West Bengal Class 11 H.S 2nd Semester Geography Chapter 14 Answer | পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণী (H.S.) দ্বিতীয় সেমিস্টার ভূগোল ১৪ অধ্যায়ের উত্তর | WBCHSE Class 11 H.S 2nd Semester Geography Chapter 14 Answer | WBCHSE Class H.S 2nd Semester Geography Chapter 14 মানচিত্র অভিক্ষেপ Question Answer |

 Chapter 14

মানচিত্র অভিক্ষেপ

অতি সংক্ষিপ্ত ও মৌখিক প্রশ্নাবলি

1. মানচিত্র কাকে বলে?

উত্তরঃ  নির্দিষ্ট স্কেলে ও নির্দিষ্ট অভিক্ষেপে পৃথিবীপৃষ্ঠের ভৌগোলিক উপাদানের উপস্থাপনাকে মানচিত্র বলে।

2. অভিক্ষেপ বলতে কী বোঝায়?

উত্তরঃ একটি নির্দিষ্ট বিন্দু থেকে আলোর সাহায্যে বস্তুর অবয়বকে পর্দায় দ্বিমাত্রিক তলের ওপর সঠিকভাবে নিক্ষেপ করাকে অভিক্ষেপ বলে।

যেমন— প্রেক্ষাগৃহের (Cinema Hall) সামনের পর্দায় যে ছবি ফুটে ওঠে তা-ই হল অভিক্ষেপ।

3. মানচিত্র অভিক্ষেপ কাকে বলে?

উত্তরঃ ভূগোলকের সমাক্ষরেখা ও দ্রাঘিমারেখার জালিকাকে কোনো নির্দিষ্ট তলে (কাগজ) যথাযথ ও শ্রেণিবদ্ধভাবে স্থানান্তর করাকে মানচিত্র অভিক্ষেপ বলে।

4. আলোর উৎস বিন্দু কাকে বলে?

উত্তরঃ সৃজনী ভূগোলকে যে বিন্দু থেকে আলোকরশ্মি বিচ্ছুরিত হয়, তাকে আলোর উৎস বিন্দু বা অবলোকন বিন্দু (View Point) বলে।

5. অভিক্ষেপ তল (Plane of Projection) কাকে বলে?

উত্তরঃ যে পৃষ্ঠের ওপর একটি আলোর উৎস বিন্দু থেকে অক্ষরেখা ও দ্রাঘিমারেখাসমূহ অভিক্ষিপ্ত হয় এবং পরস্পরের সামঞ্জস্যপূর্ণ ছেদকগুলির (গ্র্যাটিকিউলের) মাধ্যমে যে তল তৈরি হয়, তাকে অভিক্ষেপ তল বলে।

6. সৃজনী ভূগোলক (Generating Globe) কাকে বলে?

উত্তরঃ সুনির্দিষ্ট স্কেলে অঙ্কিত যে ভূগোলকের গ্র্যাটিকিউলগুলি (সমাক্ষরেখা ও দ্রাঘিমারেখার জালিকা) একটি বিকাশযোগ্য তলে স্থানান্তরিত হয়, তাকে সৃজনী ভূগোলক বলে।

7. সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটি কী?

উত্তরঃ সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ = পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ × RF

(মেট্রিক স্কেলে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ হল 640,000,000 সেমি।)

৪. বিকাশযোগ্য তল বা পৃষ্ঠ (Developable Surface) কাকে বলে?

উত্তরঃ সৃজনী ভূগোলককে মোটামুটি মুড়ে রাখা যায় এমন সব পৃষ্ঠকে কেটে উন্মুক্ত করলে একটি সমতল পৃষ্ঠের সৃষ্টি হয় এবং যখন ওই সমতল পৃষ্ঠের ওপর অক্ষরেখা ও দ্রাঘিমারেখার জাল সঠিকভাবে স্থানান্তরিত হয় অথবা বিকশিত হয়, তখন তাকে বিকাশযোগ্য তল বা পৃষ্ঠ বলে। মানচিত্র অভিক্ষেপে একটি বেলন কিংবা একটি শঙ্কু হল বিকাশযোগ্য পৃষ্ঠ।

✏️

এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?

ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।

Update This Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top