West Bengal Class 6 Geography Chapter 4 Solution 2026 | পশ্চিমবঙ্গ ষষ্ঠ শ্ৰেণির ভূগোল চ্যাপ্টার ৪ সমাধান | WBBSE Class 6 Geography Chapter 4 Solution | পৃথিবীর আবর্তন

 অধ্যায় ৪

পৃথিবীর আবর্তন

————————————

শুদ্ধ অথবা অশুদ্ধ লেখো 

1. পৃথিবী পশ্চিম থেকে পূর্বদিকে ঘুরছে।

 উত্তর: শুদ্ধ

2. দুপুর 12টায় ছায়ার দৈর্ঘ্য সব থেকে ছোটো হয়।

 উত্তর: শুদ্ধ

 3. নিরক্ষরেখার কাছে পৃথিবীর আবর্তনবেগ সবচেয়ে কম হয়।

 উত্তর: অশুদ্ধ

4. গোলাকার পৃথিবীর যেদিকটা সূর্যের দিকে থাকে, সেদিকে দিন হয়।

 উত্তর: শুদ্ধ 

5. নিকোলাস কোপারনিকাস ইংল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী।

উত্তর: অশুদ্ধ

6. সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত।

 উত্তর: শুদ্ধ

7. সূর্যের উলটো দিকে সরে যাওয়ার দেখাকে সূর্যের বার্ষিক আপাতগতি বলে।

 উত্তর: অশুদ্ধ

 8. পৃথিবী কক্ষতলের সঙ্গে 37½° কোণে হেলে থাকে।

 উত্তর: অশুদ্ধ

 9. পৃথিবী স্থির, সূর্য পূর্ব থেকে পশ্চিমে ঘুরছে।

 উত্তর: অশুদ্ধ

 10. পৃথিবী নিজ অক্ষের চারিদিকে ঘুরছে।

 উত্তর: শুদ্ধ

 11. পৃথিবীর নিজ অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্বদিকে পাক খাওয়াকে পরিক্রমণ গতি বলে।

 উত্তর: অশুদ্ধ

 12. পৃথিবীর একবার নিজের অক্ষে ঘুরতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড।

 উত্তর: শুদ্ধ

13. পৃথিবীর অক্ষরেখাগুলির দৈর্ঘ্য নিরক্ষরেখা থেকে ক্রমশ মেরুর দিক ছোটো হতে থাকে।

 উত্তর: শুদ্ধ

14. পৃথিবীর আলো ও অন্ধকারের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে।

 উত্তর: শুদ্ধ

15. সূর্যোদয়ের আগের সময়কে মধ্যাহ্ন বলা হয়।

 উত্তর: অশুদ্ধ

 অতিরিক্ত প্রশ্নোত্তর

A. সঠিক  উত্তর:টি বেছে নিয়ে লেখো:

1. “পৃথিবী নয়, সূর্যই সৌরজগতের কেন্দ্রে আছে”-এই সত্যটি প্রমাণ করেন-

a) কোপারনিকাস✓

b) গ্যালিলিয়ো

c) নিউটন

2. পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে যে নির্দিষ্ট কোণে হেলে থাকে, সেটি হল-

a) 90° কোণে

b) 66½° কোণে✓

c) 23° কোণে

3. পৃথিবীর মাধ্যাকর্ষণ টানের কথা প্রথম বলেন-

a) টলেমি

b) নিউটন✓

c) কোপারনিকাস

4. পৃথিবী আবর্তন করছে-

a) পশ্চিম থেকে পূর্ব✓

b) পূর্ব থেকে পশ্চিমে

c)  উত্তর: থেকে দক্ষিণে

5. পৃথিবীর পশ্চিম থেকে পূর্বদিকে নিজের চারিদিকে ঘোরাকে বলে-

a) পরিক্রমণ গতি

b) আপাত গতি

c) আবর্তন গতি✓

6. পৃথিবীর সম্পূর্ণ একবার আবর্তন করতে সময় লাগে-

a) প্রায় 26 ঘণ্টা

b) প্রায় 24 ঘণ্টা✓

c) প্রায় 22 ঘণ্টা

7. পৃথিবীর কক্ষপথ সম্পর্কে যেটি ঠিক নয়, সেটি হল-

a) পৃথিবীর কক্ষপথটি উপবৃত্তাকার✓

b) কক্ষপথটির মোট দৈর্ঘ্য 96 কোটি কিমি

c) কক্ষতলটি নিরক্ষীয় তলের সঙ্গে উল্লম্বভাবে অবস্থিত

8. আন্তর্জাতিক তারিখরেখা অনুসরণ করে-

a) 170° দ্রাঘিমারেখাকে

b) 180° দ্রাঘিমারেখাকে✓

c) 90° দ্রাঘিমারেখাকে

9. প্রথম পৃথিবী প্রদক্ষিণের অভিযান শুরু করেন-

a) ফার্দিনান্দ ম্যাগেলান✓

b) কোপারনিকাস

c) গ্যালিলিয়ো

10. সূর্যোদয়ের আগের সময়কে বলা হয়-

a) মধ্যাহ্ন

b) গোধূলি

c) উষা✓

11. নিকোলাস কোপারনিকাস জ্যোতির্বিজ্ঞানী হলেন-

a) পোল্যান্ডের✓

b) হল্যান্ডের

c) গ্রিসের

12. পৃথিবীর আবর্তন বেগ বেশি হয়-

a) সুমেরু বৃত্তে

b) সুমেরু বিন্দুতে

c) নিরক্ষরেখায়✓

13. আলো আর অন্ধকার সীমানা বরাবর বৃত্তরেখাকে বলে- 

a) আকাশগঙ্গা

b) ছায়াবৃত্ত✓

c) ধূমকেতু

14.  ‘Meridian’ একটি লাতিন শব্দ, যার অর্থ-

a) Mid day✓

b) Middle day

c) Mid night

15. এলাহাবাদ শহরের ওপর দিয়ে বিস্তৃত রেখাটি ভারতের প্রমাণ দ্রাঘিমা নামে পরিচিত। এর মান হল-

a) 82°30′ পূর্ব✓

b) 72°30′ পূর্ব

c) 62°30′ পূর্ব

16. কোনো দ্রাঘিমারেখার মাথার ওপর যখন সূর্য আসে, তখন ওই দ্রাঘিমারেখায় হয়-

a) মধ্যাহ্ন✓

b) গোধূলি

c) উষা

17.  আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করে পূর্ব গোলার্ধে এলে, দিন বেড়ে যায়-

a) 2 দিন

b) 4 দিন✓

c) 1 দিন

18.  am-এর পুরো অর্থ- 

a) Anti Middle

b) Accross Meridiem✓

c) Ante meridiem

19. রেলস্টেশন বা এয়ারপোর্টে ঘড়ি ব্যবহার করা হয়-

 a) 48 ঘণ্টার

 b) 24 ঘণ্টার

 c) 12 ঘণ্টার✓ 

20. স্টেশনের ঘড়ির 21.00 hrs মানে সাধারণ ঘড়ির নিদের্শক সময়-

a) সকাল ৪টা

b) রাত্রি ৭টা✓

c) সকাল 10টা

পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নং: 25

1. আমা তোমাদের মধ্যে সবচেয়ে বেশি জোরে কে দৌড়োতে পারে? A, B ও C তিনটে বিন্দু থেকে বৃত্তরেখাগুলো ধরে তিনজনকে দৌড় শেষ করতে হবে একই সময়ের মধ্যে। বলোতো কাকে সবচেয়ে বেশি জোরে দৌড়োতে হবে আর কাকে কম? 

 উত্তর: কে জোরে দৌড়োয় তার  উত্তর: তোমাদের নিজেদের দিতে হবে। A বিন্দুর বৃত্তরেখাটি সবচেয়ে ছোটো ও C বিন্দুর বৃত্তরেখাটি সবচেয়ে বড়ো। যেহেতু তিনজনকে একই সময়ে দৌড় শেষ করতে হবে, সেহেতু C বিন্দুর বৃত্তরেখাটিতে যে দৌড়োবে তাকে অনেকটা পথ দৌড়নোর জন্য সবচেয়ে জোরে দৌড়তে হবে এবং A বিন্দুর বৃত্তরেখার পথ ছোটো বলে এই পথে যে দৌড়োবে তাকে সবচেয়ে কম জোরে দৌড়োলে চলবে।

2. কোথায় পৃথিবীর আবর্তন-এর বেগ সবচেয়ে কম? 

উত্তর: মেরু অঞ্চলে পৃথিবীর আবর্তন-এর বেগ সবচেয়ে কম।

 3.  দিনের কোন সময়ে তোমার ছায়া সবচেয়ে বড়ো আর কোন সময়ে সবচেয়ে ছোটো হয় দেখে, লিখে রাখো।

উত্তর: মধ্যাহ্নে ছায়া সবচেয়ে বড়ো আর অপরাহ্ণে ছায়া সবচেয়ে ছোটো হয়।

 4. আম তুমি রাতে কতক্ষণ ঘুমোও?

উত্তর: নিজে সময় দেখে  উত্তর: দাও। 

 5. স্কুলের পোশাক পরে তৈরি হতে তোমার কতক্ষণ সময় লাগে?

উত্তর: স্কুলের পোশাক পরার সময় লক্ষ করে  উত্তর:টি নিজে দাও।

6. স্কুলে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম বিজয়ী কতক্ষণে তার দৌড় শেষ করেছে?

উত্তর: স্কুলে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম বিজয়ী প্রায় 20 সেকেন্ডে তার দৌড় শেষ করেছে। খেয়াল করো দৌড়ের সময়ে সেকেন্ড ব্যবহার করা হয়েছে।

পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নং: 28

1. আড়া পৃথিবী ঘোরার সাথে সাথে তুমি যদি জাহাজে বা প্লেনে করে একই দিকে বা উলটো দিকে যেতে থাকো, তাহলে কী হবে?

 উত্তর: পৃথিবী ঘোরার সাথে সাথে অর্থাৎ, পশ্চিম থেকে পূর্ব দিকে জাহাজ বা প্লেনে করে যাওয়া যায়, তাহলে সময় ক্রমশ এগিয়ে যাবে এবং উলটো দিকে অর্থাৎ, পূর্ব দিক থেকে পশ্চিমে যাওয়া যায়, তাহলে সময় পিছিয়ে যাবে। পৃথিবী ঘোরার উলটো দিকে অর্থাৎ, পূর্ব থেকে পশ্চিম দিকে যেতে যেতে যদি আন্তর্জাতিক তারিখরেখা পার হয়ে পূর্ব গোলার্ধে প্রবেশ করা হয়, তাহলে একদিন বাড়িয়ে নিতে হবে।

2. গ্লোব দেখে বলো তো-আন্তর্জাতিক তারিখরেখার কোন্ দিকে পূর্ব গোলার্ধ আর কোন্ দিকে পশ্চিম গোলার্ধ?

উত্তর: যদি ডানদিক পূর্বদিক ও বামদিক পশ্চিমদিক হয়, তাহলে আন্তর্জাতিক তারিখরেখার ডানদিক হল পশ্চিম দিক বা পশ্চিম গোলার্ধ এবং বামদিক হল পূর্বদিক বা পূর্ব গোলার্ধ।

পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নং:29

1. আদা স্টেশনের ঘড়িতে 20:00 hrs মানে সাধারণ ঘড়িতে তখন কটা বাজবে?

 উত্তর: স্টেশনের ঘড়িতে 20:00 hrs মানে সাধারণ ঘড়িতে তখন রাত ৪টা বাজবে। (12:00 + 8:00 = 20:00)।

 2. আর কোথায় এরকম ধরনের ঘড়ি দেখেছ?

উত্তর: রেলস্টেশন ছাড়া বিমানবন্দর ও জাহাজ বন্দরে এমন ধরনের ঘড়ি দেখা যায়।

C শূন্যস্থান পূরণ করো:      

1. সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের ধারণা প্রথম দেন ——————।

উত্তর: কোপারনিকাস

2. আপাতদৃষ্টিতে সূর্যের চলাচলকে সূর্যের ——————– দৈনিক বলে।

উত্তর:  আপাতগতি

3. পৃথিবীর পশ্চিম থেকে পূর্বদিকে অবিরামভাবে পাক খাওয়াকে বলে ——————–  ।

উত্তর: আবর্তনগতি

4. প্রায় 40,000 কিমি হল পৃথিবীর —————— ।

উত্তর: পরিধি

5. দিনরাত্রি সংঘটিত হয় ————————— গতির জন্য।

উত্তর: আবর্তন

6. ভূপৃষ্ঠের আলোকিত অর্ধাংশ ও অন্ধকার অর্ধাংশ যে সীমারেখায় মিলিত হয়, তাকে বলে ———— ।

উত্তর: ছায়াবৃত্ত

7. পৃথিবীর  ——————– শক্তির জন্য আমরা পৃথিবী থেকে  ছিটকে যাই না।

উত্তর: মাধ্যাকর্ষণ

৪. মাধ্যাকর্ষণ টানের কথা প্রথম বলেন বিজ্ঞানী ———————-।

উত্তর: নিউটন

9. পৃথিবী প্রদক্ষিণের অভিযান শুরু করেন —————————– ।

উত্তর: ফার্দিনান্দ ম্যাগেলান

10. ‘Meridian’ কথার অর্থ ————————–  ।

উত্তর: মধ্যাহ্ন

11. 180° দ্রাঘিমারেখার অপর নাম  ——————— তারিখরেখা।

উত্তর: আন্তর্জাতিক

12. দ্রাঘিমা বদলে গেলে ———————–  সময় বদলে যায়।

উত্তর: স্থানীয়

13. দেশের মাঝখানের কোনো দ্রাঘিমারেখার স্থানীয় সময়কে সারা দেশের  ———————– ধরা হয়।

উত্তর: প্রমাণ সময়

14. অক্ষরেখার পরিবর্তনে আবর্তন বেগ ——————- হয়।

উত্তর: পরিবর্তিত

15. পৃথিবীর ———— গতির সাহায্যে সময় গণনা করা হয়।

উত্তর: আবর্তন

16. রাত 12টা থেকে দুপুর 12টার আগে পর্যন্ত সময়কে বলে  ———————-।

উত্তর: am

17. দুপুর 12টা থেকে রাত 12টার আগে পর্যন্ত সময়কে বলে ————————।

উত্তর: pm

18. সূর্যাস্তের পর সন্ধ্যার আগের সময় হল —————————–।

উত্তর: গোধূলি

19. সূর্যোদয়ের আগের সময় হল ————————।

উত্তর: উষা

20. মূলমধ্যরেখার পূর্বের দেশগুলির সময় ———————- থাকে।

উত্তর: এগিয়ে

21. ভারতের 82°30′ পূর্ব দ্রাঘিমার ————– প্রমাণ সময়। হল ভারতের

উত্তর: স্থানীয় সময়

E এদের মধ্যে কোন্টি আলাদা লেখো  

1. কোপারনিকাস, নিউটন, নিল আর্মস্ট্রং।

উত্তর: নীল আর্মস্ট্রং

2. দৈনিক আপাত গতি, আবর্তন গতি, পরিক্রমণ গতি।

উত্তর: দৈনিক আপাত গতি 

3. ছায়াবৃত্ত, গোধূলি, উষা।

উত্তর: ছায়াবৃত্ত

4. গ্রিনউইচ, সূর্যোদয়, উষা, গোধূলি।

উত্তর: গ্রিনউইচ

5. মূলমধ্যরেখা, দ্রাঘিমারেখা, আন্তর্জাতিক তারিখরেখা, অক্ষরেখা।

উত্তর: অক্ষরেখা

6. দিন ও রাত্রির সৃষ্টি, দিনরাত্রির হ্রাসবৃদ্ধি, জোয়ারভাটা সৃষ্টি।

উত্তর: দিনরাত্রির হ্রাসবৃদ্ধি

7. Meridian, মধ্যাহ্ন, স্থানীয় সময়।

উত্তর: স্থানীয় সময়

8. 15:00 hrs, 20:00 hrs, 13:00 hrs, 30:00 hrs

উত্তর: 30:00 hrs

9. স্থানীয় সময়, প্রমাণ সময়, নিরক্ষরেখা।

উত্তর: নিরক্ষরেখা

10. Ante meridiem, Post Meridiem, দ্রাঘিমা।

উত্তর: দ্রাঘিমা

F দু-এককথায়  উত্তর: দাও : 

 1. 1473 খ্রিস্টাব্দে কে প্রথম বলেন পৃথিবী নয়, সূর্যই সৌরজগতের কেন্দ্রে আছে?

 উত্তর: নিকোলাস কোপারনিকাস।

2. আপাতদৃষ্টিতে দেখা যায় সূর্য পূর্বদিকে ওঠে এবং পশ্চিমদিকে অস্ত যায়। সূর্যের এই চলাচলকে কী বলে?

উত্তর: সূর্যের দৈনিক আপাত গতি।

3. পৃথিবীর আবর্তনের গতিবেগ নিরক্ষরেখায় কত কিমি?

উত্তর: 1,650 কিমি/ঘন্টা।

4. A স্থান B স্থানের পশ্চিমে থাকলে A স্থানের সময় B স্থানের তুলনায় কেমন হবে?

উত্তর: পিছিয়ে থাকবে।

5. পৃথিবীর একবার নিজ অক্ষের চারিদিকে পাক খেতে কত সময় লাগে?

উত্তর: 23 ঘণ্টা 56 মিনিট 4 সেকেন্ড।

6. ছায়াবৃত্তের অপর নাম কী?

উত্তর: আলোকবৃত্ত।

7. সন্ধ্যার আগের সময়কে কী বলা হয়?

উত্তর: গোধূলি।

৪. পৃথিবীর কোন শক্তির জন্য আমরা ছিটকে বেরিয়ে যাচ্ছি না?

উত্তর: মাধ্যাকর্ষণ শক্তির।

9. গ্রিনউইচের সময় দেখায় কোন ঘড়ি?

উত্তর: ক্রোনোমিটার।

10. 1 ঘণ্টা সময়কে সমান কত ভাগে ভাগ করতে 1 মিনিট পাওয়া যায়?

উত্তর: 60 ভাগ।

11. ফার্দিনান্দ ম্যাগেলানের সঙ্গীরা কত বছর পর অভিযান শেষ করে দেশে ফেরেন?

উত্তর: তিন বছর পর।

12. পূর্ব থেকে পশ্চিম দিকে যেতে থাকলে সময়ের কি পরিবর্তন হবে? 

উত্তর: হ্যাঁ, সময় ক্রমশ পিছিয়ে যাবে।

13. আলো আর অন্ধকারের মাঝের সীমারেখাকে কী বলে?

 উত্তর: ছায়াবৃত্ত।

14. পৃথিবীর কোন্ গতি থেমে গেলে দিনরাত্রি হবে না?

 উত্তর: আবর্তন গতি।

15. আন্তর্জাতিক তারিখরেখা কোন দ্রাঘিমারেখাকে অনুসরণ করে কল্পনা করা হয়েছে?

উত্তর: 180° দ্রাঘিমারেখাকে।

16. কোনো দ্রাঘিমারেখার স্থানীয় সময়কে সারা দেশের কী বলা হয়?

উত্তর: প্রমাণ সময়।

 17. কোন্ দ্রাঘিমার স্থানীয় সময়ই ভারতের প্রমাণ সময়?

উত্তর: 82°30′ পূর্ব দ্রাঘিমা।

18. রাত 12টা থেকে দুপুর 12টা এবং দুপুর 12 টা থেকে রাত 12 টার আগে সময়কে কী বল

উত্তর: am (Ante meridiem) এবং pm (post meridiem)।

19. দ্রাঘিমা বদলে গেলে কোন সময় বদলে যায়?

উত্তর: স্থানীয় সময়।

20. পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে?

উত্তর: 66½।

✏️

এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?

ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।

Update This Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top