতি।

২৭. কার্তিকের অমাবস্যায় প্রাচীন উৎসব পালনের সময় কোথায় কোথায় আলপনা দেওয়া হয়?

উত্তর: কার্তিকের অমাবস্যায় প্রাচীন উৎসব পালনের সময় * গৃহাঙ্গনের প্রবেশদ্বার থেকে শুরু করে উঠোন, গোয়াল, ধানের মরাই, মূল বাসগৃহ সর্বত্রই আলপনা দেওয়া হয়।

২৮. সাঁওতালি দেয়ালচিত্রের বর্ণ সমাবেশ কেমন?

উত্তর: সাঁওতালি দেয়ালচিত্রের বর্ণসমাবেশ মূলত জ্যামিতিক আকার আশ্রিত।

২৯. মাটির ঘরের দেয়ালচিত্র রচনায় কোন্ মাটির প্রলেপে কেমন ছবি আঁকার কথা বলা হয়েছে?
উত্তর: ‘মাটির ঘরে দেয়ালচিত্র’ রচনায় বেলেমাটি (দুধেমাটি)-র ভিজে প্রলেপের ওপর হাতের আঙুলের ডগা দিয়ে দাগ টেনে ছবি আঁকার কথা বলা হয়েছে।

৩০. কোন্ কোন্ জাতির দেয়াল চিত্রের সাধারণ লক্ষণ পদ্ম? 

উত্তর: সাঁওতাল ছাড়াও ভূমিজ, কুর্মি ও অন্যান্য জাতির দেয়ালচিত্রের সাধারণ লক্ষণ হল পদ্ম।

৩১. দুধেমাটির ওপর কীভাবে চিত্রণ করা হয়?

উত্তর: দুধেমাটির প্রলেপটি ভিজে থাকতে থাকতেই এর ওপর হাতের আঙুলের ডগা দিয়ে দাগ টেনে চিত্রণ করা হয়।

৩২. মোরগঝুঁটির চালচিত্রে আর কী কী নকশা থাকে?
উত্তর: মুরগা ঝাড়, উদীয়মান সূর্যের নকশা, আধফোটা পদ্ম, ইস্কাবন, হরতনের চিহ্ন ও সাধারণ লতাপাতা, পাখি, ময়ূর ইত্যাদির নকশা মোরগঝুঁটির চালচিত্রে থাকে। এ ছাড়াও থাকে কদম ঝাড় এবং শালুক লতার নকশা।

২. Short Question Answer

১.কোন্ তিথিতে কৃষিজীবীরা কীভাবে তাদের গৃহসজ্জা করে তা লেখো।
উত্তর: সাঁওতাল, ভূমিজ, মাহাত বা কুর্মি, বাউরি, শবর ইত্যাদি গোষ্ঠীর মানুষজন কালীপূজা অর্থাৎ, কার্তিকের অমাবস্যাকেই গৃহ-মার্জনা ও অলংকরণের জন্যে নির্দিষ্ট করেছেন। সমগ্র ঘরবাড়ি। মেরামতি, লেপা-মোছা করার পর গৃহাঙ্গনের প্রবেশদ্বার থেকে উঠোন, গোয়াল, ধানের গোলা বা মরাই এবং মূল বাসগৃহ সর্বত্রই ( আলপনা দিয়ে সাজানো হয়।

✏️

এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?

ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।

Update This Post
Scroll to Top