West Bengal Class 7 Environment & Science Chapter 7 Solution 2026 | পশ্চিমবঙ্গ অষ্টম শ্ৰেণির পরিবেশ ও বিজ্ঞান চ্যাপ্টার ৭ সমাধান | West Bengal Class 7 Environment & Science Chapter 7 Solution | পশ্চিমবঙ্গ অষ্টম শ্ৰেণির পরিবেশ ও বিজ্ঞান চ্যাপ্টার ৬ সমাধান | WBBSE Class 7 Environment & Science Chapter 7 Solution | পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া | সপ্তম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া অধ্যায় প্রশ্নোত্তর |

 Lesson 6

পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া

1. খাদ্যসঞ্চয় করে এমন একটি পাতার নাম লেখো।

উত্তর:ঘৃতকুমারী।

2. কোন্ গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে

উত্তর: ফণিমনসা।

3. একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস কীরূপ হয়

উত্তর: সমান্তরাল শিরাবিন্যাস।

4. অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে এমন একটি পাতার নাম লেখো

উত্তর: ক্যাকটাস জাতীয় গাছের পাতা অথবা ফণিমনসার পাতা।

5. দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় কী ধরনের শিরাবিন্যাস দেখা যায়

উত্তর: জালিকাকার শিরাবিন্যাস।

6. পাতার প্রসারিত অংশকে কী বলে

উত্তর: পত্রফলক।

7. দুটি গাছের নাম লেখোযে গাছের পাতাকে মানুষ জীবিকা অর্জনের জন্য ব্যবহার করে থাকে

উত্তর: নারকেল গাছ ও শালগাছের পাতা।

৪. কোন গাছের পাতা চামড়ার মতো পুরু

উত্তর: অশ্বত্থ গাছের পাতা।

9. তেঁতুল গাছের ফলক ও আমপাতার ফলকের মূল পার্থক্য কী? 

উত্তর: তেঁতুলগাছের পাতার ফলক খণ্ডিত অন্য দিকে আম গাছের পাতার ফলক অখণ্ডিত।

10. কলা পাতায় কি ধরনের শিরাবিন্যাস দেখা যায়

উত্তর: সমান্তরাল শিরাবিন্যাস।

11. একটি অবৃন্তক পত্রের উদাহরণ দাও!

উত্তর: শিয়ালকাঁটা গাছের পাতা।

12. খণ্ডিত ফলক যুক্ত দুটি পাতার নাম লেখো।

উত্তর: তেঁতুল, নিম।

13. গাছের পাতা কোন গ্যাস বাতাস থেকে শোষণ করে এবং কোন গ্যাস বাতাসে ছাড়ে

উত্তর: সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় গাছের পাতা কার্বন ডাইঅক্সাইড (CO₂) শোষণ করে ও বাতাসে অক্সিজেন (০₂) ছেড়ে দেয়।

14. কলসপত্রী জাতীয় পতঙ্গভুক উদ্ভিদের রূপান্তরিত পাতা কী বিশেষ কাজ করে

উত্তর: কলসপত্রীর পাতা পতঙ্গদের দেহ থেকে নাইট্রোজেনঘটিত উপাদান সংগ্রহ করে নাইট্রোজেনের চাহিদা পূরণ করে।

15. দুটি রসালো পাতার উদাহরণ দাও! 

উত্তর: ঘৃতকুমারী ও পাথরকুচি।

16. একটি যৌগিক পত্রের উদাহরণ দাও।

উত্তর: নিমপাতা।

17. এককপত্র ও যৌগিক পত্র নির্বাচন করো-আকন্দগোলাপছাতিমশিউলি।

উত্তর:  এককপত্র: আকন্দ, শিউলি যৌগিক পত্র: গোলাপ, ছাতিম।

18. কোন গাছের পাতার শিরা বাড়ির ধুলো-ময়লা পরিষ্কার করতে কাজে লাগে?

উত্তর: নারকেল গাছের পাতা।

19. পাথরকুচির পাতার বিশেষত্ব কী?

উত্তর: পাথরকুচি পাতায় মূল দেখা যায় যা বংশবিস্তারে সাহায্য করে।

20. রাত্রিকালে প্রস্ফুটিত একটি ফুলের নাম লেখো।

উত্তর: রজনীগন্ধা।

21. ফুলের কোন অংশগুলি গাছের বংশবৃদ্ধিতে সরাসরি অংশগ্রহণ করে?

উত্তর: পুংকেশর চক্র ও গর্ভকেশর চক্র।

22. চা পাতার কোন অংশ আমরা খাই?

উত্তর: পরিবর্তিত বৃতি।

23. ফুলের পাপড়ির রং মানুষ কি কি কাজে ব্যবহার করে?

উত্তর:  জামাকাপড়ে রং করতে, আবির প্রস্তুতিতে।

24. ক্লীব পুষ্পের উদাহরণ দাও।

উত্তর: সূর্যমুখী ফুলের প্রান্তপুষ্পিকা।

25. জবাফুলের কটি পুংকেশর থাকে?

উত্তরঃ অসংখ্য।

26. ফুলের চারটি স্তবকের নাম কী?

উত্তর: (1) বৃতি (2) দল মন্ডল (3) পুংকেশর চক্র (4) গর্ভকেশর

27. একটি অসম্পূর্ণ ফুলের উদাহরণ দাও!

উত্তর: কুমড়ো ফুল।

28. ফুলের পুংস্তবকের কয়টি অংশ ও কী কী?

উত্তর: পুংস্তবকের দুটি অংশ-পুংদণ্ড ও পরাগধানী।

29. দলমণ্ডলের প্রতিটি পৃথক অংশকে কী বলা হয়

উত্তর:  দলাংশ।

30. ফুলের কোন্ অংশ ফলে ও কোন্ অংশটি বীজে রূপান্তরিত হয়

উত্তর: ফুলের স্ত্রী স্তবকের গর্ভাশয় অংশটি ফলে ও ডিম্বক গুলি বীজে পরিণত হয়।

31. ফুলের কোন অংশ পুষ্পপত্র গুলি ধারণ করে?

উত্তর: পুষ্পাক্ষ।

32. ফুলের গর্ভকেশর কী কী অংশ নিয়ে গঠিত

উত্তর: গর্ভমুণ্ড, গর্ভদণ্ড ও গর্ভাশয়।

33. নিষেক কাকে বলে?

উত্তর: পুঃস্তবক ও স্ত্রীস্তবকের মিলনকে নিষেক বলে।

34. উদ্ভিদের কোন্ অংশে পর্ব থাকে না?

উত্তর: মূল।

35. খাদ্যসঞ্চয়কারী দুটি মূলের নাম লেখো। 

উত্তর:বিট, গাজর।

36. কোন্ মূল বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করে

উত্তর: অর্কিড জাতীয় উদ্ভিদ।

37. মটর গাছের মূলে যে অণুজীব বাস করেতার নাম লো। 

উত্তর: রাইজোবিয়াম।

38.কোন্ উদ্ভিদে পর্বমূল দেখা যায়?

উত্তর:  বাঁশগাছে পর্বমূল দেখা যায়।

39. পাইন গাছের মূলে বসবাসকারী ছত্রাকটির নাম কি?

উত্তর: মাইকোরাইজা।

40. ঠেসমূল দেখা যায় কোন্ গাছের?

উত্তর:  কেয়া গাছে।

41. পাথরকুচি পাতার মূল কী কাজে সাহায্য করে?

উত্তর: বংশবিস্তার করতে সাহায্য করে।

42. বেলের শাখাকণ্টক কী ধরনের রূপান্তরিত কাণ্ড?

উত্তর: রূপান্তরিত বায়বীয় কাণ্ড।

43. কেয়া গাছের কান্ডের নীচের দিকের মূলের কাজ কী?

উত্তর: ঠেসমূল কেয়া গাছকে ঠেস দিয়ে সোজা দাঁড়িয়ে থাকতে সাহায্য করে।

44. বিটপ কাকে বলে

উত্তর: মাটির ওপরে, অভিকর্ষ প্রতিকূলবর্তী গাছের অংশকে বিটপ বলা হয়, যা কান্ড, শাখাপ্রশাখা, ফুল, ফল, পাতা, বীজ ধারণ করে।

45. জবাগাছ কী জাতীয় উদ্ভিদ

উত্তর: গুল্মজাতীয়।

46. একটি রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ডের নাম লেখো। 

উত্তর: কচুরিপানা।

47. একটি বৃহৎ মৃদগত কাণ্ডের নাম লেখো। 

উত্তর: ওল।

48. পর্ণকাণ্ড কোন্ উদ্ভিদে দেখা যায়

উত্তর: ক্যাকটাস জাতীয় গাছ/ফণিমনসা ।

49. একটি চিরহরিৎ বৃক্ষজাতীয় উদ্ভিদের নাম লেখো! 

উত্তর: আম।

50. শাখা আকর্ষ ও শাখাকণ্টক কোন্ গাছে দেখা যায়?

উত্তর: শাখা আকর্ষ দেখা যায়-কুমড়ো গাছে, শাখাকণ্টক দেখা যায়- বেলগাছে।

51. তুমি যে কাগজে লেখোতা কী থেকে তৈরি

উত্তর: বাঁশগাছের কান্ড থেকে কাগজ প্রস্তুত হয়।

52. কোন্ উদ্ভিদ থেকে পালিশ তৈরির সামগ্রী পাওয়া যায়?

উত্তর: পাইন গাছের শাখাপ্রশাখা ও কান্ডের আঠা থেকে।

53. মটরবীজকে অসস্যল বীজ বলা হয় কেন?

উত্তর: মটরবীজে সস্য সঞ্চিত থাকে না, তাই মটরকে অসস্যল বীজ বলা হয়।

54. ভ্রূণাক্ষের ওপরের ও নীচের প্রান্ত দুটিকে কী বলে?

উক্স: ভূণাক্ষের ওপরের প্রান্তটিকে ভূণমুকুল, ও নীচের প্রান্তটিকে ভূণমূল বলে।

55. কোন্ বীজের ফলত্বক ও বীজত্বক সংযুক্ত?

উন্ন: ভুট্টাবীজের।

56. ভুট্টাবীজের ভূণের অংশ দুটির নাম কী?

উত্তর: বীজপত্র (স্কুটেলাম) ও ভ্রুণাক্ষ।

57. কোলিওরাইজা কাকে বলে?

উ: ভুট্টাবীজের ভূণমূলের আবরণ অর্থাৎ ভ্রুণামূলাবরণীকেই কোলিওরাইজা বলা হয়।

58. বীজের পর্বসন্ধির অংশকে কী বলে?

উত্তর: বীজপত্রাবকাণ্ড।

90. ভুট্টাবীজের অন্তর্বীজ অংশটির ওপর চাপ দিলে কটি ভাগে ভাগ হয় ও তার নাম কী?

উত্তা: দুটি ভাগে ভাগ করা যায়। যথা-সস্য ও ভ্রুণ।

True And False 

1. সব সম্পূর্ণ ফুলই উভলিঙ্গ।

2. চতুর্ফলক যুক্ত পাতা হল শুশনি। 

3. ঘৃতকুমারী পাতা পতঙ্গ খায়, তার দেহ থেকে N₂ যুক্ত খাদ্য সংগ্রহের জন্য।

4. জবাফুলের গর্ভদন্ডের মধ্যে ছোট ছোট দানার মতো অংশগুলিকে ডিম্বক বলে।

5. ফণীমনসার পত্রকণ্টক আরোহণে সাহায্য করে।

6. পরাগরেণু ও ডিম্বক মিলিত হলে নিষেক সম্পন্ন হয়।

7. কৃষ্ণচূড়ার পাতা এককপত্রের উদাহরণ।

৪. যৌগিক পত্রের কক্ষে মুকুল থাকে।

উত্তর:  1 (সত্য) 2 (সত্য) ও (মিথ্যা) [তথ্যসূত্র: কলসপত্রীর পাতা] 4 (মিথ্যা) [তথ্যসূত্র: গর্ভাশয়ের মধ্যে] 5 (মিথ্যা) [তথ্যসূত্র: মটরের পত্রাকর্ষ) 6 (সত্য) 7 (মিথ্যা) [তথ্যসূত্র: যৌগিক পত্র) ৪ (সত্য)

✏️

এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?

ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।

Update This Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top