West Bengal Class 12 4th Semester Political Science unit 5 Solution | ভারতে সমকালীন নাগরিক সমাজের আন্দোলন | পশ্চিমঙ্গ দ্বাদশ শ্রেণী চতুৰ্থ সেমিস্টার রাষ্ট্ৰবিজ্ঞান চ্যাপ্টার ৫ অধ্যায়ের সমাধান |

 1. নাগরিক সমাজ কাকে বলে? নাগরিক সমাজের কাজ কী?

উত্তরঃ a) নাগরিক সমাজ হল সমাজের কিছু সংখ্যক মানুষের এমন এক সংগঠন যা সরকার, বাণিজ্যিক সংস্থা ও রাজনৈতিক দলের বাইরে থেকে নাগরিকদের দাবিদাওয়া আদায়ে স্বাধীনভাবে কাজ করে। নাগরিক সমাজ জনগণের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতাকে সুনিশ্চিত করতে সাহায্য করে।

b) নাগরিক সমাজের প্রধান কাজ হল-জনগণের অধিকার ও স্বার্থ রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ইত্যাদি।

2. নাগরিক সমাজ আন্দোলন বলতে কী বোঝায়? নাগরিক সমাজের আন্দোলনের প্রধান লক্ষ্য কী?

উত্তরঃ a) নাগরিক সমাজ আন্দোলন বলতে এমন এক সামাজিক ও রাজনৈতিক আন্দোলনকে বোঝায় যেখানে নাগরিকরা স্বেচ্ছায় সংগঠিত হয়ে সমাজের বৃহত্তর স্বার্থের জন্য কাজ করে।

b) নাগরিক সমাজের আন্দোলনের প্রধান লক্ষ্য হল সরকারের ওপরে চাপ সৃষ্টি করে নাগরিকদের দাবিদাওয়া আদায় করা নাগরিকদের নানাবিধ সমস্যার সমাধানে সচেষ্ট হওয়া এবং অন্য যে-কোনো সামাজিক সংকট ন্যায়প্রতিষ্ঠা করে গণতন্ত্রের ভিত্তি মজবুত করা।

3. পরিবেশ রক্ষায় চিপকো আন্দোলনের তাৎপর্যের দুটি দিক বর্ণনা করো।

উত্তরঃ  পরিবেশ রক্ষায় চিপকো আন্দোলনের তাৎপর্যের দুটি দিক হল-

1) চিপকো আন্দোলন নির্বিচারে গাছ কাটা ও বনভূমি ধ্বংস করাকে রুখে দিয়ে বন সংরক্ষণের গুরুত্বকে তুলে দিতে পেরেছিল।

2) বনসম্পদের ব্যবহার ও রক্ষণাবেক্ষণে স্থানীয় অধিবাসীদের ভূমিকাকে প্রতিষ্ঠিত করেছিল চিপকো আন্দোলন।

4. নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্বে কারা ছিলেন?

উত্তরঃ  নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্বে ছিলেন মেধা পাটেকর ও তাঁর সহকর্মীরা। পরে বাবা আমতে তাঁর সঙ্গে যোগ দেন। ১৯৯১ সালে বাবা আমতে এই প্রকল্প রূপায়ণের প্রতিবাদে ২২ দিনের অনশন করেন। এ ছাড়া এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন লালবিহারী মুকাতি, মোহন ভাই, যোগিনী বাই, উর্মিলা দেবী, কমলা দেবী প্রমুখ।

5. নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন এবং কেন?

উত্তরঃ 1) নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দেন মেধা পাটেকর।

2) নর্মদা নদীর উপরে বহু উদ্দেশ্যমুখী বাঁধ নির্মাণের কর্মসূচি গৃহীত হলে তার ফলস্বরূপ ব্যাপক পরিবেশগত ক্ষতি এবং নদী অববাহিকায় বসবাসকারী প্রায় ২ লক্ষেরও বেশি মানুষের বাস্তুচ্যুত হওয়ার ও জীবন-জীবিকা থেকে উৎখাত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই পরিস্থিতিতে মেধা পাটেকর ও তাঁর সহকর্মীরা এই প্রকল্পের বাস্তবায়নের বিরোধীতা করে নর্মদা বাঁচাও আন্দোলন গড়ে তোলে।

6. নাগরিক সমাজের আন্দোলনের ধারণা যেসব উপাদানের ওপরে ভিত্তি করে গড়ে ওঠে তার মধ্যে দুটি উপাদান উল্লেখ করো।

উত্তরঃ  নাগরিক সমাজের আন্দোলনের ধারণা যেসব উপাদানের ওপরে ভিত্তি করে গড়ে ওঠে তার মধ্যে দুটি উপাদান হল-1) নাগরিক সমাজের আন্দোলনে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ এবং 2) যে সমস্যা বা ইশ্য নিয়ে নাগরিক সমাজের আন্দোলন গড়ে ওঠে সে সম্পর্কে সার্বিক সচেতনতা।

7. চিপকো আন্দোলনে ‘চিপকো’ শব্দের অর্থ কী? গ্রামীণ মহিলারা কীভাবে এই অভিনব আন্দোলনে শামিল হন? 

উত্তরঃ1)  হিন্দি শব্দ ‘চিপকো’র অর্থ হল জড়িয়ে ধরা বা আঁকড়ে থাকা। 

 2) সরকারি পারমিট নিয়ে ঠিকাদারের লোকজনেরা গাছ কাটতে এলে গ্রামের মহিলারা গাছ কাটা রুখতে দল বেঁধে তাঁরা গাছকে জড়িয়ে ধরে দিনরাত দাঁড়িয়ে থাকেন। তারা এইরূপ অভিনব পদ্ধতিতে এই আন্দোলনে শামিল হন।

8. চিপকো আন্দোলনের ফলাফলের দুটি দিক উল্লেখ করো।

উত্তরঃ  চিপকো আন্দোলনের ফলাফলের দুটি দিক হল-

1) গাছকাটার উপরে নিষেধাজ্ঞা: চিপকো আন্দোলনের ফলে ১৯৮০ সালে উত্তরাখণ্ডের হিমালয়ের বনাঞ্চলে গাছকাটার উপরে সরকারি নিষেধাজ্ঞা জারি হয়।

2) সরকারি পরিবেশ নীতির উপরে প্রভাব: চিপকো আন্দোলনের ফলে সরকারের পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত নীতির পরিবর্তন ঘটানো হয়। হিমালয়ের বনাঞ্চল সংরক্ষণে সরকার নতুন নীতি ঘোষণা করে, যেখানে বনাঞ্চল সংরক্ষণে স্থানীয় অধিবাসীদের ভূমিকাকে মান্যতা দেওয়া হয়।

9. নর্মদা বাঁচাও আন্দোলন গড়ে ওঠার দুটি কারণ উল্লেখ করো।

উত্তরঃ  নর্মদা বাঁচাও আন্দোলন গড়ে ওঠার দুটি কারণ হল-

1) নর্মদা নদীর উপর বৃহৎ বাঁধ প্রকল্পের ধ্বংসাত্মক প্রভাব।

2) নর্মদা অববাহিকায় বসবাসকারী মানুষদের জীবন-জীবিকা থেকে উৎখাত হয়ে যাওয়ার সম্ভাবনা।

10. নর্মদা বাঁচাও আন্দোলনের সময়কাল কতদিন ছিল?

উত্তরঃ  নর্মদা বাঁচাও আন্দোলন সবচেয়ে দীর্ঘ সময়ের নাগরিক আন্দোলন।এই আন্দোলন ১৯৮৫ সালে শুরু হওয়ার পরে প্রায় ৪০ বছর ধরে চলেছিল।

✏️

এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?

ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।

Update This Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top