West Bengal Class 12 3rd Semester History Chapter 5 Solution | ঔপনিবেশিক নিয়ন্ত্রণের শাসনযন্ত্র | পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার ইতিহাস চ্যাপ্টার ৫ অধ্যায়ের সমাধান |

 ঔপনিবেশিক নিয়ন্ত্রণের শাসনযন্ত্র

MCQ

General Type Questions

1. বাংলায় প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?

(a) মুর্শিদকুলি খান (b) আলিবর্দি খান

(c) সুজাউদ্দিন (d) সিরাজ-উদ্‌-দৌলা

উত্তর: (a) মুর্শিদকুলি খান

2. ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

(a) গভর্নর-জেনারেল ওয়ারেন হেস্টিংস

(b) উইলিয়াম পিট

(c) গর্ভনর-জেনারেল উইলিয়াম বেন্টিঙ্ক

(d) গর্ভনর-জেনারেল রিচার্ড ওয়েলেসলি

উত্তর: (d) গর্ভনর-জেনারেল রিচার্ড ওয়েলেসলি

3. ইউরোপীয়দের গড়ে তোলা কোন্ আন্দোলনকে ‘White Mutiny’ বা ‘শ্বেতকায়দের বিদ্রোহ’ বলা হয়?

(a) বিধবাবিবাহ আন্দোলনকে

(b) সতীদাহপ্রথা বিরোধী আন্দোলনকে

(c) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে

(d) ইলবার্ট বিল বিরোধী শ্বেতাঙ্গদের আন্দোলনকে

উত্তর: (d) ইলবার্ট বিল বিরোধী শ্বেতাঙ্গদের আন্দোলনকে

4. ১৭২৪ খ্রিস্টাব্দে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন-

(a) নিজাম-উল-মূল্ক আসাফজাহ (চিন কিলিচ খান)

(b) আলিবর্দি খান

(c) মুর্শিদকুলি খান

(d) রায়দুর্লভ জগৎ শেঠ

উত্তর: (a) নিজাম-উল-মূল্ক আসাফজাহ (চিন কিলিচ খান)

5. মারাঠাদের শেষ পেশোয়া ছিলেন-

(a) প্রথম বাজিরাও (b) দ্বিতীয় বাজিরাও

(c) নানা ফড়নবিশ (d) বালাজি বিশ্বনাথ 

উত্তর: (b) দ্বিতীয় বাজিরাও

6. ভারতে প্রথম কয়লাখনি আবিষ্কৃত হয়েছিল-

(a) দুর্গাপুরে (b) ঝরিয়ায়

(c) আসানসোলে (d) রানিগঞ্জে

উত্তর: (d) রানিগঞ্জে

7. ভারতের কোন্ রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে?

(a) বোম্বাই (b) মাদ্রাজ

(c) গুজরাট (d) বাংলা

উত্তর: (d) বাংলা

8. কলকাতায় সুপ্রিমকোর্ট স্থাপিত হয়-

(a) ১৭৭৩ খ্রি. (b) ১৭৭৪ খ্রি.

(c) ১৭৭৫ খ্রি. (d) ১৭৭৬ খ্রি.

উত্তর: (b) ১৭৭৪ খ্রি.

9. বিদারার যুদ্ধে ইংরেজদের হাতে পরাজিত হয়-

(a) ফরাসিরা (b) পোর্তুগিজরা

(c) দিনেমাররা (d) ওলন্দাজরা

উত্তর: (d) ওলন্দাজরা

10. ‘শ্রীরামপুর ত্রয়ী’ নামে কারা পরিচিত?

(a) কেরি-হিকি-ওয়ার্ড (b) ডাফ-কেরি-মার্শম্যান

(c) হেয়ার-ডাফ-কেরি (d) কেরি-মার্শম্যান-ওয়ার্ড

উত্তর: (d) কেরি-মার্শম্যান-ওয়ার্ড

11. ১৮৫৫ খ্রিস্টাব্দে ভারতে প্রথম চটকলটি গড়ে ওঠে বাংলার———- অঞ্চলে, যা প্রতিষ্ঠা করেন——— নামে একজন ইংরেজ ব্যবসায়ী। 

(a) শ্রীরামপুর, বেঞ্জামিন (b) রিষড়া, জর্জ অকল্যান্ড

(c) চন্দননগর, থমাস ডাফ (d) উলুবেড়িয়া, ফ্রাঙ্কলিন

উত্তর: (b) রিষড়া, জর্জ অকল্যান্ড

12.

স্তম্ভ-।স্তন্ত-॥
[i] নওঅল কিশোর(a) ১৮১৮ খ্রিস্টাব্দ
[ii] বাউরিয়া কটন মিল(b) লখনউ আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি
[iii] মার্টিন অ্যান্ড কোম্পানি(c) বাঙালি বৈজ্ঞানিক
[iv] তারকনাথ পালিত(d) ১৮৯২ খ্রিস্টাব্দ

বিকল্পসমূহ:

(a) [i]-(a), [ii]-(c), (iii)-(d), [iv]-(b) (b) [i]-(b), [ii]-(a), [iii]-(d), [iv]-(c)

(c) [i]-(c), [ii]-(d), [iii]-(b), [iv]-(a) (d) [i]-(d), [ii]-(a), [iii]-(b), [iv]-(c)


উত্তর: (b) [i]-(b), [ii]-(a), [iii]-(d), [iv]-(c)

13. বিবৃতি (A): ব্রিটিশ প্রধানমন্ত্রী নর্থ-এর আমলে ব্রিটিশ পার্লামেন্টে পিটের ভারত শাসন আইন পাস করানো হয়। উদ্দেশ্য ছিল, ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজকর্মকে নিয়ন্ত্রণ করা।

ব্যাখ্যা (R): ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিটের উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টে ১৭৮৪ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট পাস করানো হয়, যা পিটের ভারত শাসন আইন নামে পরিচিত।

সঠিক উত্তরটি বেছে নাও:

(a) A এবং R উভয়ই সত্য এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।

(b) এবং R উভয়ই সত্য কিন্তু R. A-এর সঠিক ব্যাখ্যা নয়।

(c) A ঠিক এবং R ভুল।

(d) A ভুল এবং R ঠিক।

উত্তর: (d) A ভুল এবং R ঠিক।

14. বিবৃতি (A): বড়োলাট ওয়ারেন হেস্টিংস-এর আমলে ১৭৮১ খ্রিস্টাব্দে ফৌজদারের পদ তুলে দেওয়া হয়।

বিবৃতি (B): ১৮০২ খ্রিস্টাব্দে কলকাতা প্রেসিডেন্সিতে দারোগা ব্যবস্থা চালু করা হয়।

বিবৃতি A এবং B-এর মধ্যে সঠিক সম্পর্ক দেখায় এমন বিকল্পটি নির্বাচন করো-

(a) B ও A পরস্পরবিরোধী (b) Bহল A-এর ব্যাখ্যা

(c) A সত্য কিন্তু B মিথ্যা (d) A ও B একে অপরের থেকে স্বাধীন

উত্তর: (c) A সত্য কিন্তু B মিথ্যা

15. (i) এলিজা ইম্পে ভারতে সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি হন।

(ii) উইলিয়াম বেন্টিঙ্ক ভারতের প্রথম গভর্নর জেনারেল হন।

(iii) গভর্নর জেনারেল ডালহৌসি ভারতে প্রথম রেলপথ চালু করেন।

(iv) ওয়ারেন হেস্টিংস বাংলা এবং ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের প্রথম গর্ভনর জেনারেল হন।

(v) সতেন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় আই সি এস হন।

(vi) ক্যানিং ভারতে ব্রিটিশ শাসনের প্রথম ভাইসরয় হন।

(a) (iv)–(i)–(ii)–(iii)–(v)–(vi) (b) (iii)–(i)–(ii)–(iv)–(v)–(vi)

(c) (iv)–iii)–(v)–(i)–(ii)–(vi) (d) (iv)–(i)–(ii)–(vi)–(iii)–(v)

উত্তর: (d) (iv)–(i)–(ii)–(vi)–(iii)–(v)

16 বিবৃতি (A): ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌ-কর্মচারী জর্জ অকল্যান্ড হুগলি জেলার রিষড়াতে প্রথম অস্ত্রচালিত চটকল গড়ে তোলেন।

বিবৃতি (B): হুগলি নদীর দুই তীরে ইঞ্জিনিয়ারিং শিল্পের প্রধান কেন্দ্র হয়ে ওঠে।

বিবৃতি (C): হুগলি জেলায় ইংরেজদের উদ্যোগে ভারতের প্রথম বস্ত্রশিল্প কেন্দ্র হিসেবে ১৮২৮ খ্রিস্টাব্দে বাউরিয়া কটন মিলস প্রতিষ্ঠিত হয়।

বিবৃতি (D): বোর্নিও কোম্পানি কলকাতায় বরানগরে ১৮৫৯ খ্রিস্টাব্দে প্রথম বাষ্পচালিত পাঠকল গড়ে তোলেন।

(a) A-(T), B-(T), C-(T), D-(T) (b) A-(F), B-(F), C-(T), D-(F)

(c) A-(T), B-(F), C-(F), D-(T) (d) A-(T), B-(T), C-(F), D-(T)

উত্তর: (c) A-(T), B-(F), C-(F), D-(T)

17. নীচের কোন্ ঘটনার সময়কাল সঠিক?

বিবৃতি (A): ১৭৬৪ খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল

বিবৃতি (B): ১৭৬৩ খ্রিস্টাব্দে ঘটেছিল অন্ধকূপ হত্যাকাণ্ড

বিবৃতি (C): ১৭৬৫ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে।

বিবৃতি (D): ১৭৬৬ খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি হয়

(a) A-(F), B-(F), C-(T), D-(T) (b) A-(T), B-(T), C-(T), D-(T)

(c) A-(T), B-(F), C-(T), D-(F) (d) A-(F), B-(F), C-(F), D-(F)


উত্তর: (c) A-(T), B-(F), C-(T), D-(F)

18. (i) বোর্ড অফ ট্রেড উৎপাদকের থেকে কোম্পানির হয়ে নির্দিষ্ট দামে ও নির্দিষ্ট পরিমাণে পণ্য কেনার জন্য চুক্তি প্রথা চালু করে।

(ii) উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে মহলওয়ারি প্রথা মৌজাওয়ারি বা মালগুজারি নামে প্রচলিত হয়। (iii

(iii) কোম্পানির আমদানি-রপ্তানিসহ বাণিজ্য নীতি পরিচালনার জন্য কোম্পানির কর্তৃপক্ষ বোর্ড অফ ট্রেড গঠন করে।

(iv) বাংলার কয়লাখনিগুলি মিলিত হয়ে বেঙ্গল কোল কোম্পনি গড়ে তোলে।

(v) লোহার তৈরি জিনিসপত্রের চাহিদা মেটানোর লক্ষ্যে কোম্পানির উদ্যোগে বেঙ্গল আয়রন ওয়ার্কস গড়ে ওঠে।

(vi) লৌহ ও ইস্পাতকে বিভিন্ন যন্ত্রের রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে কলকাতায় তৈরি হয় জেসপ অ্যান্ড কোম্পনি ও বার্ন কোম্পানি।

(a) (iv)–(i)–(ii)–(iii)–(v)–(vi) (b) (iii)–(i)–(ii)–(iv)–(v)–(vi)

(c) (iv)–iii)–(v)–(i)–(ii)–(vi) (d) (iv)–(i)–(ii)–(vi)–(iii)–(v)

উত্তর: (b) (iii)–(i)–(ii)–(iv)–(v)–(vi)

19. বিবৃতি (A): গভর্নর কার্টিয়ার আমিলদারি প্রথা বাতিল করে সুপারভাইজারের সংখ্যা বাড়িয়ে দেন।

বিবৃতি (B): গভর্নর ওয়ারেন হেস্টিংস ১৭৭২ খ্রিস্টাব্দে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান।

বিবৃতি A এবং B-এর মধ্যে সঠিক সম্পর্ক দেখায় এমন বিকল্পটি নির্বাচন করো-

(a) B ও A পরস্পরবিরোধী (b) Bহল A-এর ব্যাখ্যা

(c) A সত্য কিন্তু B মিথ্যা (d) A ও B একে অপরের থেকে স্বাধীন

উত্তর: (d) A ও B একে অপরের থেকে স্বাধীন

20. বিবৃতি (A): ১৮৫৩ থেকে ১৯৪৭ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ব্রিটিশ শাসনাধীন ভারতে রেলপথ সম্প্রসারণের ক্ষেত্রে চারটি পর্যায় ছিল। এগুলি হল গ্যারান্টি ব্যবস্থা, সরকারি উদ্যোগ, গ্যারান্টি ব্যবস্থার পুনঃপ্রবর্তন, সরকারি পুনঃউদ্যোগ।

ব্যাখ্যা (R): ভারতীয় রেল ব্যবস্থাকে ঠিকমতো পরিচালনার জন্য ১৯১৫ খ্রিস্টাব্দে বেসরকারি উদ্যোগে রেলবোর্ড গঠন করা হয়। পাশাপাশি রেলপথের সম্প্রসারণ ও রেলপ্রশাসনিক ব্যবস্থাকে সংস্কার করার, লক্ষ্যে ১৯১৯ খ্রিস্টাব্দে ডালহৌসির সভাপতিত্বে অ্যাকওয়ার্থ কমিটি গঠন করা হয়।

সঠিক উত্তরটি বেছে নাও:

(a) A এবং R উভয়ই সত্য এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।

(b) এবং R উভয়ই সত্য কিন্তু R. A-এর সঠিক ব্যাখ্যা নয়।

(c) A ঠিক এবং R ভুল।

(d) A ভুল এবং R ঠিক।

উত্তর: (c) A ঠিক এবং R ভুল।

✏️

এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?

ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।

Update This Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top