WBBSE Class 7 Sahityamela Chapter 19 Solution | Bengali Medium

Class 7 Chapter 19 Solution

আছেন কোথায় স্বর্গপুরে

Very Short Question Answer

১. পৃথিবীর আকার কেমন?

উত্তর: পৃথিবীর আকার গোলাকার।

২. পৃথিবীর একদিকে নিশি হলে অন্যদিকে কী হয়?

উত্তর: পৃথিবীর একদিকে নিশি হলে অন্যদিকে দিন হয়।

৩. কেউ খোদার কথা জিজ্ঞাসা করলে কী দেখানো হয়?

উত্তর: কেউ খোদার কথা জিজ্ঞাসা করলে আকাশের দিকে দেখিয়ে তাঁর অবস্থান নির্দেশ করা হয়।

৪. কীভাবে দিন রাত হয়?

উত্তর: গোলাকার পৃথিবী নিজের অক্ষের উপর ঘোরে বলেই দিন রাত হয়।

৫. “কেউ তার ভেদ জানে না।”-কার ভেদ কেউ জানে না?

উত্তর: খোদা বা ঈশ্বরের ভেদ কেউ জানে না।

৬. “আকাশ তো দেখে সকলে।”-এর পরের বক্তব্য কী?

উত্তর: এর পরের বক্তব্য হল- “খোদা দেখে কয়জনে।” অর্থাৎ আকাশের দিকে তাকালেই খোদা বা ইশ্বরকে দেখা যায় না।

৭. “জ্ঞানীগুণী তাই মানে”-জ্ঞানীগুণীরা কী মানেন বুঝিয়ে বলো।

উত্তর: পৃথিবী অবিরাম ভাবে ঘুরে চলেছে। তার ফলেই দিন ও রাত হয়। একথা জ্ঞানীগুণীরাই মানে।

✏️

এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?

ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।

Update This Post
Scroll to Top