Might Learn Logo Might Learn Shop Might Learn

WBBSE Class 6 Bangla Chapter 10 Solution | Sahityamela “সাহিত্যমেলা” Bengali Medium

Class 6 Chapter 10 Solution

হাট

Short Question Answer

১. কোন্ সাহিত্যিক-গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের -ঘনিষ্ঠ সম্পর্ক ছিল?

উত্তর:কল্লোল সাহিত্যিক-গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

২. তাঁর রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো।

উত্তর: তাঁর রচিত দুটি কাব্যগ্রন্থ হল ‘মরীচিকা’, ও ‘মরুশিখা’।

৩. নীচের বাক্যগুলি থেকে এমন শব্দ খুঁজে বের করো যার প্রতিশব্দ

কবিতার মধ্যে আছে। কবিতার সেই শব্দটি পাশে লেখো:

‘আঁধার-সাঁঝে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছে।’

 উত্তর: সাঁঝে-সন্ধ্যায় (সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ)।

৪. ‘আলো, আমার আলো, ওগো আলো ভুবন-ভরা।’

উত্তর:আলো-আলোক (বকের পাখায় আলোক লুকায়)।

৫. কত ‘তুমি আমার সকালবেলার সুর।’

উত্তর: সকালবেলা-প্রভাত (প্রভাতে পড়ে না, ঝাঁট)।

৬. আর ‘আমার রাত পোহাল শারদ-প্রাতে।’

উত্তর: রাত-নিশা (নিশা নামে দূরে শ্রেণিহারা একা)।

৭. দিনেরবেলা বাঁশী তোমার বাজিয়েছিলে।’
উত্তর: দিনেরবেলা-দিবসেতে (দিবসেতে সেথা কত কোলাহল।)

৮.’হাট’ কবিতায় বিকেলবেলায় হাটের দৃশ্য কেমন থাকে?

উত্তর:মালপত্র বেচাকেনা করে বিকেলবেলা লোকজন সব নিজের নিজের বাড়ি ফিরে যায় বলে সমগ্র হাট ফাঁকা থাকে।

৯. ‘হাট’ কবিতায় ক্লান্ত কাক কী করে?

উত্তর: ‘হাট’ কবিতায় ক্লান্ত কাক দলছুট হয়ে দূর থেকে একা একা উড়ে আসে আর তার পাখায় ভর করে নেমে আসে রাতের অন্ধকার। 

১০.”একক কাকের ডাকে”-কবি এখানে কোন্ ঘটনার কথা বলেছেন?

উত্তর:কবি এখানে একক কাকের ডাকে নির্জন হাটে রাত্রি নামার কথা বলেছেন।

১১. “ছড়ানো সে ঠাঁই ঘিরে।” -কীসের কথা বলা হয়েছে?

উত্তর: কবি হাটে বিভিন্ন মানুষের পায়ের ছাপ পড়ে থাকার কথা বলেছেন।

“দিবসে থাকে না কথার অন্ত”- কোথাকার কথা বলেছেন কবি? এ কথার অর্থ কী?

১২. কবি আলোচ্য প্রসঙ্গে হাটের কথা বলেছেন।

উত্তর: এ কথার অর্থ-দিনের বেলার হাটে বহু মানুষের সমাগম ঘটে আর মালপত্র কেনাবেচা বা আরও অন্যান্য বিষয় নিয়ে পরস্পরের মধ্যে বহু কথাবার্তা-বিনিময় হয়। কবি এখানে সেই কথাই আলোচ্য পক্তির মাধ্যমে বলেছেন।

১৩. ‘হাট’ কবিতায় কবি লোকের আনাগোনা সম্পর্কে কী বলেছেন?

উত্তর:‘হাট’ কবিতায় কবি বলেছেন, হাটে বহু লোক এসেছে, বহু লোক আসছে এবং পরবর্তীকালেও বহু লোক আসবে।

১৪. এর “ছুটে এপারের ক্রেতা”- ক্রেতা কোথায় ছুটে যায়?

উত্তর:(নদীর) ওপারের লোক পসরা নামালে এপারের ক্রেতার সেদিকে ছুটে যায়।

১৫.’শিশির-বিমল প্রভাতের ফল’-এর শেষপর্যন্ত কী অবস্থা হয়?

উত্তর:এই ফল শত লোকের হাতে পরীক্ষার ছলনায় নীরব ব্যথা সহ্য করে শেষ পর্যন্ত বিকালবেলা অবহেলায় বিক্রীত হয়।

১৬.’হাট’ কবিতায় ‘ঘরে ফিরিবার বেলা-য়’ কী দেখা যায়?

উত্তর: ‘ঘরে ফিরিবার বেলা-য়’ দেখা যায়, কারও মালপত্র বিক্রি হয়নি বা লোকসান হয়েছে বলে সে কাঁদছে। আবার কেউ লাভবান হয়েছে বলে লাভের টাকা গাঁটে বাঁধছে।

১৭.”জীর্ণ বাঁশের ফাঁকে” -‘হাট’ কবিতায় বর্ণিত এই বাঁশের সঙ্গে হাটের সম্পর্ক কী?

উত্তর: হাটের দোচালার নীচেই সাধারণত মালপত্র কেনাবেচা করা হয় আর দোচালা তৈরি করতে প্রয়োজন হয় বাঁশ।

১৮.”হাটের দোচালা মুদিল নয়ান” -এ কথার অর্থ কী? কবি এখানে কোন্ সময়ের কথা বলেছেন?

উত্তর:উদ্ধৃত কথার অর্থ হল হাটের দোচালা চোখ বা চোখের পাতা বন্ধ করল। আসলে হাটের নানা ছোটো-বড়ো দোকানের

১৯. ঝাঁপ বন্ধ করার ছবি আলোচ্য প্রসঙ্গে কবিতায় প্রকাশিত হয়েছে। 
উত্তর:দিনের-বেলায় হাটে মালপত্র কেনাবেচার পর যখন সন্ধ্যা নেমে আসে, কবি সেই সময়ের কথা বলেছেন

২০. কতগুলি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে?

উত্তর: দশ-বারোখানি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে।

২১. হাটে সন্ধ্যাপ্রদীপ জ্বলে না কেন?

উত্তর:বেচাকেনা সেরে বিকেলবেলায় যে যার মতো নিজের ঘরে ফিরে যায় বলে, হাটে সন্ধ্যাপ্রদীপ জ্বলে না।

২২. কতকার ডাকে রাত্রি নেমে আসে?

উত্তর: দলছুট এক কাকের ডাকে রাত্রি নেমে আসে।

২৩. ওপারের লোক কখন এপারে আসে?

উত্তর: ওপারের লোক জিনিসপত্র নামালে এপারের লোক সেখানে যায়।

২৪. “হিসাব নাহি রে-এল আর গেল/কত ক্রেতা বিক্রেতা।” -কোনো হিসাব নেই কেন?
উত্তর: প্রতিদিন যে যার দরকারে হাটে আসে, আবার কাজ শেষ হলে ঘরে ফিরে যায় বলে, হাটে কত লোক এল আর গেল তার কোনো হিসাব নে হাটে সকাল থেকে বিকাল অবধি কেনাবেচা হয়। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে সবাই ফিরে যায় ঘরে।

২৫. প্রভাতে গাছ থেকে তোলা টাটকা ফলের বিকালে কী অবস্থা হয়?

উত্তর: প্রভাতে গাছের টাটকা ফল হাটে সারাদিন ধরে সকলের হাতে পরীক্ষিত হওয়ার পর দিনের শেষে মলিন হয়ে সস্তায়, অবহেলাভরে বিক্রীত হয়।

২৬. “উদার আকাশে মুক্ত বাতাসে/ চিরকাল একই খেলা” -কেন?
উত্তর: উদার আকাশের নীচে, মুক্ত বাতাসে, ফাঁকা বিস্তীর্ণ অঞ্চলে, এই হাট যেমন চিরকাল বসবে, তেমনই বিশ্বসংসারে চলবে হাসি-কান্না, সুখ-দুঃখের খেলা।

✏️

এই Post টো Update কৰাত সহায় কৰিব বিচাৰে নেকি?

ইয়াত কিবা ভুল, অসম্পূৰ্ণ তথ্য বা নতুন তথ্য থাকিলে আপুনি এটা উন্নত version প্ৰস্তুত কৰিব পাৰে। Live Post তৎক্ষণাৎ সলনি নহ'ব।

Update This Post
Scroll to Top
🎓 My Class

My Subjects