Chapter –28
ভয় কি মরণে
Short Question Answer
1. “ভয় কি মরণে”- কবি একথা বলেছেন কেন?
উত্তর : স্বাধীনতা আন্দোলন করতে গেলে মৃত্যুকে ভয় পেলে চলবে না। যত বিপর্যয় আসুক না কেন এগিয়ে যেতে হবে। তাই কবি একথা বলেছেন।
2. “মাতঙ্গী মেতেছে আজ”-মাতঙ্গী বলতে কাকে বোঝানো হয়েছে?
উত্তর : ‘মাতঙ্গী’ কথার সাধারণ অর্থ হলো-হস্তিনী। কিন্তু চারণকবি মুকুন্দদাস এখানে ‘মাতঙ্গী’ বলতে দশ মহাবিদ্যার একটি রূপকে স্মরণ করেছেন।
3. “ভূত পিশাচ নাচে”-একথা বলার কারণ কী?
উত্তর : দেবী দুর্গা যেমন অসুর বধ করার জন্যে ভয়ংকরী মূর্তি ধারণ করেছিলেন; এখানে তেমন মূর্তি কল্পনা করা হয়েছে। অর্থাৎ স্বয়ং দেশজননী যেন মহাবিদ্যার রূপে উপস্থিত হয়েছেন।
4. “হও রে আগুয়ান।”- কাদের এগিয়ে আসার কথা বলা হয়েছে?
উত্তর : হিন্দু-মুসলমান নির্বিশেষে সমস্ত পরাধীন মানুষকে এগিয়ে আসার কথা বলা হয়েছে।
5. “আর কি দানব থাকিবে বঙ্গে।”- কবি কাদের দানব বলেছেন?
উত্তর: অত্যাচারী ইংরেজদের কবি মুকুন্দদাস ‘দানব’ বলে চিহ্নিত করেছেন।
এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?
ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।
Update This Post